মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬৪ কার্তিক ১৪৩৩ · ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

চিকিৎসকদের জন্য এফডিএসআর এর উপহার

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৫ জুলাই ২০২০, ৯:৩৭ · ১ মিনিটে পড়ুন
চিকিৎসকদের জন্য এফডিএসআর এর উপহার
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৫ জুলাই ২০২০, বুধবার

পেশাজীবি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত ‘ফাউন্ডেশন ফর ডক্টরস সেইফটি, রাইটস এন্ড রেস্পন্সিবিলিটিজ’ (FDSR) এর পক্ষ থেকে কোভিড-১৯ যোদ্ধাদের জন্য ভালবাসার স্মারক হিসেবে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মলিকুলার ল্যাবে ১০০টি NIOSH সার্টিফাইড N-95 মাস্ক প্রদান করা হয়।

যুক্তরাজ্যের ম্যানচেস্টারে কর্মরত ডা. শারমিন সোহেলী ও ব্রুনেইতে কর্মরত এনেস্থেশিওলজিস্ট ডা. এ বি এম কামরুল হাসানের আর্থিক সহায়তায় এই সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে। উক্ত সামগ্রী প্রদানকালে উপস্থিত ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এবিএম মাকসুদুল আলম, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. শাহাদাত হোসেন, মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. জাহিদুর রহমান, প্রভাষক ডা. দিলরুবা, ডা. সাবিহাসহ প্রমুখ চিকিৎসক।

এফডিএসআর এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব ডা. রাহাত আনোয়ার চৌধুরী, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. ফরহাদ মনজুর ও সমাজ কল্যাণ সম্পাদক ডা. সোহেল মাহমুদ। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে করোনা পরিস্থিতি মোকাবিলায় কর্মরত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য এফডিএসআর এর পক্ষ হতে সার্টিফাইড পিপিই বিতরণ করা হয়।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।