মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬১৯ কার্তিক ১৪৩৩ · ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ব্রেকিং নিউজ

চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণ হলো না আফসানারঃ আবারও সড়ক দূর্ঘটনা

ওয়েব টিমপ্রকাশ: ১৯ জানুয়ারি ২০১৯, ১১:৫৪ · ২ মিনিটে পড়ুন
চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণ হলো না আফসানারঃ আবারও সড়ক দূর্ঘটনা
লেখার আকার

স্বপ্ন ছিলো ডাক্তার হওয়ার। অথচ নিয়তির কি খেলা সেই স্বপ্ন স্বপ্নই থেকে গেলো আফসানা ইলিয়াসের। রাজধানীর মালিবাগে সড়ক দুর্ঘটনায় নিহত হন আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজের এই শিক্ষার্থী। শনিবার রাত পৌঁনে আটটার দিকে এ ঘটনা ঘটে।

আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. ফজলুর রহমান জানিয়েছেন, সন্ধ্যায় রাজধানীর মালিবাগে রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনার শিকার হন আফসানা। এসময় স্থানীয়রা তাকে খিলগাঁওয়ের খিদমাহ হসপিটালে নিয়ে যান। সেখান থেকে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তার বাবা-মা তাকে আনোয়ার খান মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে আসছিলেন। আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে আনার আগেই আফসানার মৃত্যু হয়।

আফসানা ইলিয়াস আনোয়ার খান মেডিকেল কলেজের ৭ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। চলতি বছরের নভেম্বরে তার এমবিবিএস সম্পন্ন হওয়ার কথা ছিল। মেধাবী এই ছাত্রীর মৃত্যুতে শোক জানিয়েছে আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। তার অকাল মৃত্যুতে প্ল্যাটফর্ম পরিবার শোকাহত।

এসএসসি ও এইচএসপি জিপিএ ফাইভ অর্জন করেন আফসানা। এরপর ভর্তি হন আনোয়ার খান মেডিকেল কলেজে। তার বাড়ি চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলার বলাখাল গ্রামে। থাকতেন রাজধানীর মুগদায়।

এর আগে গত ১৩ জানুয়ারি বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের ৯ম ব্যাচের শিক্ষার্থী ডা. সাদমান মুস্তফা সড়ক দুর্ঘটনায় মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাযিউন)। তিনি মরহুম ডা. গোলাম মোস্তফার একমাত্র ছেলে। তার বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার সদরে।  এছাড়া, মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় ডা. মঞ্জুর আলম (৪২) নামে এক চিকিৎসক গত ১০ জানুয়ারি নিহত হয়েছেন।  ঢাকা-আরিচা মহাসড়কের তরা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চলতি মাসে গত দশদিনে সড়ক দুর্ঘটনায়তিনজন চিকিৎসকের প্রাণহানির ঘটনা ঘটেছে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজের জায়গা নির্ধারণ করা হয়েছে – স্বরাষ্ট্র উপদেষ্টা

সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫ স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মুন্সীগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দু-এক মাসের মধ্যে এই মেডিক্যাল কলেজ স্থাপনের কাজ কীভাবে শুরু করা যায়, সেজন্য চেষ্টা চালিয়ে…

৭ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।