শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

চিকিৎসক ডায়েরিঃ সদ্য পাশকরা ডাক্তারদের জন্য দিকনির্দেশনা

 

 

 

16114968_1297586856973340_2260374938848750783_n

প্রায় সব গুলো মেডিকেল কলেজেই নতুন ইন্টার্ন চিকিৎসক জয়েন করে ফেলেছে আবার কেউ কয়েকদিনের মাঝেই করবে। নতুন ডাক্তার ফিলিংসটাই অন্য রকম।এতদিন বই খাতা কলমের মাঝেই পড়া শুনা সীমাবদ্ধ ছিল আর এখন সেই পড়াশুনার প্যাক্টিক্যাল এপ্লিকেশন।সম্পর্কটা সরাসরি পেশেন্টের সাথে।

 

আমার এক বছরে অনেক ধরণের অভিজ্ঞতা হয়েছে।যার মাঝে কয়েকটি ব্যাপার শেয়ার না করলেই না।

 

 

১। হসপিটালে সাধারণত যে পেশেন্টগুলো ভর্তি হয় তারা ক্রিটিকাল। শুধু ওষধ দিয়ে কাজ হলে ওরা আউটডোর থেকেই বিদায় নিত। ইনডোরে যে পেশেণ্ট গুলো ভর্তি হয় তাদের সব সময় ফলোআপের মাঝে রাখতে হয়।

মনে রাখবেন ,পেশেণ্ট হসপিটাল ভর্তি হলে তারা প্রথম যে ডাক্তারের মুখোমুখি হবে সেই ডাক্তার হল ইন্টার্ন ডাক্তার। তাই তার উপর অনেক কিছুই ডিপেন্ট করছে। প্রভিশনাল ডায়াগনোসিস একজন ইন্টার্ন ডক্টরই করে থাকে।

আপনি একেবারেই একজন নতুন ডাক্তার।জ্ঞানের পরিধি একেবারেই সীমাবদ্ধ।যে জিনিসটা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ থাকবে সে ব্যাপারে অবশ্যই সিনিয়রদের হেল্প নিবেন।
মনে রাখবেন,আন্দাজে কোন পেশেণ্টকে ট্রিট করবেন না।মানুষ,গিনিপিগ না , এক্সপেরিমেন্ট করার জিনিস না।

 

২। “ডোন্ট গিভ হোপ”

মনে রাখবেন একজন ডাক্তারের মুখের কথা রোগী এবং পেশেণ্ট পার্টির কাছে অনেক কিছু। ধরুন একিউট এবডোমেন নিয়ে একজন পেশেণ্ট ভর্তি হল সাথে ইম্পেন্ডিং শক।পেইন ম্যানেজ করলেন আর পেশেণ্ট পার্টিকে বলে ফেললেন, ভয়ের কিছু নাই । আমরা আছি,রোগী আশংকা মুক্ত।
অথচ এই পেশেণ্টগুলো খুব বেশী খারাপ হয়ে যায় হটাত করেই।

কিছুক্ষণ পর রোগী মারা গেল।তখন কথা উঠতেই পারে,আশংকা মুক্ত হলে এখন রোগী মারা গেল কিভাবে???
নিশ্চই ডাক্তার ভুল চিকিতসা করে মেরে ফেলেছে? অথবা সঠিক চিকিৎসা রোগী পায় নি।

বাকি সিনারিও বলার অপেক্ষা রাখে না।

তাই রোগীর সঠিক অবস্থা জেনেই কেবল মাত্র কমেন্ট করুন। আন্তাজে হুট হাট কথা না বলাই ভালো ।

 

 

 

৩। যে জিনিসটা আমরা একেবারেই করতে চাই না অথচ,একজন ডাক্তারের সেইফটির জন্য খুবই ইম্পরট্যান্ট তা হল কাউন্সিলিং । প্লীজ এই জিনিসটা এড়িয়ে যাবেন না। পেশেণ্ট রিসিভ করে অন্তত দু মিনিট হলে কাউন্সিলিং এর জন্য ব্যায় করুন।
একজন রোগীর এটেন্ডেণ্ট হিসেবে পেশেণ্টের সব কিছু জানার রাইট তার আছে । এটা এড়িয়ে যাবার কোন ওয়ে নাই।

 

 

৪ । কিছু পেশেণ্ট আছে যেমন ঃ লেট স্টেজ সিকেডি ,সিএলডি,ক্যান্সার মেটস এই পেশেণ্টগুলো যখন হসপিটাল ভর্তি হয় তখন সত্যিকার অর্থে ডাক্তারের তেমন কিছুই করার সাথে না।
ওয়ার্ডে এডভান্স ম্যানেজম্যাণ্ট করা সম্ভব নয়। তাই পেশেণ্টকে প্রায়ই আইসিইউ তে ট্রান্সফার করতে হয়। বেসরকারি হসপিটালে আইসিইউ খরচ অনেক পড়ে আর ভেন্টিলেশন লাগলে তো কথাই নাই ।

আমি অনেক অনেক মানুষকে দেখেছি এরকম ক্রিনিক ডিজিজ এর ট্রিটমেন্ট করতে গিয়ে পুরো ফ্যামিলি পথে বসে গেছে।তাই অবশ্যই এই পেশেণ্টগুলোকে এডভান্স ম্যানেজমেন্টের জন্য ট্রান্সফার করতে চাইলে পেশেণ্ট পার্টকে ডিজিজের আউটকাম সম্পর্কে পূর্ন ধারনা দিন।
তারপর থাকে অপশন দিন।তখন যদি পেশেণ্ট শিফট করতে না চায় তবে অবশ্যই রোগীর পার্টির কাছ থেকে লিখত রাখুন।

 

 

৫ । নিজের একটা ঘটনা বলি।কিছুদিন আগে আমার মা সার্জারী ইউনিটে আমাদের আন্ডারে ভর্তি হয় ,অপারেশননের জন্য।আম্মুকে হাসপাতাল রিসিভ করা থেকে শুরু করে ডিসচার্য দেয়া পর্যন্ত সব কাজ নিজের হাতে করেছি।

নিজের বুকে হাত দিয়ে বলতে পারি,আম্মুকে ঠিক যতটা যন্ত করে সব কিছু করেছি ,আমাদের আন্ডারে ভর্তি থাকা গরিব আসহায় পেশেণ্টগুলোকে সেই একরকম যন্ত করেছি।
কোন অংশেই আম্মুর চাইতে কম যত্ন করেছি। মনে রাখবেন আপনার বাবা মায়ের জন্য আপনার যতটা ফিলিংস ,পেশেণ্টের জন্যেও তার ছেলে মেয়ের ফিলিংস ততটুকুই।
পেশেণ্ট যেই হোকনা কেন,সবাইকে সমান গুরুত্ব দিবেন।

নিজের সেইফটির জন্য ডকুমেন্টেশন খুবই গুরুত্ত্বপূর্ন। পেশেণ্টের সাথে ঘটে যাওয়া ইম্পরট্যান্ট সব কিছুর ডকুমেন্ট রাখুন।

আরও অনেক কিছুই আছে বলে শেষ করা যাবে না।তবে আমার কাছে এই কয়েকটা ব্যাপার সব চাইতে ইম্পরট্যান্ট মনে হয়েছে।

 

নতুন ডাক্তারদের জন্য শুভ কামনা।
সুস্থ নিরাপদ হোক পথচলা।

 

লেখা ও ছবি ঃ ডাঃ নাহিদ হাসান রিফাত, বাংলাদেশ মেডিকেল কলেজ।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

10 thoughts on “চিকিৎসক ডায়েরিঃ সদ্য পাশকরা ডাক্তারদের জন্য দিকনির্দেশনা”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।