মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

চালুর ৬ বছরেও ৫০ শয্যার জনবল পায়নি বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় পাঁচ কোটি টাকায় ২০১৯ সালে নতুন ভবন নির্মাণ করা হয়েছে। কিন্তু জনবল সংকটে শুরু করা যাচ্ছে না ৫০ শয্যার কার্যক্রম। এতে ১৪ টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় ৫ লাখ মানুষ প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। অথচ স্বাস্থ্য কমপ্লেক্সটিকে ৬ বছর আগে ৩০ থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে।

কিন্তু নেই পর্যাপ্তসংখ্যক চিকিৎসক। বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০ শয্যার জন্য প্রয়োজন ২৪ জন চিকিৎসক। কিন্তু পদের বিপরীতে রয়েছে ১৯ জন। শূন্য রয়েছে ৫টি পদ। অর্থাৎ ৩০ শয্যার চিকিৎসকও নেই স্বাস্থ্য কমপ্লেক্সে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নথি বলছে, ৩০ শয্যার হাসপাতালটিতে প্রতিদিন গড়ে রোগী ভর্তি থাকে গড়ে ৯০ থেকে ১২০ জন। বহির্বিভাগ থেকে চিকিৎসা নেয় গড়ে চারশোর বেশি রোগী। বর্তমানে ৩০ শয্যা হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা চলতে থাকায় শয্যার অভাবে অতিরিক্ত ভর্তি হওয়া রোগীদের ঠাঁই হয় ওয়ার্ডের মেঝেতে। পর্যাপ্ত বরাদ্দ না থাকায় অতিরিক্ত রোগীদের হাসপাতাল থেকে খাবার সরবরাহ করা হয় অত্যন্ত নিম্নমানের। এখানেও রয়েছে জনবল সঙ্কট। যেখানে ওয়ার্ডবয় তিনজন থাকার কথা সেখানে রয়েছে একজন। মেডিকেল টেকনোলজিস্ট নেই। স্বাস্থ্য পরিদর্শক পাঁচজন থাকার কথা থাকলেও আছে একজন।

আল্ট্রাসনোগ্রাম মেশিন নেই, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ১৫ জন থাকার কথা থাকলেও আছে ৬ জন। স্বাস্থ্য সহকারি ৭৪ জন থাকার কথা থাকলেও আছে ৫৭ জন। জুনিয়র মেকানিক্যাল, নাইট গার্ড, পরিচ্ছন্ন কর্মী সংকট রয়েছে। অনুমোদন থাকলেও জনবল নেই। বর্তমান এখানে কর্মকর্তা-কর্মচারীসহ ৫৯ শূন্যপদ রয়েছে। হাসপাতালে সরকারি ৩টি অ্যাম্বুলেন্সের মধ্যে দুটি অকেজো অবস্থায় পড়ে আছে। অপর অ্যাম্বুলেন্সটি প্রায় সময়ই রোগী নিয়ে বরিশাল টু বাকেরগঞ্জ আসা যাওয়ার মধ্যে থাকলে জরুরি প্রয়োজনের সময় সংকট দেখা দেয় বলে অভিযোগ রোগীদের।

তথ্য বলছে, ২০১৯ সালে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ভবনটি হস্তান্তর করা হয়। ৫০ শয্যায় চিকিৎসার কাজে ব্যবহার করার জন্য আল্ট্রাসনোগ্রাম যন্ত্র, অটোক্লেভ মেশিন, ইসিজি, বিভিন্ন পরীক্ষার যন্ত্র, বিভিন্ন চিকিৎসাযন্ত্র, শয্যা এবং কম্পিউটার ও ল্যাপটপ হাসপাতালে বরাদ্দ আসে। সেই থেকে ৬ বছর পার হলেও ৫০ শয্যার কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল ও ওষুধপত্র পর্যন্ত বরাদ্দ মেলেনি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত একজন চিকিৎসক প্ল্যাটফর্মকে বলেন, “৫০ শয্যার কার্যক্রম চালু হলে স্বাস্থ্য কমপ্লেক্সে অর্থোপেডিক্স, আই, ইএনটি, স্কিন, কার্ডিওলজিস্টসহ নয়জন বিশেষজ্ঞ চিকিৎসক থাকবেন। এতে করে উপজেলার মানুষ বাড়ির কাছে আধুনিক চিকিৎসাসুবিধা ওই হাসপাতাল থেকেই পাবে। কর্তৃপক্ষের কাছে এ নিয়ে আবেদন করা হয়েছে।”

বিস্তারিত জানতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে মুঠোফোন বন্ধপাওয়া যায়।

প্ল্যাটফর্ম প্রতিবেদকঃ মঈন উদ্দীন আহমদ শিবলী।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।