বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

এক সপ্তাহের জন্য বিধি-নিষেধ বাড়লো চাঁপাইনবাবগঞ্জে

প্ল্যাটফর্ম নিউজ, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১

চাঁপাইনবাবগঞ্জে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে প্রথম ও দ্বিতীয় দফায় লকডাউন এবং তৃতীয় দফায় বিশেষ বিধিনিষেধের পর আগামী ২৩ জুন পর্যন্ত চতুর্থ দফায় বাড়ানো হয়েছে ‘বিশেষ বিধিনিষেধ’। বুধবার (১৬ জুন) জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ গণমাধ্যমকে বিশেষ বিধিনিষেধের মেয়াদ বাড়ানোর বিষয়ে জানান।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক আরো বলেন- চাঁপাইনবাবগঞ্জে করোনা সংক্রমণের হার কমে আসলেও পার্শ্ববর্তী জেলা নওগাঁ, নাটোর ও রাজশাহীর এই হার না কমায় আরো ১ সপ্তাহের জন্য এই বিধি-নিষেধ জারি করা হলো। এর আগে জেলায় করোনা সংক্রমণের হার নিম্নগামী হওয়ায় পূর্বের কঠোর লকডাউন শিথিল করে পরবর্তীতে গত ৮ জুন হতে ১৬ জুন পর্যন্ত ১১টি বিশেষ বিধি-নিষেধ আরোপ করা হয়। এর ফলে করোনা সংক্রমণের হার আরও নিম্নগামী হয়। তিনি আরো বলেন, আগামী এক সপ্তাহের লকডাউনে পূর্বের ১১ দফা বিধি- নিষেধ বলবৎ থাকবে।

বিধি নিষেধ সমূহঃ

সকল ধরনের দোকানপাট ও শপিংমল বাধ্যতামূলক স্বাস্থ্যবিধি মেনে সকাল ৯ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে ক্রেতা এবং বিক্রেতাকে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। সংশ্লিষ্ট মার্কেট কমিটি, সংশ্লিষ্ট দোকানের মালিক তার অংশে উক্ত শারীরিক দুরত্ব ও মাস্ক পরিধান নিশ্চিত করবেন; মোটরসাইকেলে চালক ব্যতীত অন্য কোন আরোহী বহন করা যাবেনা। রিকশায় শুধুমাত্র ১ জন যাত্রী এবং ব্যাটারিচালিত অটোরিকশায় সর্বোচ্চ ২ জন যাত্রী নিয়ে যাতায়াত করা যাবে, সকল ধরনের সাপ্তাহিক হাটবাজার পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। তবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ও মুদি দোকানসমূহ স্বাস্থ্যবিধি মেনে সকাল ৯ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত খোলা থাকবে; স্বাস্থ্যবিধি মেনে আম ক্রয়-বিক্রয় ও পরিবহন চালু থাকবে। তবে চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলায় অবস্থিত বৃহত্তম অমি বাজারসমূহের আশপাশের স্টেডিয়াম বা স্কুল কিংবা কলেজ মাঠে পূর্বের ধারাবাহিকতায় স্থানান্তরিত থাকবে। উপজেলা প্রশাসন এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে; জনসমাবেশ হয় এমন ধরনের সামাজিক (বিবাহোত্তর অনুষ্ঠান, জন্মদিন, পিকনিক পার্টি ইত্যাদি) রাজনৈতিক ও ধর্মীয় জমায়েত বন্ধ থাকবে; খাবারের দোকান ও হোটেল রেস্তোরাঁসমূহ সকাল ৬ টা হতে রাত ১০ টা পর্যন্ত খাদ্য বিক্রয় ও সরবরাহ করতে পারবে। তবে খাবারের দোকান ও হোটেল- রেস্তোরাঁ সমূহে বসে খাবার খাওয়া যাবে না; সকল আন্তঃজেলা গণপরিহন (আম পরিবহনকারী যানবহন ব্যতীত) চলাচল বন্ধ থাকবে। আম ব্যবসায়ীগণ আম ক্রয়ের জন্য অন্যান্য জেলা হতে এ জেলায় প্রবেশ করতে পারবেন। জেলার মধ্যে গণপরিবহনসমূহ আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে পারবে। তবে অবশ্যই যাত্রীসহ সংশ্লিষ্ট সকলকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মানতে হবে। কোন যাত্রী মাঙ্ক পরিহিত না থাকলে যাত্রীসহ সংশ্লিষ্ট চালক- হেলপার ও মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিল্প-কারখানাসমূহ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক নিজস্ব ব্যবস্থাপনায় চালু থাকবে; স্বাস্থ্যবিধি অনুসরণ করে জুমার নামাজসহ প্রতি ওয়াক্তের নামাজে সর্বোচ্চ ২০ জন মুসল্লি অংশগ্রহণ করতে পারবেন। অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও সমসংখ্যক ব্যক্তি উপাসনা করতে পারবে। কৃষিকাজ ও নির্মাণকাজের সাথে জড়িত শ্রমিকগণ স্বাস্থ্যবিধি অনুসরণ ও মাস্ক পরিধান করে কৃষিকাজ নির্মাণকাজ চালাতে পারবেন; জরুরি ও অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিসসমূহ, তাদের কর্মচারী ও যানবাহন এ নিষেধাজ্ঞার আওতাবহির্ভূত থাকবে। তবে সকল ক্ষেত্রে স্বাস্থ্যবিধি প্রতিপালন ও মাঙ্ক পরিধান বাধ্যতামূলকভাবে নিশ্চিত করতে হবে।

এসব বিধিনিষেধ মেনে চলার জন্য সকলকে আহ্বান জানান জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক জাকিউল ইসলাম প্রমুখ।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।