মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬২৯ আশ্বিন ১৪৩৩ · ২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ব্রেকিং নিউজ

চলতি বছরে ৫ হাজার চিকিৎসক নিয়োগের আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৬ জানুয়ারি ২০২০, ৭:৩৬ · ২ মিনিটে পড়ুন
চলতি বছরে ৫ হাজার চিকিৎসক নিয়োগের আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর
লেখার আকার

আজ সোমবার , (৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর ন্যাশনাল নিউরোসায়েন্সেস অব হসপিটালে ১০০ শয্যার স্ট্রোক ইউনিট উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায়  প্রধান অতিথি হিসেবে আগত স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি চলতি বছর নতুন করে অন্তত ৫ হাজার ডাক্তার ও ১৫ হাজার নার্স নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন ।

স্বাস্থ্যমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান স্বাক্ষরিত তথ্য বিবরণীতে বলা হয়েছে, “আজ নিউরোসায়েন্সেস হাসপাতালে ১০০ শয্যার স্ট্রোক ইউনিট উদ্বোধন করা হলো, যা বিশ্বের মাত্র অল্প কয়েকটি দেশের মধ্যে একটি। চিকিৎসা ক্ষেত্রে এটি আমাদের এক বিরাট অর্জন।”

স্বাস্থ্য সেবার এ সকল সুবিধা ভালোভাবে সম্পন্ন করার জন্য খুব জরুরি ভিত্তিতে খুব দ্রত সময়ের মধ্যে অধিক সংখ্যক ডাক্তার, নার্স ও অন্যান্য লোকবল প্রয়োজন। এ কারণে এ বছরই নতুন করে অন্তত আরো ৫ হাজার ডাক্তার ও ১৫ হাজার নার্স নিয়োগ দেয়া হবে।

স্ট্রোক চিকিৎসায় বিশ্বের বেশিরভাগ দেশ থেকেই বাংলাদেশ এগিয়ে রয়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “সরকারি হাসপাতালে ১০০ শয্যার স্ট্রোক ইউনিট স্থাপন একটি বিরল ঘটনা। পৃথিবীর হাতে গোনা কয়েকটি দেশের হাসপাতাল ছাড়া ভারত, পাকিস্তান, শ্রীলংকা, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম ও মালেয়েশিয়াসহ বিশ্বের আর কোথাও ১০০ শয্যার স্ট্রোক ইউনিট নেই। সুতরাং সরকারের এই মহতী উদ্যোগকে সকলে মিলে সর্বাত্মক সহায়তা করতে হবে।”

স্বাস্থ্য খাতে সরকারের বিভিন্ন অর্জনের কথা তুলে ধরে তিনি আরো বলেন, “দেশের প্রতিটি সরকারি হাসপাতালে শয্যা সংখ্যা দ্বিগুণ করা হয়েছে। ক্যান্সার হাসপাতালে গত মাসেই ২শ’ শয্যা থেকে ৫শ’ শয্যায় উন্নীত করা হয়েছে। দেশের ৮ বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার কাজ প্রক্রিয়াধীন। এ বছরই দেশের সকল আইসিইউ শয্যা সংখ্যাও দ্বিগুণ করার উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি ২৫০ টি নতুন ডায়ালাইসিস বেড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।”

ঢাকার অভিজ্ঞ চিকিৎসকদের দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে পদায়ন করা গেলে জেলা পর্যায় থেকে ঢাকায় আসা রোগীদের চাপ কমবে বলে অনুষ্ঠানে অন্যান্য বক্তারা অভিমত ব্যক্ত করেন।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী ঘুরে ঘুরে নতুন শয্যাগুলো দেখেন ও চিকিৎসারত রোগীদের সঙ্গে কথা বলেন।

ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্সেস এন্ড হসপিটালের পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালের যুগ্ম পরিচালক ডা. বদরুল আলম।

স্টাফ রিপোর্টার/ মোঃ নাজমুল হক

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজের জায়গা নির্ধারণ করা হয়েছে – স্বরাষ্ট্র উপদেষ্টা

সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫ স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মুন্সীগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দু-এক মাসের মধ্যে এই মেডিক্যাল কলেজ স্থাপনের কাজ কীভাবে শুরু করা যায়, সেজন্য চেষ্টা চালিয়ে…

৭ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।