মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
ব্রেকিং নিউজ

অনুমতি ব্যতীত হাসপাতালে সাংবাদিকতা কার্যক্রমে নিষেধাজ্ঞার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৪ জানুয়ারি ২০২০, ৮:৫০ · ১ মিনিটে পড়ুন
অনুমতি ব্যতীত হাসপাতালে সাংবাদিকতা কার্যক্রমে নিষেধাজ্ঞার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
লেখার আকার

আজ শনিবার ৪ জানুয়ারী, ২০২০ ইং তারিখ দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ মিলনায়তনে আয়োজিত চিকিৎসকদের এক মতবিনিময় সভায় স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক জানান , রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কোনো সাংবাদিক হাসপাতালে প্রবেশ করতে পারবেনা। এ সময় সভায় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা অনেকেই জানেন হাসপাতালে অনেক ধরনের রোগী চিকিৎসাধীন থাকে। এর মধ্যে মুমূর্ষু রোগীও থাকেন। তাদের স্বাস্থ্য নিরাপত্তা ও সংক্রমণের বিষয়টি আমাদের আগে ভাবতে হয়। তাই সবাইকে সব জায়গায় ঢুকতে দেয়া সম্ভব হয় না।  এজন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও সাংবাদিকদের ঢুকতে নিষেধাজ্ঞা রয়েছে।” তবে এই ব্যবস্থা শুধু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল বা বাংলাদেশেই নয়, বিশ্বজুড়েই রয়েছে বলেও এ সময় দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী।  তিনি আরও বলেন, “হাসপাতালে ঢুকতে হলে সাংবাদিকরা পরিচালকের কাছে অনুমতি নেবেন তারপরেই হাসপাতালে ঢুকবেন। হাসপাতালে অনেক ধরনের অসুখ-বিসুখ থাকে। তাই বেশি অ্যাটেন্ডেন্ট্স থাকার কারণে রোগীদের নানারকম সমস্যা ও জটিলতা দেখা দিতে পারে। এটি মেনে চলা সকলের দায়িত্ব। ”

চিফ রিপোর্টার/ হৃদিতা রোশনী

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজের জায়গা নির্ধারণ করা হয়েছে – স্বরাষ্ট্র উপদেষ্টা

সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫ স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মুন্সীগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দু-এক মাসের মধ্যে এই মেডিক্যাল কলেজ স্থাপনের কাজ কীভাবে শুরু করা যায়, সেজন্য চেষ্টা চালিয়ে…

৭ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।