মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬৩ কার্তিক ১৪৩৩ · ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
ক্যাম্পাস নিউজ

চট্টগ্রাম মেডিকেল কলেজের কিংবদন্তি অধ্যাপক ডা. মাহতাব হাসান আর নেই

ওয়েব টিমপ্রকাশ: ১২ নভেম্বর ২০১৮, ৬:৪৭ · ১ মিনিটে পড়ুন
চট্টগ্রাম মেডিকেল কলেজের কিংবদন্তি অধ্যাপক ডা. মাহতাব হাসান আর নেই
লেখার আকার

চট্টগ্রামের খ্যাতনামা চিকিৎসক, চট্টগ্রাম মেডিকেল কলেজ এর মেডিসিন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান, চট্টগ্রাম মেরিন সিটি মেডিকেল কলেজের অধ্যক্ষ মাহতাব উদ্দিন হাসান স্যার আর আমাদের মাঝে নেই! ১২’ই নভেম্বর, ২০১৮, সোমবার দুপুরে তিনি ঢাকার অ্যাপলো হাসপাতালে হার্ট অ্যাটাক ও মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ প্রাঙ্গনে তার জানাযা অনুষ্ঠিত হবে। জানাযায় উপস্থিত হওয়ার জন্য সবাইকে অনুরোধ করেছেন মরহুমের পরিবারবর্গ ও শুভাকাঙ্ক্ষীরা।

এর পূর্বে, মস্তিষ্কের রক্তক্ষরণে আক্রান্ত হলে ১৪ ই অক্টোবর, ২০১৮, শুক্রবার রাতে প্রথমে তাঁকে চট্টগ্রামের মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে ঢাকার অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তিনি হৃদরোগের সমস্যায়ও ভুগছেন বলে জানা যায়।

ডা. মাহতাব উদ্দীন হাসান চট্টগ্রাম মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে অবসর গ্রহণের পর তিনি মেরিন সিটি মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

চট্টগ্রামের সাতকানিয়ায় বসবাস করতেন ডা. মাহতাব উদ্দীন হাসান। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজে ২০তম ব্যাচের ছাত্র ছিলেন। এর আগে তিনি ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে এইচএসসি কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ইউএস-বাংলা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু

শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ইউএস-বাংলা মেডিকেল কলেজের নতুন ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পাইলিং কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) নতুন ক্যাম্পাসের নির্ধারিত স্থানে আনুষ্ঠানিকভাবে পাইলিং কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…

২১ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

ইউনিভার্সাল মেডিকেলে ৩ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার , ২০ আগস্ট, ২০২৬ ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে (ইউএমসিএইচ) উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ থেকে ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত ইউএমসিএইচ প্রাঙ্গণে আয়োজিত এই প্রতিযোগিতায় মেডিকেল শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।…

২০ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।