মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

রিসার্চে বা পাবলিক হেলথে বিদেশে উচ্চশিক্ষা: উপযুক্ত সময় কখন?

রিসার্চে বা পাবলিক হেলথে বিদেশে উচ্চশিক্ষা: উপযুক্ত সময় কখন?

যারা রিসার্চে বা পাবলিক হেলথে ক্যারিয়ার করছেন বা করার জন্য আগ্রহী, তাদের প্রায় সবাইকেই কোনো একটা সময়ে বিদেশে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমাতে হয় – সেটা মাস্টার্স এর জন্য হোক বা পিএইচডির জন্য হোক। কিন্তু বিদেশে পড়তে আসার জন্য উপযুক্ত সময় কখন? ক্যারিয়ারের শুরুতে নাকি মাঝামাঝি?

এই প্রশ্নের সহজ এবং সত্য উত্তর হচ্ছে উপযুক্ত সময় সবার জন্যই আপেক্ষিক এবং সেটি নির্ভর করে অনেক কিছুর উপর। আপনার জন্য যেটি উপযুক্ত সময়, অন্য কারো জন্য হয়তো তা নয়। তাই উপযুক্ত সময়কে ছকে বেঁধে ফেলে কোনো ফর্মুলা তৈরী করা সম্ভব নয়। তারপরও ক্যারিয়ার এর ধরণের উপর ভিত্তি করে বিদেশে উচ্চশিক্ষার উপযুক্ত সময় নিয়ে আজকে আলোচনা করবো।

বাংলাদেশে পাবলিক হেলথে এখন যারা বড় বড় গবেষক বা ম্যানেজার, তাদের প্রায় সবাই প্রথমে বেশ কিছুটা সময় দেশে ক্যারিয়ার গড়েছেন। যেমন ধরুন আইসিডিডিআরবি’র শামস স্যার ১৯৮৬ সালের দিকে পাবলিক হেলথে ক্যারিয়ার শুরু করেছিলেন। তিনি এমপিএইচ করতে জন্স হপকিন্স ইউনিভার্সিটি তে গিয়েছেন ১৯৯২ সালে, অর্থাৎ ছয় বছর পর। একইভাবে আপনি যদি ব্র্যাক বা অন্যান্য NGO গুলোর ডিরেক্টরদেরকে দেখেন, তারাও প্রথম জীবনে অনেকখানি সময় বাংলাদেশে ক্যারিয়ার গড়েছেন। তারপর বাইরে পড়াশুনা করার জন্য এসেছেন. পড়াশুনা শেষ করে আবার দেশে গিয়ে কাজ করেছেন।

কিন্তু বর্তমানে এই ধারা অনেকখানি বদলে গিয়েছে। অনেকেই এখন খুব তাড়াতাড়ি দেশের বাইরে পড়ার জন্য পাড়ি জমাচ্ছেন। যেমন আমি ২০১২ সালের নভেম্বর এ ক্যারিয়ার শুরু করে ২০১৪ সালের আগস্টে দেশের বাইরে চলে আসি। আমার মতন অনেকেই দেশে বেশিদিন ক্যারিয়ার না করেই বাইরে পাড়ি জমাচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে কোন এপ্রোচ তা ভালো? আপনার কোনটা করা উচিত?

আবারও বলছি এটি একটি আপেক্ষিক বিষয়, তাই পরম সঠিক উত্তর বলে কিছু নেই। কিন্তু তারপরও এইখানে ভেবে দেখার বিষয় আছে এবং একটা মোটামুটি সঠিক সমাধানও রয়েছে। ভেবে দেখুন আপনার আলটিমেট গোল কি – আপনি কি দেশে ক্যারিয়ার করতে চান, নাকি বাইরে সেটেল হয়ে সেখানে ক্যারিয়ার করতে চান? আপনি যেখানে ক্যারিয়ার করতে চান, সেখানে যত বেশি টাইম দিবেন ততই তা আপনার ক্যারিয়ারএর জন্য ভালো হবে। যদি আপনার চান দেশে ক্যারিয়ার করতে, তাহলে দেশে ক্যারিয়ারএর জন্য সময় দেয়ার কোনো বিকল্প নেই। আবার বাইরে ক্যারিয়ার করতে হলে যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে তাদের সিস্টেমে আসতে হবে। এই ফর্মুলার ব্যাতিক্রম থাকলেও, অধিকাংশ ক্ষেত্রেই এটি প্রযোজ্য।

তাই চিন্তা করুন আপনার ক্যারিয়ার গোল নিয়ে। ব্রাউনীয় গতির মতো ইতস্তত বিক্ষিপ্ত ক্যারিয়ার করার চেয়ে সঠিক লক্ষ্য নিয়ে এগিয়ে গেলে সফলতার সম্ভবনা অনেক বেশি।

লেখক: Shajedur Rahman Shawon
PhD researcher
University of Oxford

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

One thought on “রিসার্চে বা পাবলিক হেলথে বিদেশে উচ্চশিক্ষা: উপযুক্ত সময় কখন?”

  1. বেসিক সাবজেক্ট এ পোস্টগ্র‍্যাজুয়েশন বাইরে করা উচিৎ, নাকি দেশে??বাইরে করতে হলে কি কি ক্রাইটেরিয়া লাগে, ফুলটাইম স্কলারশিপ আছে কিনা,আপনি কি জানেন,ভাইয়া????বা, কেউ জেনে থাকলে উনার সাথে যোগাযোগ করার উপায় আছে???? জানালে বড় উপকার হতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।