রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩, ১৪ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

চট্টগ্রাম মা, শিশু-ও জেনারেল হাসপাতাল কোভিড ইউনিটঃ পুরোদমে চলছে চিকিৎসা সেবা

প্ল্যাটফর্ম নিউজ, ৭ জুলাই ২০২০, মঙ্গলবার
চট্টগ্রাম মা, শিশু-ও জেনারেল হাসপাতালে পুরোদমে চলছে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা। গত ৭ জুন থেকে হাসপাতালটির ডেডিকেটেড কোভিড ইউনিটের কাজ শুরু হয়।

চট্টগ্রাম জেলায় প্রতিদিন বাড়ছে কোভিড-১৯ আক্রান্ত ও মৃতের সংখ্যা। চট্টগ্রামের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে কোভিড ডেডিকেটেড ইউনিট খোলার সিদ্ধান্ত নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। প্রি-আইসোলেশন, আইসোলেশন এবং আইসিইউ নিয়ে কাজ করছে কোভিড ডেডিকেটেড ইউনিট।

ট্রায়াজ প্রি-আইসোলেশন ইউনিটের মেডিকেল অফিসার ডা. আফরা বিনতে মুহিত কোভিড ইউনিটে যোগদানের অভিজ্ঞতা সম্পর্কে বলেন,

“চায়নার কোভিড ফাইটারদের দেখে ভাবতাম, আমি কবে এরকম সুযোগ পাবো? মেডিসিনের সিএ ডা. নির্ণয় দাদার একটা পোস্ট অনেক অনুপ্রেরণা জোগায়। আমি এখন ১৭ টা বেডের দায়িত্বে আছি। যেসব রোগীর ১৫ লিটারের কম অক্সিজেন প্রয়োজন, তারাই প্রি-আইসোলেশনে আসেন। এর বেশি অক্সিজেন প্রয়োজন হলে আইসোলেশন এ চিকিৎসা পান। নাইটে ডিউটি করতাম, ১২ ঘণ্টার শিফট। ১০ দিন ডিউটি, ১০ দিন কোয়ারেন্টাইন এবং ১০ দিন বাসায় – এই হচ্ছে আমাদের কাজের শিডিউল।”

প্রি-আইসোলেশন ও আইসোলেশন ইউনিট এ মোট ৩৪ টি বেড রয়েছে। এখানে দুই শিফটে ২৭ জন চিকিৎসক কাজ করছেন এবং প্রতি শিফটে আছেন ৫ জন নার্স। হাসপাতালের আইসোলেশন ইউনিটে আছে হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা, যার মাধ্যমে রোগীকে ৫০ লিটার পর্যন্ত অক্সিজেন সরবরাহ করা যায়।

গত ২৮ মার্চ, সাসপেক্টেড রোগী ভর্তি নেওয়ার মাধ্যমে চট্টগ্রাম মা, শিশু-ও জেনারেল হাসপাতালের কোভিড আইসিইউ ইউনিট কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে কোভিড-১৯ আক্রান্ত রোগীর চিকিৎসা দেয় কোভিড ইউনিটে কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। এ সম্পর্কে চট্টগ্রাম মা-ও-শিশু হাসপাতাল মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্র ও এডাল্ট আইসিইউ এর রেজিস্ট্রার ডা. সাইফ উদ্দিন আজাদ জানান,

“কার্ডিওলজিতে পোস্ট গ্র‍্যাজুয়েশন শেষ করে এক বছরের বেশি সময় ধরে এডাল্ট আইসিইউতে কর্মরত আছি। এ প্রতিষ্ঠানের সাথে আমার আত্মার সম্পর্ক। মার্চ থেকে ভর্তি কার্যক্রম শুরু হলেও প্রথম পজেটিভ রোগী ভর্তি হয় ২রা এপ্রিল। এছাড়াও এই মহামারীর শুরু থেকে সাসপেক্টেড রোগীদের আমরা চিকিৎসা সেবা দিয়ে আসছি। বর্তমানে আমাদের আইসিইউ চট্টগ্রামের অন্যতম ব্যস্ত এবং আধুনিক কোভিড ডেডিকেটেড আইসিইউ।”

এডাল্ট আইসিইউ, এইচডিইউ এর ১০ টি বেড, নতুন কোভিড ডেডিকেটেড ৫ টি আইসিইউসহ মোট ১৫ টি আইসিইউ বেডে কোভিড আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে চট্টগ্রাম মা, শিশু-ও জেনারেল হাসপাতালে। বর্তমানে এডাল্ট কোভিড ও নন কোভিড রোগীদের আইসিইউতে ৮ জন মেডিকেল অফিসার কর্মরত আছেন। এর আগে ২ জন কর্তব্যরত চিকিৎসক করোনা পজিটিভ হয়ে আইসোলেশনে যান। এ আইসিইউ’র মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ হোসেইন বলেন,

“চট্টগ্রামের বেসরকারি অন্যান্য যেকোন হাসপাতালের আগেই কোভিড সাসপেক্টেড রোগীদের আইসিইউ সাপোর্ট দিয়ে আসছি আমরা। আমাদের রোস্টার ডিউটি করতে হচ্ছে, এখানে আইসোলেশনে থাকার সুযোগ থাকছে না। প্রচুর রোগী পাচ্ছি আমরা, সিরিয়াল নিয়ে আইসিইউ খালি হওয়ার অপেক্ষা করছেন অনেকেই।”

 

সুযোগ সুবিধা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি জানান,

“অন্যান্য হাসপাতালগুলোর মতোই, অপ্রতুলতা ও সীমাবদ্ধতা আছে আমাদের এখানেও। এর মাঝে সাধ্যমতো রোগীদের সুস্থ করার চেষ্টা করছি আমরা।”

চট্টগ্রামে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ার সাথে বাড়ছে, আইসোলেশন বেড ও আইসিইউ এর চাহিদা। আইসিইউ কিংবা আইসোলেশন ওয়ার্ডের একটা সিটের জন্য সিরিয়াল দেওয়া আছে অসংখ্য রোগীর, অপেক্ষা একটা বেড খালি হওয়ার! সীমিত সুযোগে কাজ করে যাচ্ছেন চট্টগ্রাম মা, শিশু-ও জেনারেল হাসপাতালের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। কেউ আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন, কেউ সুস্থ হয়ে আবার যোগদান করে চিকিৎসা সেবা দিচ্ছেন।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

ক্রমবর্ধমান স্বাস্থ্য চাহিদা মোকাবিলায় প্রচলিত চিকিৎসা নিয়ে আরও গবেষণার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ তাদের স্বাস্থ্যসেবার অংশ হিসেবে প্রচলিত, পরিপূরক ও সমন্বিত চিকিৎসা (Traditional, Complementary and Integrative Medicine – TCIM) ব্যবহার করেন। অথচ এসব চিকিৎসা পদ্ধতি কোথায় নিরাপদ, কার্যকর এবং উপযুক্ত, তা বোঝার জন্য বৈশ্বিক স্বাস্থ্য গবেষণা তহবিলের ১ শতাংশেরও কম ব্যয় করা হয়। এমন সময়ে,

বিস্তারিত পড়ুন
ঢাকা মেডিকেল কলেজ

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি আয়োজন করে Dhaka Medical College Internal Medicine Interest Group

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।