মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ১১ অক্টোবর ২০২৬২৬ আশ্বিন ১৪৩৩ · ২৮ রবিউস সানি ১৪৪৮
নিউজ

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের “ডেন্টিস্ট্রি” অনুষদের প্রথম ডীন অধ্যাপক ডা. আকরাম

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২২ ডিসেম্বর ২০২০, ৭:৩৮ · ১ মিনিটে পড়ুন
চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের “ডেন্টিস্ট্রি” অনুষদের প্রথম ডীন অধ্যাপক ডা. আকরাম
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২২শে ডিসেম্বর, ২০২০, মঙ্গলবার

দেশের চিকিৎসাক্ষেত্রে উচ্চ শিক্ষা, গবেষণা ও সেবার মান এবং সুযোগ-সুবিধা সম্প্রসারণ ও উন্নয়নের নিমিত্তে ২০১৭ সালে ফৌজদারহাট বক্ষব্যাধি হাসপাতাল এলাকায় প্রতিষ্ঠিত হয় চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়।

আজ, ২২শে ডিসেম্বর, ২০২০ ইংরেজি তারিখ মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের “ফ্যাকাল্টি অব ডেন্টিস্ট্রি” এর প্রথম ডীন নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. আকরাম পারভেজ। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ, ডেন্টাল ইউনিটের বর্তমান বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত রয়েছেন।

২০১৬ সালে ১৭নং আইনে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের আইন প্রণয়ন করা হয়। এরপর মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সকল প্রক্রিয়া শুরু হলে ২০১৭ সালের ১৭ মে ভিসি নিয়োগের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এরই ধারাবাহিকতায় (২০১৭-১৮) শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস শিক্ষার্থীরা চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি হয়। উল্লেখ্য, এসব শিক্ষার্থীরা আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি হতো।

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের “ফ্যাকাল্টি অব ডেন্টিস্ট্রি” এর প্রথম ডীন নির্বাচিত হওয়ায় অধ্যাপক ডা. আকরাম পারভেজকে প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব

বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…

৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।