মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬২৭ কার্তিক ১৪৩৩ · ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮
নিউজ

গ্রেপ্তার হলেন ডাঃ শেহজাদী আফসার হন্তারক

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০১৪, ৩:৪৯ · ২ মিনিটে পড়ুন
গ্রেপ্তার হলেন ডাঃ শেহজাদী আফসার হন্তারক
লেখার আকার

লেখকঃ ডাঃ সেলিম শাহেদ

শের ই বাংলা মেডিক্যাল কলেজের ২৮ তম ব্যাচের ডা শেহজাদী হত্যার রোমহর্ষক ঘটনাটা নিশ্চয়ই অনেকের মনে আছে।স্বামীর হাতে নৃশংসভাবে নিহত হয়েছিলেন তিনি।সেদিন প্রতিবাদ হয়েছিল অন-লাইনে সেদিন প্রতিবাদ হয়েছিল বাংলাদেশের চিকিৎ্সকদের প্রানের প্রাংগন বি এস এম এম ইউর বট তলা ছাড়িয়ে শাহাবাগ অব্দি।আজ প্রায় অনেক দিন পর একটা ভালো খবর শুনলাম।শুনলাম মানে পোস্ট আকারে দেখলাম ডা শেহজাদী আপার ইয়ারমেট ডা হোসাইন ইমামের স্ট্যাটাসে।
ডা শেহজাদী হত্যার অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করা হয়েছে।এবং সামরিক বাহিনী থেকে তাকে বরখাস্ত করা হয়েছে।
শুনে একটা স্বস্তি পেয়েছি।শান্তি পেয়েছি।আনন্দিত হয়েছি।কারন সেদিন সে আন্দোলনে আমিও ছিলাম।শাহবাগের সে মোড়ে প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে হাজারো ডাক্তারের সাথে আমিও দাঁড়িয়ে ছিলাম ঠায়।আমার একটা পোস্ট ও ছিল সেদিন ফেসবুকে!

১
বিয়ের বাজারে চিকিৎসক পাত্রীর কদর বো্ধ হয় খানিক টা বেশী!আমি পুং ডাক্তার হওয়ার সুবাদে আমার কাছে ঘটকালির প্রস্তাব নিয়ে এসেছিল বেশ কয়েকজন পাত্রের মা!
কয়েকজন পাত্র আমার বন্ধু ও ছিল!

এদের মধ্যে দুই জনের প্রস্তাব ছিল এ রকম –
পাত্রী কে অবশ্যই সুন্দর হতে হবে!এবং পাশ করার পর চিকিৎসা সেবাটা শুধু শ্বশুর এবং শ্বাশুড়ীকে দিতে হবে!মানে চাকুরীর পিছে ছোটা যাবে না!

মামা বাড়ি্র আবদার টা আমার কাছে এতটাই অদ্ভুত ঠেকেছিল যে আমি কোন পাত্রীর কাছে প্রস্তাব রাখবো তো দূ্রের কথা নিজেকেই সরিয়ে রাখতাম সে সকল হরিনের মাংস-লোভীদের কাছ থেকে!

আমাদের মেডিক্যালের ২৮তম ব্যাচের ডাক্তার শেহজাদী আফসা সেরকম এক মাংস-লো্ভী্র কাছ থেকে নিজেকে বাঁচাতে পারেন নি!ডাক্তার হওয়া সত্ত্বেও কমিউনিটিতে স্বাস্থ্য-সেবা দিতে পারেন নি!বরং হেঁসেল ঠেলেছেন, সহ্য করেছেন স্বামী্র রডের আঘাত!নিজেকে সো্পর্দ করেছেন নিজের ই পড়া ‘ফরেনসিক মেডিসিনের’ নিথর আইটেমে!
আইনের চোখ অন্ধ!ও স্বাক্ষী খোঁজে!আমি বলবো মাননীয়, আদালত আপনি এ মামলায় এক নম্বর স্বাক্ষী করতে পারেন ‘শেহজাদী আফসা’র বেড রুমের সিলিং ফ্যান টাকে!
ও ই বলে দিবে সব!ও ঘুরতে ঘুরতে সব দেখেছে!দেখতে দেখতে ঘুরেছে!
ছোট বেলায় মু্নী্রের কথা শুনেছিলাম,স্ত্রী রীমাকে ধারালো ছুরি দিয়ে খুন করেছিল সে!তারপর আত্ন-দংশনে জর্জরিত মুনী্র খুকুর কথা ভুলে গিয়ে নিজেই ধরা দিয়েছিল পুলিশের কাছে!সেই মুনী্রের ফাঁসি হয়েছিল!
সেই মুনী্র তো অনেক অনেক সৎ ছিল!তার অনুশোচনা ছিল!
আজকের সময়ের হাই-ব্রিড মুনী্রের কোন অনুশো্চনা নেই!নেই মনস্তাপ!
আমরা ডা শেহজাদী আফসার হত্যাকারীর ফাঁসি চাই!মৃত্যুর আগ পর্যন্ত ঝুলিয়ে রাখতে চাই!

২৬/০৯/১৪

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

আমরা বলেছি ডাক্তার নেবো, কিন্তু কবে নেবো আমি জানি না: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১ নভেম্বর, ২০২৬ তারিখে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে "সোসাইটি অব অটোল্যারিঙ্গলজিস্টস এন্ড হেড নেক সার্জনস অব বাংলাদেশ" কর্তৃক আয়োজিত " Annual Scientific Conference &AGM 2026" এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি…

২ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।