মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ · ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
গল্প

গনি মিয়ার গল্প

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৩০ জুলাই ২০১৫, ১২:২৮ · ২ মিনিটে পড়ুন
গনি মিয়ার গল্প
লেখার আকার

গনি মিয়ার মাথায় একবার একটা সুপারী পড়েছিল। যেহেতু ব্যাপারটা মাথার তিনি ভাবিলেন দেশসেরা নিউরোলজিষ্টকে দেখাইতে হবে। খোজ নিয়া দেখিলেন আগামী ছয় মাসে সেই অধ্যাপকের কোন সিরিয়াল নাই। সে দমিবার পাত্র নয়। টাকায় বাঘের চোখ মেলে, সিরিয়াল মিলিবেনা কেন? গতবার বৃষ্টিতে ভিজে দুতিনটা হাচি ও কাশি দিয়েছিল । তখন নাক কান গলা ও বক্ষব্যাধির শীর্ষ প্রফেসরদের দেখাইতে গিয়া একই ঝামেলায় পড়েছিল। পরে বড় স্যারদের ফি যত টাকা তার চেয়ে মাত্র দুইগুন বেশী টাকা চেম্বারের বাইরের লোকটাকে ঘুষ দিয়া সে এপয়েন্টমেন্ট পেয়ে গিয়েছিল।
তার ভাতিজাও বিশেষজ্ঞ ডাক্তার । কিন্ত তার কাছে সে যায়না। ইয়ং ডাক্তারে রুচি হয়না। চাচাই ভাতিজারে পাত্তা দেয়না, অন্য মানুষ কেন দিবে? ভাতিজা চেম্বারে বসে বসে পেপার পড়ে আর মাছি মারে।
নিউরোলজিষ্ট স্যারের সিরিয়াল পেতে নানা পথ, নানা উপায় ফলো করতে করতে তার অনেক সময় ও অর্থ বিনাশ হয়ে গেল। ফেসবুকের ইনবক্সে ”সিরিয়াল পাবার সহজ তরিকা” জাতীয় লিন্কও সে শুভাকাঙ্খীদের কাছ থেকে পেয়েছিল। আর্থিকভাবে সে কিছুটা ঋনী হয়ে গেল। অবশেষে সে সিরিয়াল পাইলো । আমি পাইলাম আমি সিরিয়াল পাইলাম বলিয়া সে জমি ও গরু বেচার দুঃখ ভুলে গেল।
শেষমেষ সে মহেন্দ্রক্ষন আসিল। আজ গনি মিয়া প্রফেসর স্যারকে দেখাবে। চেম্বারে গিয়া দেখে সেখানে রোগীতে রোগারন্য। সে ভাবিল সব হয়তো মানুষ না। সাথে কিছু জ্বিনও আছে। নইলে গ্রামের হাটের মত এমন গুম গুম শব্দ হইতেছে কোথ্থেকে?
মাঝরাতে তার ডাক পড়িল। স্যার বলিলেন, আপনার সমস্যা কি?
সে বলে, স্যার, বহুদিন আগে… ।
স্যার বলেন, বহুদিন আগে কি হয়েছিল?
সে বলে, স্যার, বহুদিন আগে… ।
স্যার বলেন, বহুদিন আগে কি হয়েছিল?
ভাইভার টেবিলে পড়া ভুলে যাওয়া ছাত্রের মতো সে জবাব দেয়, মনে নাই স্যার!
বাড়ী পৌছার পর তার মনে পড়ে, বহুদিন আগে তার মাথায় একটা সুপারী পড়েছিল।

লিখেছেন: আমিনুল ইসলাম

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

কাঁচের ওপাশে || অণুগল্পঃ ১৩

প্ল্যাটফর্ম নিউজ, ২রা সেপ্টেম্বর, ২০২০, বুধবার লেখাঃ ডা. সুস্মিতা জাফর ফরিদপুর মেডিকেল কলেজ (২০০৭-০৮) নিপসম (২০১৭-১৮) আমার আজকের লিখাটা কাল্পনিক হলেও এর পিছনে রয়ে গেছে না বলা অনেক কথা। প্রতিটি সম্মুখযোদ্ধার জীবনেই রয়েছে অনেক অনেক স্মৃতি আর না বলা অনেক…

২ সেপ্টেম্বর ২০২০বিস্তারিত পড়ুন

“আপনাকে কিভাবে সাহায্য করতে পারি?”

প্ল্যাটফর্ম নিউজ, ১৭ জুলাই ২০২০, শুক্রবার। ডা. তারিকুল ইসলাম ঢাকা মেডিকেল কলেজ, কে-৪৬ সেশন ৮৮-৮৯ মার্চের মাঝামাঝি। করোনার প্রাদুর্ভাব তখন শুরু হয়েছে। এক রাতে চশমাটা পায়ের নিচে পড়ে ভেঙে গেল। চশমা ছাড়া আমার কর্মকাণ্ড প্রায় অচল। তবুও ভাবলাম আগে ডাক্তারের…

১৭ জুলাই ২০২০বিস্তারিত পড়ুন

অপেক্ষা: “বাবা, আমাকে খাইয়ে দেবে না?”

প্ল্যাটফর্ম নিউজ, ৯ জুলাই ২০২০, বৃহস্পতিবার ডা. সুমনা তনু শিলা ৩৭ তম ব্যাচ, রাজশাহী মেডিকেল কলেজ আজকাল ইনসোমনিয়াতে ভুগছি। ঘুম আসতে চায় না রাতে। বহু কষ্টে চোখ দুটো কেবল একটু লেগে এসেছিল, এমন সময় মোবাইলটা বেজে উঠলো। বেশ বিরক্ত হলাম।…

৯ জুলাই ২০২০বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।