মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬৫ কার্তিক ১৪৩৩ · ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
মেডিসিন ক্লাব

গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ কর্তৃক আয়োজিত রচনা প্রতিযোগিতার ফল প্রকাশ

Editorপ্রকাশ: ১৫ আগস্ট ২০২১, ১১:২৪ · ১ মিনিটে পড়ুন
গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ কর্তৃক আয়োজিত রচনা প্রতিযোগিতার ফল প্রকাশ
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, রবিবার, ১৫ আগস্ট,২০২১

আগস্ট মাস বাঙালি জাতির জন্য একটি কলঙ্কিত অধ্যায়। যে মাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কে তাঁর পরিবার সমেত হত্যা করা হয়। এই শোকের মাসকে সামনে রেখে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সংগঠনগুলোতে আয়োজন করা হয় বিভিন্ন কর্মসূচী। এরই ধারাবাহিকতায় মেডিসিন ক্লাব, গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ ইউনিট তাদের নানান কর্মসূচীর। পাশাপাশি সকল মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের উদ্দেশ্যে আয়োজন করেছিল ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে একটি রচনা প্রতিযোগিতা।

গত ১ আগস্ট হতে ১০ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন মেডিকেল ও ডেন্টাল কলেজ থেকে ই-মেইল এর মাধ্যমে প্রতিযোগিদের লেখা রচনা জমা নেয়া হয়। এরপর, আজ (১৫ আগস্ট) প্রকাশিত হয় ফলাফল। ফলাফলে প্রথম স্থান অধিকার করেছেন – মাহফুজ আহমেদ শিকদার (কক্সবাজার মেডিকেল কলেজ), দ্বিতীয় স্থানে আছেন – আজরা জাবিন খুশবু (ময়মনসিংহ মেডিকেল কলেজ) এবং তৃতীয় স্থান অধিকার করেছেন – ফাহিমা আজমেরী (ময়মনসিংহ মেডিকেল কলেজ)।

বিজয়ীরা পুরষ্কার হিসেবে পেয়েছেন ক্রেস্ট, মুক্তিযুদ্ধ বিষয়ক বই, সার্টিফিকেট এবং মেডিসিন ক্লাব ম্যাগাজিনে বিজয়ীদের রচনা প্রকাশ করা হবে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

৪১তম বর্ষে পদার্পণ করলো মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের “মেডিসিন ক্লাব”

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি, ২০২২ মেডিসিন ক্লাব- মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত শিক্ষা ও সমাজসেবামূলক একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আর্তমানবতার সেবায় নিয়োজিত সংগঠনটি গতকাল (৩১ জানুয়ারি) সাফল্যের সাথে ৪১তম বর্ষে পদার্পণ করেছে। ১৯৮১ সালের ৩১ জানুয়ারি ময়মনসিংহ মেডিকেল কলেজের…

১ ফেব্রুয়ারি ২০২২বিস্তারিত পড়ুন

মেডিসিন ক্লাব, গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি

প্ল্যাটফর্ম নিউজ, ২২ জানুয়ারি ২০২২, শনিবার গত ২১শে জানুয়ারি মেডিসিন ক্লাব, গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ ইউনিটের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়। উক্ত কর্মসূচি তে উপস্থিত ছিলেন মেডিসিন ক্লাবের আজীবন সদস্য ও উপদেষ্টা ডা. আউয়াল হোসেন স্যার, উপদেষ্টা ডা. সাদ্দাম…

২২ জানুয়ারি ২০২২বিস্তারিত পড়ুন

“এ যাত্রা কারো একার নয়, সবাই মিলে স্তন ক্যান্সার করবো জয়”

প্ল্যাটফর্ম নিউজ, রবিবার, ১০ অক্টোবর, ২০২১ বিশ্বব্যাপী প্রতি বছর স্তন ক্যান্সার সচেতনতার মাস হিসেবে অক্টোবর মাস পালিত হয় ‘পিঙ্ক অক্টোবর’ নামে। এর মধ্যে ‘১০ অক্টোবর’ স্তন ক্যান্সার সচেতনতার দিন হিসেবে নির্ধারিত। সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে স্তন ক্যান্সার সচেতনতার মাস-…

১০ অক্টোবর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।