মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬১২ কার্তিক ১৪৩৩ · ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

গণস্বাস্থ্য কেন্দ্র অ্যান্টিবডি কিটের অস্থায়ী নিবন্ধন চায়

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৮ জুলাই ২০২০, ৪:২০ · ২ মিনিটে পড়ুন
গণস্বাস্থ্য কেন্দ্র অ্যান্টিবডি কিটের অস্থায়ী নিবন্ধন চায়
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ৮ জুলাই ২০২০, বুধবার
গণস্বাস্থ্য কেন্দ্র অ্যান্টিবডি কিটের অস্থায়ী নিবন্ধন চেয়ে ঔষুধ প্রশাসন অধিদপ্তরের কাছে আবেদন করেছে। ইন্টারনাল ভ্যালিডেশন রিপোর্টকে আমলে এনে তারা এই আবেদন করেছে। গত ৬ জুলাই সোমবার গণস্বাস্থ্য কেন্দ্র এক বিবৃতিতে এ কথা নিশ্চিত করে।

গণস্বাস্থ্য কেন্দ্রের ‘জি আর কোভিড-১৯ র‌্যাপিড ডট ব্লটকিট’ প্রকল্পের সমন্বয়কারী ডা. মুহিব উল্লাহ খোন্দকার স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়,
“আমরা অ্যান্টিবডি কিটের উন্নত সংস্করণ বিষয়ে যুক্তরাষ্ট্রের ওষুধ প্রশাসনের (এফডিএ) আমব্রেলা গাইডলাইন অনুসরণ করে আমাদের ইন্টারনাল ভ্যালিডেশন রিপোর্ট সারাংশ এবং এন্টিবডি ডিজাইন করে ঔষধ প্রশাসনের মহাপরিচালক বরাবরে জমা দিয়েছি। আমরা আমাদের ইন্টারনাল ভ্যালিডেশন রিপোর্টকে আমলে এনে অস্থায়ী নিবন্ধনের আবেদন করেছি। ঔষধ প্রশাসন অ্যান্টিবডি কিটের উন্নত সংস্করণ বিষয়ে বিদ্যমান সরকারি নিয়মে আবার কন্ট্রাক্ট রিসার্চ সংগঠন এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের ওষুধ প্রশাসনের (এফডিএ) আমব্রেলা গাইডলাইন অনুসরণ করে এক্সটারনাল ভ্যালিডেশন করতে বলেছেন। সেই নিয়মে পরীক্ষা করার জন্য আমরা বর্তমান সিআরও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কে জানাব। বিএসএমএমইউ না করতে পারলে আমরা আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ, আইসিডিডিআরবি তে যাবো। এন্টিজেন বিষয়ে বর্তমানে কোন নীতিমালা নাই। আগামি জুলাই ০৮, ২০২০ খ্রীঃ, বুধবার নীতিমালা ফাইনাল হবার সম্ভাবনা আছে। ঔষধ প্রশাসন আমাদেরকে যুক্তরাষ্ট্রের ঔষধ প্রশাসনের (এফডিএ) এর ন্যায় একটা ফরমেট পাঠাবেন। ওটা অনুযায়ী প্রটোকল আপডেটকরে জমা দিতে বলেছেন। সার্বিক সহায়তার জন্য ঔষধ প্রশাসনের মহাপরিচালককে আন্তরিক ধন্যবাদ।”

তিনি আরও বলেন, গতকাল রোববারের বৈঠকে ঔষুধ প্রশাসনের মহাপরিচালক তাঁদের কথা ইতিবাচকভাবে শুনেছেন এবং সর্বাত্মকসহায়তা করতে চেয়েছেন। বৈঠকে আইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এএসএম আলমগীর এবং উপ-পরিচালক সালাহউদ্দিনও উপস্থিত ছিলেন বলে জানানো হয়।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।