বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩, ২৪ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

খুলনায় ডাক্তার অপহরন ও হাসপাতাল ভাংচুরের নেপথ্য ঘটনা

violencedoc
গত ২রা জুলাই খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের ছাত্র অমিত রায় সড়ক দুর্ঘটনায় আহত হন। খুলনার নিউমার্কেট এলাকায় একটি বাস একটি ইজিবাইক কে চাপা দিলে আরও অনেক যাত্রীর সাথে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অমিত এর মারাত্মক ভাবে হেড ইনজুরি হয়। প্রথমে তাকে খুলনা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। রোগীর আই সি ইউ সাপোর্ট প্রয়োজন হওয়াতে এবং অবস্থার খুবই অবনতি হওয়ায় তাকে ঢাকায় নিতে বলা হয়। রোগীর লোকেরা তাকে ঢাকা না নিয়ে খুলনাতে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে
। ভর্তির সঙ্গে সঙ্গে তাকে আই সি ইউ তে নেওয়া হয়। সেখানে ও অবস্থার অবনতি হওয়াতে রোগীর লোকেদের পরিস্থিতি বুঝিয়ে বলা হয় এবং বলা হয় ঢাকা নিতে তারা রাজী কিনা। ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ১১টায় তার মৃত্যু হয়। মৃত্যুর খবর ক্যম্পাসে ছড়িয়ে পড়লে একদল ছাত্র গাজী মেডিকেল কলেজের জরুরী বিভাগে কর্মরত ডাক্তার বাপ্পা কে অপহরণ করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে যায়। পরে বি এম এ এবং গাজী মেডিকেল কর্তৃপক্ষের এর হস্তক্ষেপ এ পুলিশ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তাকে উদ্ধার করে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পক্ষ থেকে জানানো হয় চিকিৎসক রোগী দেখতে দেরি করায় তারা ক্ষুব্ধ হয়। খোজ নিয়ে জানা যায় রোগী ভর্তির সময় গাজী মেডিকেলে ডাক্তার ইফতার করছিলেন, ইফতার দ্রুত শেষ করে রোগীকে নিউরোসার্জন বিশেষজ্ঞ দেখেন এবং রোগীর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিতে বলেন।

এই ঘটনায় গাজী মেডিকেল সুনির্দিষ্ট নাম উল্লেখ করে কতিপয় ছাত্রের বিরুদ্ধে মামলা করে। আসামী গ্রেফতার না হওয়াতে ২ দিনের আল্টিমেটাম দেওয়া হয়। তারপরও গ্রেফতার না হওয়াতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ডা. শেখ বাহারুল আলম এর নির্দেশনায় প্রথম ২ দিন শুধুমাত্র প্রাইভেট চেম্বার,প্রাইভেট হাস্পাতাল,ক্লিনিক,ডায়াগনস্টিক সেন্টার সব বন্ধ রাখা হয়। তারপরের ২ দিন আগের গুলোর সাথে সরকারি হাস্পাতালের আউটডোর ,প্যাথলজী,রেডিওলজী বিভাগ বন্ধ রাখা হয়। বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ), খুলনা প্রাইভেট ক্লিনিক ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন ও বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্র্যাকটিশনার এসোসিয়েশন যৌথভাবে এ কর্মসূচি পালন করে। বর্তমানে আন্দোলন ৭ দিনের জন্য স্থগিত করা হয়েছে,৭ দিনের মধ্যে আসামী গ্রেফতার না হলে ১৬-১৭তারিখে আবারো সব প্রতষ্ঠানে ধর্মঘট চলবে। 

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।