মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

খাজা ইউনুস আলী মেডিকেল কলেজে ১৬ তম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

সিরাজগঞ্জের এনায়েতপুরে অবস্থিত খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের এমবিবিএস ২০১৯-২০২০  শিক্ষাবর্ষের ও কলেজের ১৬ তম ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে ৷ “Enter to learn,  leave to serve” এই স্লোগানকে সামনে রেখে গতকাল ১০ জানুয়ারী শুক্রবার সকাল ১০টায় নবনির্মিত অত্যাধুনিক অডিটোরিয়ামে নবীনদের ফুল দিয়ে বরণ করে KYA-১৫ ব্যাচের শিক্ষার্থীরা।

পবিত্র কোরআন তেলোয়াতের মধ্যদিয়ে শুরু হওয়া এ অনুষ্ঠানে অধ্যক্ষ  ডাঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ মাসুম হাবীব, ভাইস চ্যান্সেলর রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
•মোহাম্মদ ইউসুফ,  পরিচালক ট্রাস্টিবোর্ড খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ৷
•প্রফেসর ডাঃ হোসেন রেজা, ভাইস চ্যান্সেলর খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় ।
•ডাঃ রুবাইয়াত ফারজানা হোসাইন, পরিচালক খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এবং হসপিটাল।
•অধ্যাপক ডাঃ জুলফিকার আলী, প্রফেসর  মেডিসিন বিভাগ৷
সঞ্চালনায় ছিলেন KYA-১২ ব্যাচের ত্বাকী জাওয়াদ দিহান এবং  হুবা রিয়াজ৷ এছাড়া শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য প্রদান করেন শাহ দিবা খান এবং দিব্বশ্রী৷

অনুষ্ঠানের শুরুতেই একমিনিট নিরবতা পালন  করা হয় খাজা ইউনুস আলী কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা কর্মবীর প্রয়াত ডাঃ মীর মোঃ আমজাদ হোসেন স্যারের প্রতি৷ এছাড়া ডাঃ হোসেন রেজা স্যার তার আবেগঘন  বক্তব্যে স্মৃতিচারণ করেন   ডাঃ মীর মোঃ আমজাদ হোসেন স্যারের বর্নাঢ্য কর্মজীবন নিয়ে ৷
স্বাগত বক্তব্য রাখেন ডাঃ তাইফুল স্যার,  অধ্যাপক সার্জারী ডিপার্টমেন্ট৷  এরপরই কলেজ পরিচিতি পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের পর আমন্ত্রিত অতিথিবৃন্দ বক্তব্য প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মাসুম হাবীব স্যার এ সুন্দর আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ প্রদান করেন,  সমাজে ডাক্তারদের প্রয়োজনীয়তা নিয়ে আলোকপাত করেন এবং শিক্ষার্থী ডাক্তারদের আরো গবেষনাধর্মী হতে হবে, মেডিকেল শিক্ষা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং শপথ পাঠ করান অনুষ্ঠানের সভাপতি কলেজের অধ্যক্ষ, অধ্যাপক ডাঃ সাইফুল ইসলাম স্যার এবং হোস্টেল রুলস রেগুলেশন নিয়ে বলেন সহকারী অধ্যাপক ডাঃ রাশেদ মোস্তফা স্যার।

এছাড়া আরও উপস্থিত ছিলেন খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের প্রত্যেক বিভাগের সম্মানিত অধ্যাপক,  সহযোগী অধ্যাপক,  সহকারী অধ্যাপক,  রেজিস্টার, সহকারী রেজিস্টার এবং মেডিকেল অফিসারগন৷ পরবর্তীতে নতুন ব্যাচের শিক্ষার্থীদের আইডিকার্ড প্রদান এবং হসপিটাল প্রশাসক ডাঃ মোহাম্মদ শহিদুল ইসলাম স্যার সমাপনী বক্তব্যের মাধ্যমে সমাপ্ত হয় এ অনুষ্ঠান৷

নিজস্ব প্রতিবেদক /শেখ লুৎফুর রহমান তুষার

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।