বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ক্যারিয়ারের জন্য আপনি কতটা ঝুঁকি নিতে প্রস্তুত?

প্ল্যাটফর্ম নিউজ, ২ নভেম্বর ২০২০, সোমবার

ডা. মো. সাজেদুর রহমান শাওন
এমবিবিএস, এমপিএইচ,
এমএসসি, এফআরএসপিএইচ,
এপিডেমিওলজিস্ট & পাবলিক হেলথ রিসার্চার।

মাইকেল জর্ডান NBA তে খেলা শুরু করার দ্বিতীয় বছরে তার পায়ে ফ্র‍্যাকচার হয়। ট্রিটমেন্ট শেষ হলেও আগের অবস্থায় সম্পূর্ণ ফিরে যেতে তাকে অনেক দিন খেলার বাইরে থাকতে হয়েছিল। কিন্তু তার মাথায় ছিল খেলার নেশা। তাই টিমের থেকে অনুমতি চায় তাকে যেন খেলতে দেয়া হয়।

টিমের ডাক্তার থেকে শুরু করে ক্লাব প্রেসিডেন্ট সবাই তাকে নিষেধ করেছে কারণ যদি সেই ইনজুরিতে সে আবার চোট পায়, তাহলে তার ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে। মাইকেল জর্ডান তারপরও বদ্ধপরিকর যে সে খেলবে।

ক্লাব প্রেসিডেন্ট তাকে লজিকালি বোঝানোর জন্য বলে –

“মনে কর যে তোমার মাথা ব্যথা। একটা বোতলে ১০টা ওষুধ দেয়া হলো তোমাকে, এর মধ্যে ৯টা ভালো ঔষধ আর একটা খেলে তুমি মারা যাবে। তুমি কি সেই বোতলের ঔষধ খাবে? “

জর্ডান উত্তর দেয় – “It depends on how bad the headache is.”

অর্থাৎ জীবনে কিছু আছে যেটা অর্জন করার জন্য লজিকের বাইরে গিয়ে বাজি ধরতে হয়।

আমি যখন ঢাকা মেডিকেল কলেজ থেকে পাশ করে ডাক্তারি না করে বরং গবেষণা করার সিদ্ধান্ত নেই, বিসিএস না দিয়ে বিদেশে পড়াশুনা করার জন্য চেষ্টা করি; তখন আমার সিদ্ধান্তগুলিকে লজিকাল মনে হয়নি অনেকের কাছে। সত্যি করে বলতে আমার নিজের কাছে সবকিছুর উত্তর ছিলনা। আমিও জানতাম না যে আমি কি আমার মেধা, শ্রম এবং সময় নষ্ট করছি নাকি আমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে।

আশেপাশের সবাই যেটা করছে সেটা না করার কারণে দিনশেষে আমার ব্যর্থ হবার সম্ভবনা অনেক বেশি ছিল। কিন্তু আমার যেটা ছিল সেটা হল প্রচণ্ড এক মাথাব্যথা, যেটার জন্য আমি নিজের পছন্দের ক্যারিয়ারকে বেছে নিতে বাজি ধরেছি। আমাকে গবেষণা করতে হবে, নিজের ভালো লাগার কাজ করতে হবে।

নিজের ক্যারিয়ার নিয়ে বাজি ধরে অক্লান্ত পরিশ্রম করেছি বলেই আল্লাহ আজ আমাকে অনেক বেশি কিছু দিয়েছেন। কোটি কোটি টাকা মূল্যের স্কলারশিপ দিয়ে আমাকে পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ দিয়েছেন, গবেষণা করার সুযোগ দিয়েছেন। অস্ট্রেলিয়াতে আমার ইউনিভার্সিটি আমাকে জব অফার এর সাথে আমাকে এবং আমার পরিবারকে পার্মানেন্ট রেসিডেন্সির ব্যবস্থা করে দিয়েছে। আর্থিক সচ্ছলতা আছে আমাদের। এইসব কিছু হয়ত আমি আশাও করিনা। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আমি আমার পছন্দের কাজটাই করতে পারছি।

আমাদের সবার জীবনেই এমন কিছু লক্ষ্য আছে, স্বপ্ন আছে, প্ল্যান আছে যেগুলি অর্জন করার জন্য বাজি ধরা যায়। কঠিন বলে, সবাই করছে না বলে যদি সেগুলি অর্জন না করার জন্য চেষ্টা করি তাহলে শেষ বয়সে আফসোস হবে – “ইশ, যদি একটু চেষ্টা করে দেখতাম, আরেকটু বেশি লেগে থাকতে পারতাম”

আমার জীবনে এখনও এমন কিছু জিনিস আছে যেগুলি অর্জন করার জন্য মাথা ব্যথা হয়। আমি জানি আমি হয়ত হাজার চেষ্টা করেও সেগুলি অর্জন করতে পারবো না, কিন্তু আমি চেষ্টা করছি।

কারণ মাইকেল জর্ডানের মতো করে আমিও বলতে চাই –

“It depends on how bad the headache is.“

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।