মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩ · ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

কোয়ারেন্টাইনের দিনগুলো – ৪

Fahmida Hoque Mitiপ্রকাশ: ২২ এপ্রিল ২০২০, ৯:৫০ · ১ মিনিটে পড়ুন
কোয়ারেন্টাইনের দিনগুলো – ৪
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, বুধবার, ২২ এপ্রিল, ২০২০ খ্রিষ্টাব্দ

– ডা. মেহেদী হাসান

আজকের দিনটা অন্য দিনগুলোর মত নয়। ডিউটি থেকে ফিরেই কোনকিছু স্পর্শ না করেই ঢুকে গেছি মেহেরিমার রুমে। করোনাকালের বাকি দিনগুলোর জন্য মেয়ের রুমটা দখল করেছি। আপাতত এটাই আমার ঘাটি। ডিউটি পরবর্তী কোয়ারান্টাইন পিরিয়ড কাটবে এখানেই।

আমি ফেরার আগেই মেহেরিমার মা সুন্দর করে গুছিয়ে দিয়েছে রুমটা। কুরআন তো ব্যাগেই থাকে, পড়ব বলে ঠিক করে রাখা বাকি বইগুলোও টেবিলের উপর সাজিয়ে রেখেছে। পরিপাটি ঘরটাতে যত্ন ও ভালবাসার ছাপ স্পষ্ট।

পরিবর্তিত এ ব্যবস্থায় মেহেরিমার ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে। কাচের বাইরে থেকে নানা অঙ্গভঙ্গি করে আমাকে উৎসাহ যুগিয়ে যাচ্ছে। মাঝখানে কাচের বাধা থাকলেও বাপ বেটির খেলা থেমে নেই। মায়ের ফোন থেকে ভিডিও কল করে খোজ খবরও নিচ্ছে।

মেহেরিমার মায়ের মন খারাপ। আমারো টুকটাক। আমি অবশ্য মনে মনে খুশি হয়েছিলাম অনেকদিন পর একটু একা হয়ে শান্তিমত কিছু বই পড়তে পারব বলে। তবে এই একাকিত্ব যতটা উপভোগ্য হবে ভেবেছিলাম ততটা হচ্ছে না। কাচের ওপারে অস্পর্শ দূরত্বে থাকা ভালবাসায় ভরা ছলছল চোখদুটো কবি-মনকে কিছুটা অপ্রস্তুত করে দিয়েছে।

এই করোনাকাল
কতকিছু দিয়ে গেল!!
কতকিছু নিয়ে গেল!!

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।