মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬১২ কার্তিক ১৪৩৩ · ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

কোভিড-১৯ঃ স্বাস্থ্যসেবায় ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১ মে ২০২০, ৩:৪৭ · ২ মিনিটে পড়ুন
কোভিড-১৯ঃ স্বাস্থ্যসেবায় ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি
লেখার আকার

 

প্ল্যাটফর্ম নিউজ
শুক্রবার, ১ মে ২০২০ঃ

 কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দেবে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা – এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এই ঋণকৃত অর্থ করোনা মোকাবিলা করতে স্বাস্থ্যসেবা খাতে ব্যয় করা হবে।

৩০ই এপ্রিল (বৃহস্পতিবার) এডিবি’র ঢাকা অফিস থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জানানো হয়, এডিবি’র ভাইস প্রেসিডেন্ট শিজিন চেন বলেন, “বাংলাদেশ যখন আর্থসামাজিক খাতে অগ্রগতির দিকে যাচ্ছে ঠিক তখনই করোনাভাইরাসের আক্রমণ সে যাত্রাকে থামিয়ে দিতে চাচ্ছে। তাই বাংলাদেশের অগ্রগতির যাত্রা যেন সুগম হয় সেজন্য এডিবি বাংলাদেশের পাশে থেকে সব সহযোগিতা করে যাবে”। তিনি আরও বলেন, “করোনার দুর্যোগ মোকাবিলায় এবিডি’র এই অর্থায়ন বাংলাদেশকে জরুরি খাতে বিনিয়োগ করতে সহায়তা করবে। বিশেষ করে জরুরি ভিত্তিতে স্বাস্থ্য সরঞ্জাম সংগ্রহ, চিকিৎসা সামগ্রী সংগ্রহ, স্বাস্থ্যখাতে অবকাঠামোগত উন্নয়ন, করোনার দ্রুত চিকিৎসা, ডায়াগনস্টিক সিস্টেম উন্নয়ন এবং স্বাস্থ্যখাতের জনবল বাড়াতে এই ঋণ সহায়তা করবে।”

এর আগে গত মার্চে করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে ৩ লাখ ডলার জরুরি আর্থিক সহায়তার ঘোষণা দেয় এডিবি।

ছবিঃ সংগৃহীত

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ১০ কোটি ডলার অনুমোদন করা হয়েছে যাতে স্বাস্থ্যখাতের সামগ্রিক বিষয়ের উন্নয়ন নিশ্চিত করা হয়। এই প্রকল্পের আওতায় ১৭টি মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন ও সিসিইউ (ক্রিটিক্যাল কেয়ার ইউনিট) স্থাপন করা হবে এবং কমপক্ষে ১৯টি ল্যাবের মান উন্নয়ন করা হবে। পাশাপাশি এই প্রকল্পের আওতায় স্বাস্থ্য খাতের বিভিন্ন পর্যায়ের কমপক্ষে অর্ধশতাংশ নারীসহ প্রায় সাড়ে তিন হাজার কর্মীকে করোনা মোকাবিলায় আধুনিক প্রশিক্ষণ দেওয়া হবে।

এছাড়াও চলমান বিভিন্ন প্রকল্পে ২২ হাজারেরও বেশি প্রশিক্ষণার্থীর দক্ষতা বৃদ্ধিতে এককালীন নগদ ১৩ লাখ ডলার দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক / সিলভিয়া মীম

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।