মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

কোভিড-১৯ঃ আমাদের ডাক্তাররা কি করছেন? পর্ব ২

শনিবার, ১১ এপ্রিল, ২০২০

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে মহামারী করোনা ভাইরাস। এর দ্বারা সৃষ্ট রোগ কোভিড-১৯ রোগ ছড়িয়ে পড়ছে বাংলাদেশেও। এই যুদ্ধের সম্মুখ যোদ্ধা হচ্ছে আমাদের চিকিৎসকেরা। তাদের সম্মানার্থেই আমাদের এ নিয়মিত আয়োজন “আমাদের ডাক্তাররা কি করছেন”।

চট্টগ্রাম মেডিকেল কলেজের ইন্টার্ণ চিকিৎসক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন,

“আমরা আপনাদের জন্যে হাসপাতালে আছি। আপনারা বাসায় নিরাপদ থাকুন। যদি আপনাদের কোন উপকারে কখনো এসে থাকি, তার জন্যে দয়া করে বাসায় থাকুন। এই যুদ্ধ এসে বেঁচে থাকলে ইনশাল্লাহ আবার দেখা হবে”

ডা রাকিব আদনান চৌধুরী, ইন্টার্ণ চিকিৎসক
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল

আমাদের চিকিৎসকেরা আমাদের জন্যে হাসপাতালে আছেন। আমরা তাদের জন্যে দয়া করে বাসায় থাকি? আমাদের দেশের অনেক মানুষই তার শারিরীক অসুস্থতার চেকআপের জন্যে বিভিন্ন ডাক্তারদের চেম্বারে যান। কিন্তু, এই দুর্যোগে ডাক্তারদের চেম্বার বন্ধ থাকায় তারা পড়েছেন বিপাকে। তারা কি চিকিৎসা করাবেন না, তারা কি সুস্থ থাকবেন না? অবশ্যই, এই দুর্যোগে আপনার আমার চিকিৎসা সেবার প্রয়োজন হলে আমাদের প্রথম করণীয়, যে হাসপাতালে বা চেম্বারে আমরা দেখাতাম, সেখানে ফোন করে পরামর্শ করা যে প্রকৃতপক্ষেই আপনার শারিরীকভাবে উপস্থিত হয়ে পরামর্শ নিতে হবে নাকি আপাতত ঘরে বসেই আমার সমস্যাটার সমাধান করা যায়। চেম্বার চালু থাকলে একজন চিকিৎসকের আয় বহাল থাকে, তবুও তারা চেম্বার বন্ধ রেখেছেন রোগীদের স্বার্থ চিন্তা করে। আমাদের অনেক চিকিৎসকই টেলিফোনে পরামর্শ দিচ্ছেন রোগীদের। তাদের নিজেদের সুবিধা নয়, বরং চিন্তা করছেন রোগীর স্বার্থ। আসুন, আপনার, আমার, চিকিৎসক সবার স্বার্থে আপনার একান্ত জরুরী না হলে বাসায় থাকি। হটলাইন নাম্বার চালু আছে আপনারই জন্যে, যোগাযোগ করুন ১৬২৬৩ অথবা ৩৩৩ অথবা অন্যান্য হটলাইন নাম্বারে অথবা অন্যান্য টেলিমেডিসিন সেবার নাম্বারে।

তথ্যসূত্রঃ corona.gov.bd

যাদের জরুরী চিকিৎসা সেবার প্রয়োজন তারা চলে যাবেন হাসপাতালে। কোভিড-১৯ এর সাথে সংশ্লিষ্ট কোন লক্ষণ আপনার থাকলে তা প্রথমেই জানাবেন। এটা আপনার, চিকিৎসক ও দেশের সকলের স্বার্থে প্রয়োজন। চিকিৎসক প্রয়োজনীয় সুরক্ষা নিয়ে আপনাকে দেখবেন। আর না থাকলে তো কোন সমস্যাই নেই। চালু আছে সকল সরকারী হাসপাতাল, সকল স্বাস্থ্যসেবা চালু আছে দেশের ৬৯টি বেসরকারী মেডিকেল কলেজ হাসপাতাল ও ক্লিনিকগুলোতে।

চট্টগ্রাম মেডিকেল কলেজের গাইনী ও অবস্ট্রেট্রিকস ডিপার্টমেন্টে নিয়মিত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন চিকিৎসকেরা। কোভিড-১৯ মহামারীতে বিশ্ব তটস্থ, মৃত্যুর মিছিল চলছেই। এর মাঝেও থেমে থাকবে না নতুন শিশুর জন্মগ্রহণ, থেমে থাকবার যে নিয়ম নেই। থেমে নেই তাই চিকিৎসকেরাও। চলছে নিয়মিত রাউন্ড, চলছে অপারেশন। ইনডোর এ সুরক্ষা, তাই আক্রান্ত হবার সুযোগ থেকেই যাচ্ছে। এ কারণে চিকিৎসকেরা চিকিৎসা দিচ্ছেন ডিউটি ভাগ করে। একসাথে সকলে থাকলে সকলে আক্রান্ত হবেনও একসাথে। তাই সময় অনুযায়ী শিফট করে তারা রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করছেন। কাজেই হাসপাতালে গিয়ে স্বাভাবিক সময়ের চেয়ে চিকিৎসক কম দেখতে পেলে তারা আপনাদের সেবা থেকে পিছপা হয়েছেন, এমনটা মনে করার কোন কারণ নেই। তারা আপনার, আমার চিকিৎসার জন্যেই দিনরাত কাজ করে যাচ্ছেন। যেসব চিকিৎসক কাজ করছেন করোনা ইউনিটে, তারা যেতে পারছেন না বাসায়, গেলেও থাকছেন পরিবার থেকে একদম আলাদা। তাদের এই আত্মত্যাগে আমরা সামিল তো হতে পারব না, অন্তত তাদের যোগ্য সম্মানটুকু দেই ?

প্ল্যাটফর্ম প্রতিবেদক/ জামিল সিদ্দিকী

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।