মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬৫ কার্তিক ১৪৩৩ · ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

কোভিড-১৯ সংক্রমণ রোধে সার্স এন্টিবডির সম্ভাব্য ভূমিকা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৯ মে ২০২০, ৮:২৮ · ২ মিনিটে পড়ুন
কোভিড-১৯ সংক্রমণ রোধে সার্স এন্টিবডির সম্ভাব্য ভূমিকা
ছবিঃ সংগৃহীত
লেখার আকার

 

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ১৯ মে, ২০২০

সার্স (severe Acute Respiratory Syndrome) থেকে সুস্থ হয়ে ওঠা রোগীর অ্যান্টিবডি কোভিড -১৯ সংক্রমণ আটকাতে সক্ষম বলে ধারণা করছেন গবেষকরা।

সুইজারল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা এর আগে ২০০৩ সালে, সার্স প্রাদুর্ভাবে ৭৭৪ জন নিহত হওয়া রোগীদের দেহ থেকে অ্যান্টিবডি পৃথক করে রেখেছিলেন। তারা ২৫ টি ভিন্ন ধরণের অ্যান্টিবডি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেছিলেন যেগুলো ভাইরাসের প্রোটিন আবরণের রিসেপ্টর সাইটে যুক্ত হয়ে কোভিড-১৯ এর সংক্রমণ প্রতিরোধে সক্ষম কি না তা দেখার জন্য।

ছবিঃ সংগৃহীত

সার্স এবং কোভিড -১৯ এর রোগ সংক্রামক জীবাণু উভয়ের কারণ হলো:
করোনা ভাইরাস, যা প্রাণী থেকে এসেছে বলে ধারণা করা হয় এবং তাই তাদের কাঠামোগুলিও প্রায় একই রকম। গবেষকরা আটটি অ্যান্টিবডি শনাক্ত করেছিলেন যা কোভিড-১৯ এবং সংক্রমিত কোষ উভয়েই থাকতে পারে।

গবেষণায় প্রাপ্ত S309 অ্যান্টিবডিটি কোভিড-১৯ এর শক্তিশালী কার্যকলাপকে নিরপেক্ষ করে দিতে সক্ষম হয়েছিলো। অন্যান্য কম শক্তিশালী অ্যান্টিবডিগুলির সাথে S309 সংযুক্ত করে তারা ভাইরাসের প্রোটিন আবরণের রিসেপ্টর সাইটকে শনাক্ত করতে সক্ষম হয়েছিলেন, যেটি কার্যকর ভাবে মিউটেশনের সম্ভাবনাকে হ্রাস করে।

ইতিমধ্যে, কোভিড-১৯ এর কার্যকর চিকিৎসার জন্য শত শত পরীক্ষা-নিরীক্ষা শুরু করা হয়েছে। এর মধ্যে কয়েকটি পরীক্ষা সুস্থ রোগীদের অ্যান্টিবডি ব্যবহারের সাথে জড়িত।

যদিও ন্যাচার জার্নালে মানুষের উপর কোনও পরীক্ষা-নিরীক্ষার কথা প্রকাশ করা হয়নি তবুও এর লেখকরা বলেছিলেন যে তাদের গবেষণাগুলো প্রমাণ করে যে সার্স থেকে প্রাপ্ত অ্যান্টিবডিগুলো মারাত্মক কোভিড-১৯ এর সংক্রমণ এবং বিস্তার রোধ করতে পারে।”

তারা আরও বলেন, এই ফলাফলগুলো S309- এবং S309- সমন্বিত অ্যান্টিবডি, ব্যক্তির রোগ প্রতিরোধে বা গুরুতর রোগকে সীমাবদ্ধ করতে চিকিৎসা ক্ষেত্রে প্রদর্শক ভূমিকা রাখতে পারে।

তথ্যসূত্র :https://www.thejakartapost.com/life/2020/03/20/anti-covid-19-initiatives-helping-indonesia-fight-the-outbreak.html

নিজস্ব প্রতিবেদক / গৌরী চন্দ

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।