বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩, ১৮ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

কোভিড-১৯ মোকাবেলায় এগিয়ে এল কুষ্টিয়া জেলার একদল উদ্যোমী চিকিৎসাশিক্ষার্থী

প্ল্যাটফর্ম নিউজ, ২২ জুন, ২০২০, সোমবার

পুরো বিশ্বের ন্যায় বাংলাদেশও করোনা ভাইরাসের করাল গ্রাস অতিক্রম করছে। দেশে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এরমধ্যে নানা কাজ করে যাচ্ছে। তারই মাঝে কুষ্টিয়া জেলার বিভিন্ন মেডিকেল ও ডেন্টাল কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীরা নিয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ। সারাদেশেই কিটের সংকট সহ লোকবলের অভাবে করোনা টেস্ট ও ফলাফল পাওয়া বেশ সময়সাপেক্ষ হয়ে দাড়িয়েছে। এমতাবস্থায় জেলার কোনও মেডিকেল শিক্ষার্থী বা তাদের পরিবারের কেউ আক্রান্ত হলে করোনা পরীক্ষা ও চিকিৎসায় যাতে কালক্ষেপণ না হয় এজন্য জেলার সকল উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সহযোগিতায় নমুনা সংগ্রহ ও ফলাফল দ্রুততম সময়ে লাভের উদ্যোগ হাতে নিয়েছে।
অনেকটা নিজেদের প্রয়োজনের তাগিদেই ও ভবিষ্যৎ ডাক্তার হিসেবে পরিবারের মানুষের ভরসার জায়গায় থেকেই এ উদ্যোগটি নেওয়া হয়েছে বলে জানান এ প্রজেক্টটির কোঅর্ডিনেটর গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ এর চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহফুজ অন্তর। এছাড়াও জেলার সাধারণ মানুষের জন্য জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজনে উপজেলা ভিত্তিক বিভিন্ন মেডিকেল ও ডেন্টালের শিক্ষার্থীরা স্বেচ্ছায় সেবার মাধ্যমে রক্তদানে এগিয়ে এসেছে। ইতোমধ্যে ৭২জন স্বেচ্ছায় রক্তদাতাদের তালিকা প্রস্তুত করে মানবতার সেবা করে যাচ্ছেন বলে জানান রক্তদান প্রজেক্টের কোলাবোরেটার কুষ্টিয়া মেডিকেল কলেজ এর পঞ্চম বর্ষের শিক্ষার্থী শাওনুজ্জামান শাওণ। এছাড়াও যেসব করোনা রোগীদের অবস্থা আশঙ্কাজনক তাদের জন্যেও কনভালসেন্ট প্লাজমা ডোনার এর তালিকা প্রস্তুতিতে মেডিসিন ক্লাবে ও সন্ধানীর মত স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সহযোগিতায় বানানো হয়েছে প্লাজমা ডোনার পুল। কুষ্টিয়ার মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের মুখপাত্র শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় এর পঞ্চম বর্ষের ছাত্র রাশেদ মাহমুদ শাকিল জানান,

“করোনা পরিস্থিতি আরও খারাপের দিকে গেলে কুষ্টিয়ার মেডিকেল স্টুডেন্টদের জন্য এ্যাম্বুলেন্স সেবার প্রয়োজন পরবে, সে নিমিত্তে অক্সিজেন সিলিন্ডার সহ প্রয়োজনীয় উপকরণ সমৃদ্ধ এ্যাম্বুলেন্স সার্ভিস এর কাজও শেষের দিকে, অচিরেই আমরা এ্যম্বুলেন্স ব্যবস্থা করতে পারবো, এছাড়াও করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আমাদের জেলাব্যাপী বিভিন্ন স্বাস্থ্যপরীক্ষা, রক্তের গ্রুপ পরীক্ষার মত কর্মসূচীর বার্ষিক পরিকল্পনা রয়েছে।”

তথ্যসূত্র: তানজিলা রিমি

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।