সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

কোভিড-১৯: ভিয়েতনামে সুস্থ হয়েছেন সবচেয়ে গুরুতর অসুস্থ ব্যক্তিটিও

প্ল্যাটফর্ম নিউজ, ১২ জুলাই ২০২০, রবিবার

ভিয়েতনামে কারো প্রাণ কেড়ে নিতে পারেনি কোভিড-১৯। সবচেয়ে গুরুতর রোগিটিও এখন সুস্থ। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সফল ভিয়েতনাম এখনো মৃত্যুহীন। দেশটিতে করোনায় আক্রান্ত সবচেয়ে গুরুতর রোগীটিও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

যুক্তরাজ্যের নাগরিক স্টেফেন ক্যামেরন পেশায় একজন পাইলট। ৪৩ বছর বয়সের ক্যামেরন গত মার্চের শুরুর দিকে ভিয়েতনাম এয়ারলাইন্স এর পাইলট হিসেবে যুক্তরাজ্য থেকে নিজের প্রথম ফ্লাইট নিয়ে ভিয়েতনাম যান। তার তিনদিন পর জ্বরাক্রান্ত ক্যামেরন ভর্তি হন হাসপাতালে। হো চি মিন সিটির একটি বারে গিয়ে তিনি সংক্রমিত হয়েছেন বলে ধারণা করা হয়।

ভিয়েতনাম সরকার শুরু থেকেই কোভিড-১৯ এ আক্রান্ত ব্যক্তি এবং সম্ভাব্য আক্রান্তদের খুঁজে বের করতে প্রচুর পরীক্ষা নিরীক্ষা এবং সময়মত কঠোর লকডাউন বাস্তবায়নের মাধ্যমে এ মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে উপযুক্ত সকল পদক্ষেপ গ্রহণ করেন। করোনাভাইরাস সংক্রমণের উৎপত্তিস্থল চীনের প্রতিবেশী দেশ হিসেবে উচ্চ সংক্রমণের ঝুঁকিতে থাকার পরও দেশটিতে এখন পর্যন্ত মাত্র ৩৭০ জন নতুন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা যায়।

পাইলট ক্যামেরনের অসুস্থতা ভিয়েতনাম জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। তাঁকে সুস্থ করে ফিরিয়ে আনতে দেশটির চিকিৎসকরা প্রাণপণ লড়াই করেছেন। ক্যামেরন যেন করোনাভাইরাসের বিরুদ্ধে ভিয়েতনামের সাফল্যের প্রতীক হয়ে উঠেছিলেন। ‘রোগী ৯১’ নামে পরিচিত ক্যামেরন এক পর্যায়ে এতটাই অসুস্থ হয়ে পড়েছিলেন যে তাঁর ফুসফুস মাত্র ১০ শতাংশ কর্মক্ষম ছিল। মৃৃত্যুর খুব কাছাকাছি চলে গিয়েছিলেন পাইলট ক্যামেরন। তাঁর শরীরিক অবস্থা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিল। এমনকি, তাঁকে বাঁচাতে অনেকে ফুসফুস দান করতে এগিয়ে এসেছিলেন। যদিও চিকিৎসকরা সাফ জানিয়ে দেন, সেরকম প্রয়োজনে একমাত্র ‘ক্লিনিক্যালি ডেড’ ব্যক্তির ফুসফুস গ্রহণ করা হবে। শেষ পর্যন্ত অস্ত্রোপচারের আর প্রয়োজন পড়েনি। চিকিৎসকদের দিন-রাত এক করে সেবার ব্রতে এগিয়ে আসায় সুস্থ হয়ে উঠতে শুরু করেন ক্যামেরন। জুন মাসে তার লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়।
শনিবার তিনি হাসপাতাল থেকে ছাড়া পান। হাসপাতাল ছাড়ার সময় হুইলচেয়ারে বসা ক্যামেরনকে চিকিৎসকরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। খুব শীঘ্রই বিশেষ বিমানে করে তাকে দেশে পাঠানো হবে। বিমানে তার দেখাশোনায় চিকিৎসকরাও থাকবেন বলে জানিয়েছে ভিয়েতনামের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা। ক্যামেরনের চিকিৎসায় দুই লাখ মার্কিন ডলারেরও বেশি অর্থ ব্যয় করেছে দেশটি।
হাসপাতাল ছাড়ার সময় কৃতজ্ঞ ক্যামেরন বলেন,

‘‘আমার হয়তো এখানে থাকার কথাই ছিল না। যারা এ অসাধ্য সাধন করেছেন তাদের শুধুমাত্র ধন্যবাদ বলতে পারি।”

দ্রুত সুস্থ হয়ে কাজে ফিরবেন জানিয়ে তিনি বলেন, ‘‘আমি এখনো একজন পাইলট। শুধু আমার লাইসেন্সটা স্থগিত হয়েছে, এই যা।”

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।