মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

কোভিড-১৯: পাবনায় চিকিৎসক-নার্সসহ নতুন শনাক্ত ৬ জন

অংকন বনিকপ্রকাশ: ২৯ এপ্রিল ২০২০, ৩:১৮ · ২ মিনিটে পড়ুন
কোভিড-১৯: পাবনায় চিকিৎসক-নার্সসহ নতুন শনাক্ত ৬ জন
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ,
বুধবার, ২৯ এপ্রিল, ২০২০

দিনদিন দেশের বিভিন্ন জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। নতুন নতুন জেলায় মিলছে করোনা রোগীর সন্ধান।

তবে সবচেয়ে আশঙ্কার বিষয় হচ্ছে চিকিৎসকসহ সকল স্তরের স্বাস্থ্যকর্মীদের আক্রান্তের সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। এভাবে ক্রমাগত তাঁরা আক্রান্ত হতে থাকলে দেশের চিকিৎসাসেবা কার্যক্রম হুমকির মুখে পড়বে!

গত ২৪ ঘণ্টায় পাবনায় নতুন করে আরো ৬ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। নতুন শনাক্তকৃতদের মধ্যে পাবনা মেডিকেল কলেজের একজন ইন্টার্ন চিকিৎসক, একজন স্টাফ নার্স, একজন মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবরেটরি (এমটি ল্যাব) ও রয়েছেন। অপর ৩ জন রোগীর মধ্যে একজন পাবনা সদরের এবং অপর ২ জনের বাড়ি ভাঙ্গুরা উপজেলায়।

এ নিয়ে গতকাল বুধবার (২৮ এপ্রিল) পর্যন্ত পাবনায় মোট করোনা শনাক্ত হলো ৮ জনের। পাবনার ডেপুটি সিভিল সার্জন ডা. কে এম আবু জাফর বিষয়টি নিশ্চিত করেন। ডেপুটি সিভিল সার্জন মহোদয় বলেন,

“নারায়ণগঞ্জ থেকে আসা একজন রোগীর সংস্পর্শে এসে পাবনা জেনারেল হাসপাতালের চিকিৎসক-নার্সসহ ৩ জন আক্রান্ত হয়েছেন।”

গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তাঁদের নমুনা পরীক্ষার জন্য রাজশাহীতে পাঠানো হয়েছিল। গতকাল বুধবার (২৮ এপ্রিল) তাঁদের নমুনা রিপোর্ট পজিটিভ এসেছে। জানা যায়, চিকিৎসক-নার্সসহ নতুন আক্রান্ত ৬ জনকেই নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক/ অংকন বনিক জয়

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।