মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩ · ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

কোভিড-১৯: তথ্য গোপন করে রোগী ভর্তি, শেবাচিমে চিকিৎসক-নার্সসহ ১১ জন শনাক্ত

অংকন বনিকপ্রকাশ: ৬ জুন ২০২০, ১১:৫৪ · ২ মিনিটে পড়ুন
কোভিড-১৯: তথ্য গোপন করে রোগী ভর্তি, শেবাচিমে চিকিৎসক-নার্সসহ ১১ জন শনাক্ত
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, শনিবার, ৬ জুন, ২০২০

দিনদিন দেশের বিভিন্ন জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। নতুন নতুন জেলায় মিলছে করোনা রোগীর সন্ধান।

তবে সবচেয়ে আশঙ্কার বিষয় হচ্ছে চিকিৎসকসহ সকল স্তরের স্বাস্থ্যকর্মীদের আক্রান্তের সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। এভাবে ক্রমাগত তাঁরা আক্রান্ত হতে থাকলে দেশের চিকিৎসাসেবা কার্যক্রম হুমকির মুখে পড়বে!

এবার তথ্য গোপন করে করোনায় আক্রান্ত রোগীদের সেবা নেয়ার ফলশ্রুতিতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের চিকিৎসক, নার্স সহ ১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এই ঘটনায় পুরো অর্থোপেডিক্স বিভাগ লকডাউন করা হয়েছে এবং একই সঙ্গে ঐ বিভাগের দায়িত্বরত অন্য চিকিৎসক এবং নার্সদের আইসোলেশনে পাঠানো হয়েছে।

আজ শনিবার (৬ জুন) দুপুর ১টা থেকে আগামী ৭ দিনের জন্য অর্থোপেডিক্স বিভাগ লকডাউন করা হয়েছে। এই কয়েকদিন মেডিসিন বিভাগ থেকে অর্থোপেডিক্স এর চিকিৎসা সেবা প্রদান করা হবে। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের সার্জন ডা. সুদীপ হালদার বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. সুদীপ বলেন,

“করোনায় আক্রান্ত দুই রোগী তথ্য গোপন করে অর্থোপেডিক্স বিভাগে ভর্তি হন। তারা ৭ দিন ঐ বিভাগে চিকিৎসা নেন। বিষয়টি জানতে পেরে অর্থোপেডিক্স বিভাগের সব ডাক্তার, নার্স ও রোগীদের নমুনা সংগ্রহ করে মেডিকেল কলেজের PCR ল্যাবে পাঠানো হয়। শনিবার রিপোর্টে ঐ বিভাগের ডাক্তার ও নার্সসহ ১১ জনের করোনা পজেটিভ হবার বিষয়টি জানা যায়। এ কারণে পুরো অর্থোপেডিক্স বিভাগ লকডাউন করা হয়েছে।”

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন এ প্রসঙ্গে বলেন,

“করোনা পজেটিভ দুই রোগী সাত দিন ধরে অর্থোপেডিক্স বিভাগে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। তথ্য গোপন করায় সেখান থেকে একজন চিকিৎসক, ৭ জন নার্স এবং ৩ রোগীর করোনা পজেটিভ হয়েছে। তাই অর্থোপেডিক্স বিভাগ আগামী ৭ দিনের জন্য বন্ধ করা হয়েছে।”

প্রসঙ্গত, ‘ফ্রন্টলাইনার’ হিসেবে কাজ করা ডাক্তার, নার্সসহ সকল স্বাস্থ্যকর্মীর পাশে দাঁড়ান। কর্মক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি না করে করোনা মোকাবেলায় তাঁদের সহায়তা করুন, সাহস যোগান! দেশকে করোনামুক্ত করতে এঁদের অগ্রণী ভূমিকাই মুখ্য!

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।