মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩ · ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

কোভিড-১৯: জাতীয় হৃদরোগ হাসপাতালে ৮ জন চিকিৎসকসহ আক্রান্ত ৩০ জন

অংকন বনিকপ্রকাশ: ২৯ এপ্রিল ২০২০, ৩:০৬ · ১ মিনিটে পড়ুন
কোভিড-১৯: জাতীয় হৃদরোগ হাসপাতালে ৮ জন চিকিৎসকসহ আক্রান্ত ৩০ জন
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ,
বুধবার, ২৯ এপ্রিল, ২০২০

দেশে করোনা শনাক্তকৃত রোগী দিনদিন পাল্লা দিয়ে বাড়ছে। সেইসাথে বাড়ছে চিকিৎসক, নার্সসহ সকল স্তরের স্বাস্থ্যকর্মীদের আক্রান্তের সংখ্যা!

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের ৮ জন চিকিৎসক ও ১৬ জন নার্সসহ মোট ৩০ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ ঘটেছে। গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) তথ্যটি নিশ্চিত করেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসক ডা. আশরাফুল হক সিয়াম।

ডা. আশরাফুল হক সিয়াম এ প্রসঙ্গে বলেন,

“আমাদের প্রতিষ্ঠানে ৮ জন চিকিৎসক ও ১৬ জন করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত। এছাড়াও ২ জন ওয়ার্ড মাস্টার ও ২ জন ওয়ার্ড বয়ের মধ্যে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। কোয়ারেনটাইনেও আছে প্রায় ৩০ থেকে ৩৫ জন। তারা অবশ্য করোনা পজিটিভ না।’

ডা. সিয়াম আরো বলেন,

“হাসপাতালের কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি। রোস্টার করে ডিউটি চালিয়ে যেতে হচ্ছে। কারণ, সারা বাংলাদেশের হৃদরোগের সমস্যাজনিত রোগীরা এই হাসপাতালেই চিকিৎসা নিতে আসে। অনেকেই এখন ভর্তি আছেন। আর তাই আমরা তো হাল ছেড়ে দিতে পারবো না।”

‘ফ্রন্টলাইনার’ হিসেবে কাজ করা ডাক্তার, নার্সসহ সকল স্তরের স্বাস্থ্যকর্মীদের পাশে দাঁড়ান। কর্মক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি না করে করোনা মোকাবেলায় তাঁদের সহায়তা করুন, সাহস যোগান!! দেশকে করোনামুক্ত করতে এঁদের অগ্রণী ভূমিকাই মুখ্য!

নিজস্ব প্রতিবেদক/ অংকন বনিক জয়

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।