মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩ · ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

কোভিড-১৯: কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ডেডিকেটেড করোনা ওয়ার্ড উদ্বোধন

অংকন বনিকপ্রকাশ: ৩ জুন ২০২০, ৮:৩৯ · ২ মিনিটে পড়ুন
কোভিড-১৯: কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ডেডিকেটেড করোনা ওয়ার্ড উদ্বোধন
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, বুধবার, ৩ জুন, ২০২০

আজ বুধবার (৩ জুন) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনে ১০টি ভেন্টিলেটর, ১০টি আইসিইউ শয্যাসহ ১৫৪ শয্যাবিশিষ্ট করোনা ওয়ার্ড উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি।

উদ্বোধন শেষে মন্ত্রী মহেদয় বলেন,

“কুমিল্লা মেডিকেলে ICU ও ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালের মাধ্যমে করোনা ভাইরাসে সংক্রমিত ব্যক্তিরা তাদের কাঙ্ক্ষিত সেবাটুকু পাবেন।”

তিনি আরো বলেন,

“কুমিল্লার মত বৃহত্তর একটি জেলায় বর্তমান বৈশ্বিক মহামারীতে করোনার চিকিৎসা সেবায় ICU বিভাগ ও ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতাল অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ইনশাল্লাহ সেটির কার্যক্রম আমরা উদ্বোধন করতে পেরেছি।”

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি, কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মো. মুজিবুর রহমান, কুমিল্লা জেলা সিভিল সার্জন ডাঃ মো. নিয়াতুজ্জামান, কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোস্তফা কামাল আজাদ ও কুমিল্লা বিএমএ’র সাধারণ সম্পাদক ডাঃ আতাউর রহমান জসিম প্রমুখ।

এর আগে গত ২৯ মে কুমেক হাসপাতালের পরিচালক ডা. মুজিব জানান,

“দেশের অধিকাংশ হাসপাতালে সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। কিন্তু আল্লাহর রহমতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আমরা সিলিন্ডারের পরিবর্তে কেন্দ্রীয় সরবরাহের মাধ্যমে করোনা রোগীদের জন্য অক্সিজেন সরবরাহ করব। এটা রোগীদের জন্য এক বিশাল প্রাপ্তি বলে আমি মনে করি।”

৫০০ শয্যার কুমেক হাসপাতালের সাথে ১৫৪ শয্যার করোনা রোগীদের চিকিৎসা শুরু হওয়ায় উপকৃত হবে কুমিল্লা অঞ্চলের ৬০ লক্ষ মানুষ। কুমেকের স্বাস্থ্য সেবা পৌঁছে যাবে মানুষের ঘরে ঘরে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।