মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩ · ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

কোভিড-১৯ এর নমুনা পরীক্ষা শুরু হলো নিপসমে

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৩০ এপ্রিল ২০২০, ৮:০১ · ২ মিনিটে পড়ুন
কোভিড-১৯ এর নমুনা পরীক্ষা শুরু হলো নিপসমে
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ
৩০ এপ্রিল, ২০২০, বৃহস্পতিবার

ন্যাশনাল ইন্সটিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন(নিপসম)-এ শুরু হলো কোভিড-১৯ এর নমুনা পরীক্ষা। এ উপলক্ষে একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফেইসবুক লাইভের মাধ্যমে অনুষ্ঠানটি প্রচারিত হয়।

ন্যাশনাল ইন্সটিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন(নিপসম) এর পেইজের মাধ্যমে জানানো হয়, ৪ বছর আগে নিপসম ল্যাবটি সম্পূর্ণ অচল হয়ে পড়েছিল। পিসিআর মেশিন (১টি রিয়েল টাইম, ১টি কনভেনশনাল) এবং অন্যান্য অত্যাধুনিক যন্ত্রপাতিসহ ল্যাবটিকে সচল করার ব্যবস্থা করার পর, এটি সাধারণ মানুষের জন্য (সীমিত কলেবরে) এবং নিপসমের গবেষকদের গবেষণা কাজে ব্যবহৃত হচ্ছে। বর্তমানে ল্যাবটিতে কোভিড-১৯ এর নমুনা পরীক্ষা শুরু হতে চলেছে। ল্যাবে কর্মরত চিকিৎসক, মেডিকেল টেকনলজিস্ট ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের এই কৃতিত্বের দাবিদার বলে উল্লেখ করে, ধন্যবাদ জানান প্রতিষ্ঠানটির পরিচালক ডা. বায়জীদ খুরশীদ রিয়াজ।

তিনি আরো জানান,
“কর্মক্ষেত্রে তাদের নিরাপত্তা নিশ্চতকরণে আমি সর্বাত্মক চেষ্টা করছি; তাদেরকে প্রয়োজনীয় সংখ্যক সুরক্ষা সামগ্রী (PPE) সরবরাহ করা হয়েছে।”

নিপসমে কোভিড-১৯ এর পরীক্ষার ক্ষেত্রে সরাসরি নমুনা প্রদানে কোন সুযোগ নেই।
স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকা থেকে নমুনা সংগ্রহ করে নিপসমে প্রেরণ করা হবে। বর্তমানে মুন্সিগঞ্জ জেলার ৮৫ জনের নমুনা ল্যাবে পরীক্ষাধীন আছে, যার ফলাফল আজই মোবাইলে এসএমএস-এর মাধ্যমে জানানো হবে। ফলাফলসহ সামগ্রিক ব্যবস্থাপনাকে ডিজিটালাইজেশন করার কথাও নিশ্চিত করেন তিনি।

নিজস্ব প্রতিবেদক/সুবহে জামিল সুবাহ

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।