মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬৫ কার্তিক ১৪৩৩ · ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

কোভিড সংক্রান্ত স্বাস্থ্য বিধি না মানায় জরিমানা দিলেন রোমানিয়ার প্রধানমন্ত্রী

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১ জুন ২০২০, ১০:০৩ · ২ মিনিটে পড়ুন
কোভিড সংক্রান্ত স্বাস্থ্য বিধি না মানায় জরিমানা দিলেন রোমানিয়ার প্রধানমন্ত্রী
লুডোভিক অরবান
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১জুন, ২০২০, সোমবার

করোনা সংক্রমণ ঠেকাতে বিশ্বের প্রায় সব দেশেই বিধি-নিষেধ আরোপ করা হয়েছে যা দেশের উচ্চ পর্যায় থেকে নিম্ন পর্যায়ের সকল নাগরিকের জন্যই প্রযোজ্য। আর এ কারণেই সেই আইন ভঙ্গের দায়ে এবার জরিমানা গুণতে হলো দেশের প্রধানমন্ত্রীকেও।

লুডোভিক অরবান

সামাজিক দূরত্বের নিয়মাবলি না মানায় এবার জরিমানা গুণতে হলো রোমানিয়ার প্রধানমন্ত্রী লুডোভিক অরবানকে। একটি সরকারি ভবনের ভেতরে ধূমপান এবং বৈঠকে সামাজিক দূরত্ব না মানায় তাকে ৬০০ ডলার অর্থাৎ প্রায় ৫৯ হাজার টাকা জরিমানা করেছেন দেশটির আদালত।

রোমানিয়ার গণমাধ্যমে প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে, বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত আরো কয়েকজন মন্ত্রী ও অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কিন্তু তারা কেউই সামাজিক দূরত্ব মানেন নি। এমনকি মাস্ক ব্যবহার ছাড়াই একটি টেবিলের সামনে সবাই কাছাকাছি বসে কথা বলেন এবং খাবার ও পানীয় পান করেন।

এদিকে, ইতোমধ্যে জরিমানার টাকা পরিশোধও করেছেন প্রধানমন্ত্রী লুডোভিক অরবান। অভিযোগ স্বীকার করেই তিনি বলেন, ওইদিন ছিল তার ৫৭তম জন্মদিন। আর সে উপলক্ষে মন্ত্রী পরিষদের সদস্যরা দেখা করতে এসেছিলেন তার সঙ্গে এবং পরস্পর শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি কিছু আপ্যায়নের ব্যবস্থাও ছিল সেখানে।

এ পর্যন্ত দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১৯ হাজারেরও বেশি। মারা গেছেন ১ হাজার ২৬৯ জন।

তথ্যসূত্র – হিন্দুস্তান টাইমস

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।