মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬২ কার্তিক ১৪৩৩ · ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ

কোভিড পরিস্থিতিতেও ছোট্ট নারিফার অপারেশন সফলভাবে সম্পন্ন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৩১ মে ২০২০, ৮:১৫ · ২ মিনিটে পড়ুন
কোভিড পরিস্থিতিতেও ছোট্ট নারিফার অপারেশন সফলভাবে সম্পন্ন
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ৩১শে মে, ২০২০, রবিবার

গত ৩০ শে মে (শনিবার) ৮ বছর বয়সী অগ্নিদগ্ধ নারিফার অপারেশন সফলভাবে সম্পন্ন করেন রাজধানীর শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের চিকিৎসকেরা। প্রতিষ্ঠানটির সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আহমেদউজ জামানের তত্বাবধানে সার্জারী ইউনিট-১ এবং এনাস্থেসিয়া টিমের দীর্ঘ সময়ের প্রচেষ্টায় অপারেশন সম্পন্ন হয়।

করোনার এই দুঃসময়ে মার্চ মাসের শেষের দিকে দুর্ঘটনায় পড়ে অতি দরিদ্র ঘরের মেয়ে নারিফার পিঠ এবং পেছনের বেশিরভাগ অংশ পুড়ে যায়। চা বিক্রেতা বাবার আর্থিক সামর্থ্যে না কুলানোয় হাসপাতালে চিকিৎসা করানোর সুযোগ হচ্ছিলনা মা হারানো ছোট্ট মেয়েটির। বিভিন্ন জায়গায় ঘুরে কুল করতে না পেরে চিকিৎসাহীন অবস্থায় ঘরে বসে ছিল টানা ২২ দিন।

এ ঘটনার খবর পেয়ে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের প্রভাষক ডা. সাথী তাৎক্ষণিকভাবে নিজে দায়িত্ব নিয়ে নারিফাকে অধ্যাপক ডা. আহমেদউজ জামান এর কাছে পাঠান। সেখানে তাকে ফ্রি বেড এ ভর্তি করে রাখা হয়। অপুষ্টিতে ভোগা মেয়েটির জন্য প্রতিদিন ভালো খাবারের ব্যবস্থা করেছেন কর্মরত ডাক্তাররা। অনেকটা চামড়া পুড়ে যাওয়ায় স্কিন গ্রাফটিং করার সিদ্ধান্ত হয়, অপরদিকে তার হিমোগ্লোবিন ছিল ৫.৬। এমতাবস্থায় প্রয়োজনীয় রক্ত দিয়ে, প্রোটিন জাতীয় খাবার খাইয়ে তাকে অপারেশনের উপযোগী করা হয়।

এই সময়ে নারিফার প্রতিদিনের খাদ্য তালিকায় সিদ্ধ ডিমের জোগান দিয়েছেন রোকসানা রহমান রুম্পা। ঈদের ছুটির ছয় দিন যাতে কষ্ট না হয় এজন্য তাকে বিশেষ নজরে রেখেছিলেন ডা. তাসনিম তমা, ডা. জাহিদুর রহমান নাঈম, ডা. ফাতেমা শামস আন্না। আর দায়িত্ব নিয়ে সবার কাছে গিয়ে গিয়ে টাকা সংগ্রহ করেছেন ডা. মিনহাজ মাহমুদ সরকার অভি।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

চক্ষুরোগ বিষয়ে চিকিৎসা বিজ্ঞানের বইয়ের মোড়ক উন্মোচন

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ ফেব্রুয়ারী ২০২১, রবিবার শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের চক্ষু বিভাগের বিভাগীয় প্রধান ও একাডেমিক কো-অর্ডিনেটর, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের শিশুচক্ষু বিভাগের সাবেক বিভাগীয় প্রধান, অধ্যাপক ডা. মো. ফরহাদ হোসেন সম্পাদিত "Basic Hand Book Of Ophthalmology" বইয়ের মোড়ক উন্মোচন…

২৮ ফেব্রুয়ারি ২০২১বিস্তারিত পড়ুন

দরিদ্রদের পাশে মনসুর আলী মেডিকেলের চিকিৎসক ও শিক্ষার্থীরা

০৫ এপ্রিল, ২০২০: 'করোনা ভাইরাস' বর্তমান সময়ের সবচেয়ে বড় আতঙ্কের নাম। এর অসম ব্যাপ্তির কারণে বিপর্যস্ত হচ্ছে জনজীবন। মানুষ তার স্বাভাবিক কাজকর্মের বিপরীতে একপ্রকার বন্দী অবস্থায় দিন পার করছে। তবে সবচেয়ে করুণ অবস্থা বিরাজ করছে দেশের দরিদ্র, সম্বলহীন, দিন এনে…

৫ এপ্রিল ২০২০বিস্তারিত পড়ুন

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫…

২৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।