বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

আইসিইউ ডায়েরি – ১

প্ল্যাটফর্ম নিউজ, ০৩ মে ২০২০, রবিবার:

ডা. মেহেদী হাসান

এই শ্বাসকষ্ট যেন ডুবে যাবার অনুভূতি। ১৪ টা কোভিড পেসেন্ট নিয়ে অদৃশ্য ভাইরাসের সাথে এক অসম যুদ্ধে নেমেছি। এ যুদ্ধে আমি একই সাথে ফ্রন্টলাইন ফাইটার এবং একজন আতঙ্কিত দর্শক। দর্শকের দৃষ্টি দিয়ে যা দেখছি সে গল্পই আজ শুনাতে এসেছি আপনাদের।

এ এক তুমুল যুদ্ধ এবং যুদ্ধ পরবর্তী বাস্তবতার গল্প।
মানবদেহের কোটি কোটি কোষের সাথে এক ঊনকোষী ভাইরাসের সম্মুখ সমরের গল্প। পরিপূর্ণ কোষ না হয়েও কিভাবে ভাইসারটি কোটি কোটি কোষ বিশিষ্ট মানবদেহকে নাস্তানাবুদ করছে তার অনুপুঙ্খ বর্ণনা থাকছেনা এ গল্পে। তবে সহজে বোঝার জন্য একটা জেনারেল ওভারভিউ দিয়ে গল্পের পরবর্তী অংশে প্রবেশ করব। ইনশাআল্লাহ।

রজনীকান্তের রোবট সিনেমার মত কৌশলে ভাইরাসটি মানব দেহের ভিতরে ঢুকে নিজের একটা আর্মি তৈরি করে ফেলে এবং হাজার হাজার কোষকে টার্গেট করে উপর্যুপরি আক্রমণ সানাতে থাকে। তবে যুদ্ধটা একতরফা নয়। ধুম করে এমন এক অযাচিত আর্মির মুখোমুখি হয়ে মানবদেহ আমাদের অপ্রস্তুত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মত অপরিকল্পিত ভাবে ডিফেন্স মেকানিজম এক্টিভেট করে। খেই হারানো মানবদেহ বুঝতে পারে এ কোন পরিচিত প্রতিপক্ষ নয়।

তবে ততক্ষণে মানবদেহের এই অপরিকল্পিত পাল্টা আক্রমন ভাইরাসকে কোনঠাসা করতে না পারলেও নিজেকে কাবু করে ফেলে। জ্বর, সর্দি, কাশি আর গলাব্যথার সাথে প্রচন্ড ক্লান্তি ভাবনায় ফেলে দেয় মানবদেহকে। তবে হিউম্যান বডিকে আল্লাহপাক অতি সূক্ষ্ম ভাবে তৈরি করেছেন। আমাদের ঘাওরা স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদপ্তরের মত নিজের ভুলে অনড় থেকে মিথ্যার বেসাতি না সাজিয়ে মানবদেহ উপলব্ধি করে ক্যালকুলেশনে ভুল হয়েছে।

ভুল উপলব্ধি করে পরবর্তী করণীয় নির্ধারণের জন্য ডাক পড়ে এক্সপার্টদের। এটা একটা যুদ্ধ পরিস্থিতি। মানবদেহ অতটা উজবুক নয় যে এই যুদ্ধ পরিস্থিতিতে তার এক্সপার্ট প্যানেলের মতামতকে উপেক্ষা করবে। শুরু হয় এক পরিকল্পিত পাল্টা আক্রমণ। যাদের শরীরের এক্সপার্ট প্যানেল স্ট্রং, এই শানিত প্রতিআক্রমণে, তারা সহজেই ভাইরাসকে কোনঠাসা করে ফেলে এবং একটা পর্যায়ে বিজয়ীর বেশে ঘরে ফেরে। এজন্যই ম্যাক্সিমাম রোগী ভাল হয়ে যাচ্ছে।

এই এক্সপার্ট প্যানেলই আমাদের শরীরের স্বভাবজাত প্রতিরোধ ক্ষমতা বা ইনেট ইমিউনিটি। তবে সবার এক্সপার্ট প্যানেল স্ট্রং না। বৃদ্ধ এবং নানা প্রকার রোগে শোকে ভোগা মানুষ সহজে এই শক্তিশালী ভাইরাস বাহিনীকে পরাজিত করতে পারে না। যুদ্ধ প্রলম্বিত হয়। শুরু হয় তীব্র শ্বাসকষ্ট আর আইসিইউ ডাক্তারদের রাতের ঘুম তোলা থাকে কোয়ারান্টাইন পিরিয়ডের জন্য।

শ্বাসের জন্য রোগীদের তীব্র এই হাহাকার দেখে একটা হাদিসের কথা মনে পড়ে গেল।

“পাঁচটি জিনিসকে পাঁচটি জিনিস আসার আগে গনিমতের অমূল্য সম্পদ হিসেবে মূল্যায়ন করো। জীবনকে মৃত্যু আসার আগে। সুস্থতাকে অসুস্থ হওয়ার আগে। অবসর সময়কে ব্যস্ততা আসার আগে। যৌবনকে বার্ধক্য আসার আগে এবং সচ্ছলতাকে দরিদ্রতা আসার আগে।”

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।