মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬৪ কার্তিক ১৪৩৩ · ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
কুষ্টিয়া মেডিকেল কলেজ

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশন ছাড়াই একসাথে ৫ শিশুর জন্ম

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২ নভেম্বর ২০২১, ৬:০১ · ২ মিনিটে পড়ুন
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশন ছাড়াই একসাথে ৫ শিশুর জন্ম
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার,  ২ নভেম্বর,  ২০২১

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক ও নার্সদের চেষ্টায় প্রথমবারের মতো অপারেশন ছাড়াই একসঙ্গে পাঁচ সন্তানের(৪ জন মেয়ে, ১জন ছেলে) প্রসব করানো হয়েছে। সোমবার (১ নভেম্বর) রাতে সাদিয়া খাতুন (২৪) হাসপাতালে ভর্তি হন। আজ মঙ্গলবার (২ নভেম্বর) সকাল ১১টায় একসঙ্গে এই ৫ শিশু ভূমিষ্ট হয় বলে জানান কুষ্টিয়া মেডিকেল কলেজের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফারহানা আফরোজ। শিশুদের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদের দ্রুত একই হাসপাতালের স্ক্যানু ওয়ার্ডে নেওয়া হয়। পাঁচ নবজাতকের দুটিকে ইনকিউবেটরে রাখা হয়েছে।

গৃহবধূ সাদিয়া খাতুন কুষ্টিয়ার কুমাররখালী উপজেলার পান্টি ইউনিয়নের পান্টি গ্রামের কলেজপাড়া এলাকার সোহেল রানার(২৫) স্ত্রী। সোহেল রানা একই এলাকার সামাদ আলীর ছেলে।পাঁচ বছর আগে ২০১৬ সালে কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের বহলবাড়িয়া গ্রামের মিজানুর রহমানের মেয়ে সাদিয়া খাতুনকে তিনি বিয়ে করেন। ৫-৬ মাস আগে তার স্ত্রী অন্তঃসত্ত্বা হন।
আবাসিক চিকিৎসক ডা. আশরাফুল আলম জানান, “মা সুস্থ থাকলেও শিশুদের অবস্থা সংকটপূর্ণ। পাঁচ নবজাতককে নিবিড় পর্যবেক্ষণের মধ্যে রাখা হয়েছে। প্রি-ম্যাচিউর জন্ম হওয়ায় তাদের ওজন স্বাভাবিকের চেয়ে অনেক কম। সর্বনিম্ন ৪৩০ গ্রাম থেকে সর্বোচ্চ ৬৫০ গ্রাম ওজন। শিশুদের উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজের শিশু বিভাগে অথবা শিশু হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।”

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

নিরাপদ চিকিৎসা কর্মস্থল দিবস উপলক্ষ্যে কুষ্টিয়া মেডিকেলে প্ল্যাটফর্মের ক্যাম্পেইন

প্ল্যাটফর্ম নিউজ, ২৭ নভেম্বর ২০২০, শুক্রবার "নিরাপদ কর্মস্থল সৃষ্টি স্বাস্থ্যসেবা নিশ্চিতের অন্যতম শর্ত" এই প্রতিপাদ্য কে সামনে রেখে আগামী ৩০ নভেম্বর ২০২০ পালিত হতে যাচ্ছে "নিরাপদ চিকিৎসক কর্মস্থল দিবস"। এবারে, চিকিৎসকদের নিরাপদ কর্মস্থল দিবস উপলক্ষ্যে বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি…

২৭ নভেম্বর ২০২০বিস্তারিত পড়ুন

কুষ্টিয়া মেডিকেলের বেহাল দশা, ধসে পড়েছে হোস্টেলের ছাদ

প্ল্যাটফর্ম নিউজ, ১২ জুন, ২০২০, শুক্রবার কুষ্টিয়া মেডিকেল কলেজের রিফাত ছাত্রীনিবাসে গতকাল রাতে ছাদ ধসে পড়ে । রিফাত হোস্টেলের নিচ তলার পূর্ব পাশের সিংগেল রুমে এ ঘটনা ঘটে। রুমে অবস্থানরত ইন্টার্ন চিকিৎসক সেইসময় নাইট ডিউটিতে ছিলেন। আশেপাশে অবস্থানরত হোস্টেলের কর্মচারী…

প্রচলিত এবং সত্য গল্প -ঃ ডাক্তাররা টাকার লোভে প্রয়োজনে এবং অপ্রয়োজনে সিজার করেন?

লেখক- ডা সুরেশ তুলসান। কুষ্টিয়া মেডিকেল কলেজ। একজন মহিলা রোগী আর তার অতি বেশি বুঝনেওয়ালা স্বামী। মেয়েটির বয়স বড়জোড় ২৪/২৫। গর্ভবতী,পেটে এটা তার তৃতীয় বাচ্চা। আগের ২ টা নরমাল ডেলিভারি। এখন চলছে ৩৬ সপ্তাহ। আমার কাছে স্বামীসহ এসেছেন সিজারিয়ান অপারেশনের…

২ মার্চ ২০২০বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।