মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬২৭ কার্তিক ১৪৩৩ · ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮
৩য় বর্ষ

শনিবার থেকে তৃতীয় ও চতুর্থ বর্ষের মেডিকেল শিক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরু

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৩ নভেম্বর ২০২১, ১০:০১ · ২ মিনিটে পড়ুন
শনিবার থেকে তৃতীয় ও চতুর্থ বর্ষের মেডিকেল শিক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরু
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, বুধবার, ৩ নভেম্বর,  ২০২১ইং

করোনা মহামারির কারণে গত বছর ১৭ মার্চ থেকে শুরু করে দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকার পর গত ১৩ সেপ্টেম্বর প্রথম, দ্বিতীয় বর্ষের মেডিকেল শিক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরু হয়। এর প্রায় দেড় মাস পর তৃতীয় ও চতুর্থ বর্ষের ক্লাস সশরীরে আগামী শনিবার (৬ নভেম্বর) থেকে শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবদুল কাদেরের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘উপযুক্ত বিষয় ও সূত্রের প্রতি সদয় দৃষ্টি আকর্ষণ পূর্বক জানানো যাচ্ছে যে, স্বাস্থ্য ও শিক্ষা অধিদপ্তরের প্রস্তাব ও কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির মতামতের ভিত্তিতে মেডিকেল কলেজের তৃতীয় ও চতুর্থ বর্ষসহ অন্যান্য চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবশিষ্ট সব বর্ষের ক্লাস আগামী শনিবার (৬ নভেম্বর) থেকে সশরীরে শুরুর জন্য নির্দেশক্রমে অনুমতি দেয়া হলো।

সশরীরে ক্লাস শুরুর ক্ষেত্রে যেসব নির্দেশনা মেনে চলতে হবে:

১. কোভিড-১৯ এর দুই ডোজ টিকাপ্রাপ্ত শিক্ষার্থীরা সশরীরে ক্লাসে অংশ নিতে পারবেন।

২. ক্লাস শুরুর আগে সব শিক্ষার্থীকে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের ওপর প্রশিক্ষণ দিতে হবে।

৩. শতভাগ সঠিকভাবে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

৪. হাসপাতালের ওয়ার্ডে ক্লাস চলাকালীন শিক্ষার্থীদের সঠিকভাবে সুরক্ষা সামগ্রী ব্যবহার নিশ্চিত করতে হবে।

৫. শিক্ষার্থীদের সংক্রমণের ওপর নজরদারি রাখতে হবে এবং

৬. সংক্রমিত শিক্ষার্থীদের চিকিৎসা, আইসোলেশন এবং তাদের সংস্পর্শে আসা ছাত্র-ছাত্রীদের ১৪ দিন কোয়ারেন্টিনের ব্যবস্থা করতে হবে।

 

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিকেলের থার্ড ইয়ারে যত শেখার সুযোগ

থার্ড ইয়ারের সাথে ইন্টার্ণ এর মিল হলো দুটোতেই নতুনত্ব আছে, ঠিক যেন কাদামাটি! কেউ যখন ফার্স্ট প্রফের চাপে গলতে গলতে তৃতীয় বর্ষে উঠে তখন তারকাছে মনে হয় বিধাতা যেন তাকে কোন দড়ি দিয়ে টেনে তুলেছেন। সবচেয়ে ভালো স্টুডেন্টটাও কিন্তু খুশীতে…

রাজধানীর চারটি শিক্ষা প্রতিষ্ঠানে ১২০০-এর অধিক শিক্ষার্থীর মাঝে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের ডেঙ্গু সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

প্ল্যাটফর্ম প্রতিবেদক ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু সম্পর্কে সঠিক ধারণা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন (BSM)-এর উদ্যোগে এবং ঢাকা মেডিকেল কলেজ ইন্টারনাল মেডিসিন ইন্টারেস্ট গ্রুপ (DMC IMIG)-এর সহযোগিতায় রাজধানীর চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।…

৫ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

বিএসআরআই এর নবনির্বাচিত কমিটি প্রকাশিত; সভাপতি ডা. সৈয়দ আওসাফ আলী, মহাসচিব ডা. মো. নজরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে বাংলাদেশ সোসাইট অব রেডিওলজি এন্ড ইমেজিং (বিএসআরআই) এর ২০২৬ - ২০২৮ নির্বাচনের কার্যকরী পরিষদের কমিটি প্রকাশিত হলো আজ। সংগঠনটির কার্যালয় হতে ২১ সদস্যের এই নবনির্বাচিত কমিটিটি প্রকাশিত হয়। সভাপতি হিসেবে নির্বাচিত হন বিগ্রে. জেনা. ডা. সৈয়দ…

২ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।