রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

কুমেকে নার্সের ভুল ইঞ্জেকশনে রোগীর মৃত্যুর অভিযোগ ; ইন্টার্ন চিকিৎসকের উপর হামলা

শনিবার, ২২ মার্চ, ২০২৫

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নার্সের ভুল ইঞ্জেকশনে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসকের উপর হামলা করেছে রোগীর স্বজনেরা। এরপর পরিস্থিতি অবনতি হলে ঘটনাস্থলে সেনাবাহিনী মোতায়ন করা হয়। শুক্রবার (২১ মার্চ) দিবাগত রাতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটেছে। ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলাকারীদের তোপের মুখে পড়ে আহত হয়েছেন কয়েকজন সাংবাদিক।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী একজন চিকিৎসক বলেন, “উল্লেখিত রোগীর হৃদরোগের সমস্যার পাশাপাশি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও উচ্চরক্তচাপ ছিলো। রোগী আসার সাথে সাথেই জরুরিভাবে চিকিৎসা দেওয়ার পরেও রোগীর অবস্থার অবনতি হতে থাকে এবং রাত আনুমানিক ৯ টায় মৃত্যু বরণ করেন। এ-সময় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক লাইভ ভিডিওতে রোগীর স্বজনেরা দাবি করেছেন, নার্সের ভুল ইঞ্জেকশনে রোগীর মৃত্যু হয়েছে।

কিন্তু পরবর্তীতে চিকিৎসকের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে দাবি করে রোগীর স্বজন ও বাইরের লোকজন ডাক্তারের সাথে উচ্চবাচ্য করতে থাকে ও কর্তব্যরত চিকিৎসকদের মারধর করে। এর সাথে তথাকথিত কয়েকজন সাংবাদিক পরিচয়ে উৎসুক জনতাকে উসকে দিয়ে পরিস্থিতি উশৃঙ্খল করে ফেলে এবং চিকিৎসকদের মারধর করে। তখন উপস্থিত চিকিৎসক ও ইন্টার্ন চিকিৎসকগণ আত্মরক্ষার জন্য এবং পরিস্থিতি সামাল দিতে চায়। পরবর্তীতে পরিস্থিতি অবনতি হলে মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও দুর্বৃত্তদের হাত থেকে চিকিৎসকদের রক্ষার চেষ্টা করে ব্যর্থ হন। এ সময় রোগীর স্বজনদের অনেককেই মেডিকেল শিক্ষার্থী, ইন্টার্ন চিকিৎসক ও অন্যান্যদের হুমকি দেন!

এসময় কয়েকজন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থী আহত হয়। এ সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে কয়েকজন সাংবাদিকও মবের সামনে পরেন এবং তারাও আহত হন। উপস্থিত আনসার ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।”

এ বিষয়ে জানতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মাসুদুর রহমানকে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: মির্জা মুহাম্মদ তাইয়েবুল ইসলাম প্ল্যাটফর্মকে জানান, “আমরা এ নিয়ে জরুরি মিটিংয়ে বসেছি। কেন এই ঘটনা তা জেনে বিষয়টি মীমাংসা করা হবে।”

রাত সোয়া ৩টায় কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  প্ল্যাটফর্মকে বলেন, “পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেছেন। তাদেরকে জেনারেল হাসপাতালে এনে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার বিস্তারিত জানার পর অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে।”

প্ল্যাটফর্ম/এমইউএএস

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।