মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬৪ কার্তিক ১৪৩৩ · ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

কুমিল্লায় নমুনা সংগ্রহ করতে গিয়ে লাঞ্চিত হলেন নারী চিকিৎসকেরা

Sarif Sahriarপ্রকাশ: ১৯ জুন ২০২০, ৯:৫৫ · ২ মিনিটে পড়ুন
কুমিল্লায় নমুনা সংগ্রহ করতে গিয়ে লাঞ্চিত হলেন নারী চিকিৎসকেরা
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৯ জুন ২০২০, শুক্রবার

আজ শুক্রবার (১৯ জুন) কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় জাওরা গ্রামে করোনাভাইরাসের নমুনা সংগ্রহকারী টিমের উপর হামলার চেষ্টা করা হয়।

মনোহরগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিসর্গ মেরাজ চৌধুরী বলেন, “জাওরা গ্রামে করোনা রোগী শনাক্ত হওয়ার ১৮ দিন পার হয়ে গেছে। ১৪ দিন পরই তাকে সুস্থ ঘোষণা করার কথা ছিল। এমন অবস্থায় আমাদের একটি টিম উপজেলার লক্ষণপুর থেকে নমুনা সংগ্রহ করে নাথেরপেটুয়ার দিকে নমুনা সংগ্রহ করতে যাচ্ছিল। সেখানে যাওয়ার সময় তাদের নির্দেশ দেই, যেহেতু ওই এলাকার সামনে দিয়েই যাচ্ছে, তাই যেন ওই রোগীর নমুনাও সংগ্রহ করে নেয় তারা। কাদা-মাটির কারণে গাড়ি রোগীর বাড়ি পর্যন্ত যেতে পারেনি, এজন্য রোগীকে তার গ্রামের পাশেই একটি স্কুল মাঠে আসতে বলা হয়। রোগীকে মাস্ক, গ্লাভস পরে একা আসতে বলা হয়। তিনি সেভাবেই সেখানে আসেন।”

নমুনা সংগ্রহের সময় স্থানীয় একদল লোক নমুনা সংগ্রহকারী টিমকে ঘিরে ধরে। এসময় তারা কার অনুমতিতে নমুনা সংগ্রহ করতে এসেছেন, বলেও জানতে চাওয়া হয়। উক্ত টিমটিতে দু’জন নারী চিকিৎসকও ছিলেন। স্থানীয়রা চিকিৎসকদের সাথে খারাপ ব্যবহার করেন বলে অভিযোগ করেন এই কর্মকর্তা।

নমুনা সংগ্রহকারী টিমের দুইজন নারী চিকিৎসকদের রক্ষার চেষ্টা করলে স্বাস্থ্য কর্মীদের মারতে উদ্ধত হয় দূর্বৃত্তকারীরা। পরবর্তীতে উপজেলা পরিষদ, প্রশাসন, পুলিশ ও রাজনৈতিক ব্যক্তিদের সহযোগিতায় টিমটি সেখান থেকে নমুনা সংগ্রহ করে ফিরে আসে।

স্বাস্থ্য কর্মকর্তা আরও জানান, এই ঘটনায় চিকিৎসকরা আতঙ্কিত। স্থানীয়রা যেভাবে উত্তেজিত হয়েছিল, যেকোন দূর্ঘটনা হতে পারতো। এতে গ্রামে গিয়ে নমুনা সংগ্রহকারীরা নমুনা নিতে চাইবে না। এ ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে তিনি প্রশাসনকে অবহিত করেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে মনোহরগঞ্জ থানার নাথেরপেটুয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরির্দশক মো.জাফর ইকবাল বলেন, “দোষীদের আইনের আওতায় আনা হবে।”

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

চিকিৎসক সংকটে বাম হাতে স্যালাইন নিয়ে অসুস্থ অবস্থায় ডান হাতে প্রেসক্রিপশন লিখছেন ডা. ইরফান

শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ঘড়ির কাটায় রাত ১২টা। ভোলা ২৫০শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সামনে রোগীর ভিড়। চিকিৎসকের রুমের সামনে ডাক্তারের অপেক্ষা করছেন রোগীরা। এরই মধ্যে রুমের ভিতর থেকে খবর আসে জরুরি বিভাগের দায়িত্বরত ডা. ইরফান মাহমুদ অসুস্থ হয়ে পড়েছেন।…

৫ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হল ব্লাড ট্রান্সফিউশন ইউনিট

সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয়েছে ব্লাড ট্রান্সফিউশন ইউনিট। উপজেলা হেলথ কেয়ার ও সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় এই ইউনিট চালু করা হয়। রবিবার (২৩ ফেব্রুয়ারি) বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্লাড ট্রান্সফিউশন (রক্ত পরিসঞ্চালন) ইউনিটের উদ্বোধন করেছেন…

২৪ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

একজন মেডিকেল অফিসার দিয়ে চলছে ৫০ শয্যা বিশিষ্ট মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স!

শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪ প্রতিদিন সেবা দেন একমাত্র মেডিকেল অফিসার। বহির্বিভাগে তিনি গড়ে প্রতিদিন ২৫০ জন রোগী দেখেন সপ্তাহে তিনদিন একজন কনসালটেন্ট চিকিৎসা দেন। উদ্বোধনের ১৬ বছরেও চালু হয়নি অস্ত্রোপচার কক্ষ। ৫০ শয্যা বিশিষ্ট মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য…

২১ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।