রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

কাউন্সেলিং টেবিলের গল্প  || পর্ব : ১০


প্ল্যাটফর্ম নিউজ, ১৪ নভেম্বর ২০২০, শনিবার :

অধ্যাপক ডা. সানজিদা শাহরিয়া
চিকিৎসক, কাউন্সিলর,
সাইকোথেরাপি প্র্যাকটিশনার,
ফিনিক্স ওয়েলনেস সেন্টার, বাংলাদেশ।

বিয়ে হয়েছে বছর খানেক, প্রেমের বিয়ে।  আলাদা বাসা নিয়ে টুনাটুনির সংসার। দুজনেই নিজ পরিবারে খুব আদরের। এই আদরের নামেই  বিয়ের পর উভয় পরিবারের খবরদারি শুরু হল। প্রথম প্রথম সেটা যত্ন মনে হলেও ধীরে ধীরে অসহ্য হয়ে উঠলো উভয়ের কাছেই। জয়েন্ট ফ্যামিলিতে না থাকা স্বত্ত্বেও দুজনের মধ্যে শুরু হল “আমার বাড়ী তোমার বাড়ী” নিয়ে টানাপোড়ন। এর মধ্যে বাচ্চা কেন নিচ্ছে না সেই দুশ্চিন্তায় পরিবারের লোকজনের তো বটেই এমনকি পাড়ার  মাসতুতো নানার পিসতুতো খালার পোষা বিড়ালটিও ঘুম হচ্ছে না বিধায় উপদেশের বন্যা বইয়ে দিতে থাকলো। একান্ত ব্যক্তিগত  বিষয়গুলো আর একান্ত থাকলো না। সেটা ঝড় তুললো চা এর টেবিলে, পারিবারিক দাওয়াতে বা ফোনের আলোচনার বিষয়বস্তুতে।

মেয়েটি বলছিলো- ধরুন, কেউ যখন ব্যক্তিগত সম্পর্কগুলোয় টানাপোড়েনে থাকে তখন অন্যরা নিজস্ব দৃষ্টিকোণ থেকে বা নিজের অভিজ্ঞতা থেকে সেটাকে জাজ করে বা উপদেশ দেয়। ওর বাড়ীর হলে ও বলে, “এতো রিএক্ট করবার কি আছে ?” আমার বাড়ী হলে আমি বলি, “এমন করার কী আছে, এটাকে স্বাভাবিকভাবে নাও।” মাঝখান থেকে আমাদের দূরত্ব অনেক বেড়ে যাচ্ছে।

এরপর সেই কাউন্সেলিং টেবিলের গল্প-

ছবি : কাউন্সেলিং টেবিলের গল্প

সব সম্পর্কেরই নিজস্ব প্যাটার্ন থাকে। আস্তে আস্তে সেটা দানা বাঁধে। আপনার জুতোর মাপ আর যাকে উপদেশ দেয়া হচ্ছে তার জুতোর  মাপ এক না, তাই  উপদেশ দিতে গেলে বা সেই সস্পর্কর সমস্যাগুলোর সমাধানে কাউকে সাজেশন দিতে গেলে ওই প্যাটার্ন অনুযায়ী দেয়া অন্যের পক্ষে সম্ভব না। গায়ে পড়ে উপদেশ দেওয়া হয়তো আপনার মনে হচ্ছে মহৎ কাজ কিন্তু বিশ্বাস করুন যাকে দিচ্ছেন তাঁর জন্য দারুন বিরক্তিকর, হয়তো আপনি বড় বলে সে কিছু বলতে পারছে না।

দুইজন প্রাপ্তবয়স্ক মানুষ সংসার করছে, তাদের সমস্যা তাদের সমাধান করতে দিন, তাদের বুদ্ধিমত্তায় আস্থা রাখুন।

অন্যের সম্পর্কে যারা পিনোকিও’র মতো লম্বা নাক গলিয়ে উপদেশের বন্যা বইয়ে দেয় না তাদের জন্য অনেক শ্রদ্ধা।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।