মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬২ কার্তিক ১৪৩৩ · ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
আন্দোলন

কাউন্সিল মিটিংয়ে মমেকে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত বহাল 

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১১ অক্টোবর ২০২৪, ১২:২৮ · ২ মিনিটে পড়ুন
কাউন্সিল মিটিংয়ে মমেকে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত বহাল 
লেখার আকার

বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

ময়মনসিংহ মেডিকেল কলেজে (মমেক) ছাত্ররাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত বহাল রেখেছে একাডেমিক কাউন্সিল। বুধবার (৯ অক্টোবর) কাউন্সিল মিটিংয়ে সকল ব্যাচের শিক্ষার্থীদের পক্ষ থেকে কয়েকজন প্রতিনিধি উপস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত ২৪ আগষ্ট ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রীদের দাবির পরিপ্রেক্ষিতে উপাধ্যক্ষের সভাপতিত্বে বিশেষ সভায় সকল শিক্ষকের সম্মতিক্রমে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্তের কথা উপাধ্যক্ষ অধ্যাপক হাবিবুর রহমান স্বাক্ষরিত একটি চিঠিতে জানানো হয়েছিল। এরই প্রেক্ষিতে গতকালের কাউন্সিল মিটিংয়ে এই সিদ্ধান্ত বহাল রাখা হয়।

একাডেমিক কাউন্সিল সূত্রে জানা যায়, গতকাল কাউন্সিলের সভায় সকল ব্যাচের শিক্ষার্থীদের পক্ষ থেকে কয়েকজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। এ সময় তারা বেশ কিছু দাবি জানালেও সর্বসম্মতিক্রমে তিনটি সিদ্ধান্ত গৃহীত হয়।

ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত বহাল রাখার পাশাপাশি বাকি দুই সিদ্ধান্ত হল–

১. ম৫৬-ম৬১ পর্যন্ত যাদের নাম ব্যাচ সিদ্ধান্তে আসেনি, তাদের বিরুদ্ধে নতুন করে সবার অগোচরে জমা দেওয়া কোনো তালিকা গ্রহণ করা হবে না। তবে ম৫৬ এর উপরে কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে, যেহেতু সে ব্যাপারে ব্যাচ ডিসিশন হয়নি, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে অভিযোগ নিতে পারে।

২. ছাত্রাবাসগুলোতে বর্তমান শিক্ষার্থী ছাড়া বাকিরা থাকতে পারবে না। অবিলম্বে তাদেরকে ইন্টার্নি হোস্টেল বা অন্যত্র সরে যেতে হবে।

একাডেমিক কাউন্সিল মিটিংয়ে সভাপতিত্ব করেছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নাজমুল আলম খান।

প্ল্যাটফর্ম প্রতিবেদকঃ মঈন উদ্দীন আহমদ শিবলী

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

আগামী জুলাই থেকে ট্রেইনি চিকিৎসকদের ভাতা ৩৫ হাজার করে স্মারক প্রকাশ

সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪ পোস্ট গ্রেজুয়েট ট্রেইনি চিকিৎসকদের ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনের পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের জুলাই থেকে ৩৫ হাজার টাকা করার ঘোষণা দেয়া হয়েছে। গতকাল সন্ধ্যায় এ বিষয় মৌখিকভাবে জানানো হলে এ ভাতা প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত চিকিৎসকেরা। আজ (৩০ ডিসেম্বর)…

৩০ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

আহতরা পাবেন ইউনিক আইডিকার্ড, আজীবন বিনামূল্যে চিকিৎসা : ডা. সায়েদুর রহমান

বৃহস্পতিবার , ২১ নভেম্বর, ২০২৪ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের মধ্যে যাচাইকৃতদের অতিদ্রুত ইউনিক আইডি কার্ড প্রদান করা হবে। পর্যায়ক্রমে যাচাইবাছাই প্রক্রিয়ার অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে সব আহতদের ইউনিক আইডি কার্ড প্রদান করা হবে। সকল সরকারি হাসপাতালে কার্ডধারী আহত যোদ্ধারা…

২১ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

নীলফামারিতে ইন্টার্ন চিকিৎসকের উপর হামলা ; প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতি

বুধবার, ২০ নভেম্বর, ২০২৪ নীলফামারির ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীর স্বজন কর্তৃক মহিলা ইন্টার্ন চিকিৎসকের উপর ন্যাক্কারজনক হামলা ও অশ্রাব্য ভাষায় গালিগালাজের ঘটনা ঘটেছে। গতকাল (১৯ নভেম্বর) বিকেল ১৬৩০ ঘটিকায় এ ঘটনা ঘটে। জানা যায়, গতকাল বিকেল সাড়ে চারটার…

২০ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।