বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

করোনায় গৃহবন্দী দরিদ্র মানুষের পাশে মেডিকেল শিক্ষার্থী

সোমবার, ৩০ মার্চ, ২০২০

করোনা ভাইরাস প্রতিরোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং করোনায় গৃহবন্দী মানুষের জন্য সামাজিক দায়বদ্ধতা থেকে মানবিক উদ্যোগ গ্রহন করেছেন সমাজকর্মী মোঃ কামরুল ইসলাম। জামালপুর সদরের মেষ্টা ইউনিয়নের দেউলিয়াবাড়ি গ্রামের এই ছেলে নিজ উদ্যোগে গ্রামের তরুণদের দিয়ে অসহায় মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ এবং সামাজিক সচেতনতা মুলক কার্যক্রমটি পরিচালনা করেন।
হোম কোয়ারেন্টাইনে থাকায় এলাকার অনেক রিকশাচালক, অটোড্রাইভার, দোকানদার, দিনমজুর প্রায় অর্ধ-অনাহারে দিনযাপন করছেন। তাদের আয়ের দ্বিতীয় কোন উৎস না থাকায় খুবই কষ্টে আছেন তারা। এমন বিশটি পরিবারের ১৫ দিনের দায়িত্ব নেন কামরুল। তিনি এলাকার তরুণ যুবকদের দ্বারা তাদের মাঝে চাল, ডাল, পিঁয়াজ, রসুন, আলু, তেল এবং নগদ অর্থ প্রদান করেন।
গত ২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবসে করোনা ভাইরাস প্রতিরোধে পুরো এলাকায় ২০ কেজি জীবাণুনাশক কাঁধে ঝুলিয়ে স্প্রে করান। এ সময় রাস্তার আশেপাশে, মসজিদে, বাসাবাড়িতে, গেটে, শিক্ষা প্রতিষ্ঠান সহ সব জায়গায় ছিটানো হয়।

একদিন পর পর সাবধানতার সাথে এমন করে পুরো এলাকায় নিয়মিত জীবাণুনাশক স্প্রে ছিটানো হচ্ছে।
এছাড়া গ্রামবাসীকে সচেতন করার লক্ষ্যে হাত ধোয়ার পানি ও সাবানের ব্যবস্থা করা হয়। সেই সাথে গ্রামের ২০ টা মসজিদে সাবান দেওয়া হয় এবং ওযূখানায় সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়। গ্রামের সরল ও ধর্মপরায়ণ মানুষদের মসজিদ থেকে দূরে রাখা সম্ভব নয়। তাই মসজিদেই মুসল্লিদের জীবাণুমুক্ত করার এই অভিনব পন্থা অবলম্বন করা হয়েছে।

বাজারের দোকানদার, শ্রমজীবী মানুষ বিশেষত রিকশাওয়ালা, অটোরিকশাচালক, ভ্যান চালক সহ সাধারণ মানুষজন এখানে হাত ধুতে পারবেন। এসব কাজের জন্য গ্রামের মানুষ তার প্রশংসায় পঞ্চমুখ।
কামরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, “সকলের সহযোগিতায় গ্রামবাসীর জন্য আমার এই সামান্য উদ্যোগ, আশা করছি এলাকাবাসী উপকৃত হবেন এতে। ভবিষ্যতে আরও বড় কাজ উপহার দেওয়ার ইচ্ছা আছে। আমাকে সাহায্য এবং সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি ভবিষ্যতেও যে কোন ভালো কাজে সবাই আমার পাশে থাকবেন, উৎসাহ দিবেন।”

উল্লেখ্য মোঃ কামরুল ইসলাম এমবিবিএস এ অধ্যয়নরত আছেন ঢাকার মিরপুরে অবস্থিত মার্কস মেডিকেল কলেজে। তিনি একাধারে সম্পাদক, লেখক, সমাজকর্মী, স্বেচ্ছাসেবক, উপস্থাপক। বাবা মাওলানা আব্দুছ ছাত্তার পেশায় একজন শিক্ষক। কামরুল ইসলাম এর আগে ২০১৬ সালে জামালপুরের বন্যাদুর্গত ৫০০ পরিবারের জন্য ত্রাণ বিতরণ করেছেন, ২০১৯ সালে মেষ্টা ইউনিয়নে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ কর্মসূচী পালন করেছেন। এলাকার অনেক ছেলেমেয়ের শিক্ষা উপকরণ, ভর্তি ফি, পরীক্ষা ফি এবং অনেক পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করে আসছেন।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।