মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬৫ কার্তিক ১৪৩৩ · ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

করোনায় আক্রান্ত হয়ে টাঙ্গাইলে প্রথম মৃত্যু, সুস্থ হয়ে বাড়ি ফিরলেন এক জন

অংকন বনিকপ্রকাশ: ২৩ এপ্রিল ২০২০, ৩:২৮ · ২ মিনিটে পড়ুন
করোনায় আক্রান্ত হয়ে টাঙ্গাইলে প্রথম মৃত্যু, সুস্থ হয়ে বাড়ি ফিরলেন এক জন
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০

টাঙ্গাইলে করোনায় আক্রান্তদের মধ্যে প্রথম ব্যক্তি হিসেবে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ভূঞাপুর উপজেলার খন্দকার সোহাগ নামের ২২ বছর বয়সী এক ব্যক্তি। অপরদিকে, করোনায় আক্রান্ত হয়ে জেলাটিতে প্রথম মৃত্যুবরণ করেছেন ঘাটাইলের মহিউদ্দিন।

ময়মনসিংহের এসকে হাসপাতাল থেকে গতকাল বুধবার (২২ এপ্রিল) সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন সোহাগ। আর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মৃত্যুবরণ করেন ২৪ বছর বয়সী ঘাটাইলের মহিউদ্দিন। মৃতের লাশ বুধবার (২২ এপ্রিল) ঢাকাতেই দাফন করা হয়েছে।

ভূঞাপুরে গোবিন্দাসি ইউনিয়নের জিগাতলা গ্রামের খন্দকার সোহাগ ঢাকা থেকে বাড়িতে আসার পর করোনার উপসর্গ দেখা দেয়। পরে তার নমুনা সংগ্রহ করে ঢাকা পাঠানো হয়। পরীক্ষার পর ১২ এপ্রিল রাতে IEDCR থেকে জানানো হয়, তিনি করোনাভাইরাসে আক্রান্ত। পরে তাঁকে চিকিৎসার জন্য ময়মনসিংহে পাঠানো হয়। সেখানে চিকিৎসা শেষে আবার পরীক্ষা করা হয়। পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে অর্থাৎ, তিনি করোনামুক্ত হয়েছেন।

ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (UNO) মোছাম্মৎ নাছরিন পারভীন খন্দকার সোহাগের সুস্থতার বিষয়টি নিশ্চিত করে বলেন,

“বুধবার তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। এরপর তিনি এলাকায় ফিরেছেন।”

খন্দকার করোনায় আক্রান্ত হওয়ার পর সোহাগের বাড়ির অন্য সদস্যদেরও নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছিল। তাঁদের সবার পরীক্ষার ফল ‘নেগেটিভ’ আসে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

ওদিকে ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের ঘোনার দেউরি গ্রামের রুস্তম আলীর ছেলে মহিউদ্দিন। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ১১ এপ্রিল থেকে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ঘাটাইলের UNO অঞ্জন কুমার সরকার জানান,

“মহিউদ্দিন মঙ্গলবার দুপুরে মৃত্যুবরণ করেন। তাঁর বড় ভাই আব্দুস সালাম জানিয়েছেন, বুধবার মহিউদ্দিনকে ঢাকাতেই দাফন করা হয়েছে।”

মহিউদ্দিন আগে থেকেই কিডনি সংক্রান্ত জটিলতায় আক্রান্ত ছিলেন। ৪ থেকে ৭ এপ্রিল পর্যন্ত তিনি ঢাকার একটি হাসপাতালে ভর্তি ছিলেন। তখন তাঁর করোনার উপসর্গ দেখা দেয়। নমুনা পরীক্ষার পর তিনি করোনা ভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হন।

নিজস্ব প্রতিবেদক/ অংকন বনিক জয়

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।