মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩ · ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

করোনায় আক্রান্ত হলেন ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার নানা

প্ল্যাটফর্ম স্টাফ রিপোর্টারপ্রকাশ: ১৯ এপ্রিল ২০২০, ২:২৯ · ২ মিনিটে পড়ুন
করোনায় আক্রান্ত হলেন ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার নানা
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, রবিবার। ১৯ এপ্রিল, ২০২০

নড়াইল জেলাকে করোনা ভাইরাসের প্রভাবমুক্ত করতে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন মাশরাফি বিন মুর্তজা। তবে এবার তার নানাই করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্তকৃত হয়েছেন। পেশায় তিনি একজন ডাক্তার।

মাশরাফির নানা, ডা. মাসুদ আহমেদ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের একজন সহকারী অধ্যাপক। করোনার এই মহামারীর সময়েও তিনি চিকিৎসা প্রদান বন্ধ রাখেননি। কিন্তু জনসেবক এই ডাক্তার নিজেই এবার করোনায় আক্রান্ত হয়ে পড়েছেন।

খুলনা মেডিকেল কলেজে স্থাপিত পিসিআর মেশিনে নমুনা পরীক্ষা করেই তাঁর করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করা হয়। তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। তবে জ্বর, গলাব্যথা ও শরীরে ব্যথা রয়েছে।

করোনা ভাইরাস শনাক্ত হওয়ার এই খবর নিশ্চিত করেছেন ডা. মাসুদের দৌহিত্র, নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

জানা যায়, তিনি নড়াইল জেলার প্রথম চিকিৎসক। তাঁর পরিবারের সদস্যরা ঢাকায় বসবাস করেন এবং দেশের এই পরিস্থিতিতে তাঁকেও বাসায় চলে আসার অনুরোধ করেছিলেন। তবে ডা. মাসুদ তাঁর কাজে বিরতি না দিয়ে নিয়মিত খুমেকহা’তে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছিলেন। শেষপর্যন্ত করোনা তাঁকেও গ্রাস করলো।

করোনা শনাক্ত হবার পর এখন তিনি খুলনাতেই অবস্থান করছেন। তবে তাঁকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এ নিয়ে এখন পর্যন্ত নড়াইল জেলায় করোনায় আক্রান্ত রোগী ২ জন।

সূত্র: bdcrictime

নিজস্ব প্রতিবেদক/ অংকন বনিক জয়

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।