মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

করোনার প্রাদুর্ভাব – শিশুর মানসিক স্বাস্থ্য

Platformপ্রকাশ: ৩ এপ্রিল ২০২০, ৪:৪৬ · ২ মিনিটে পড়ুন
করোনার প্রাদুর্ভাব – শিশুর মানসিক স্বাস্থ্য
লেখার আকার

এপ্রিল ৩, ২০২০: বর্তমানে করোনা ভাইরাস সংক্রমণের মত একটি বৈশ্বিক দুর্যোগে বড়দের মত শিশুরাও মানসিক চাপে ভুগতে পারে। কারণ টিভি কিংবা অন্য মিডিয়ার মাধ্যমে বর্তমান পরিস্থিতির ভয়াবহতা তারা কিছুটা হলেও উপলব্ধি করতে পারে। তাই এ সময়ে তাদের মানসিক চাপ কাটিয়ে উঠার জন্য বাবা-মা কে আরেকটু বাড়তি সচেতন হওয়া প্রয়োজন।

শিশুর মানসিক স্বাস্থ্য প্রসঙ্গে কাউন্সিলর অধ্যাপক ডা: সানজিদা শাহরিয়া বলেন,
“শিশুদের মনের ভাব প্রকাশ করার ধরণ বড়দের থেকে ভিন্ন। এ ব্যাপারে ন্যাশনাল গাইডলাইনে কিছু নির্দেশনা রয়েছে। সাধারণত এরকম সময়ে তারা বাবা-মার সান্নিধ্য আরেকটু বেশি চায়। কারণ কাছের মানুষ বলতে তারা বাবা-মা কে বোঝে। একই সাথে তারা উদ্বিগ্নও বোধ করে। কারণ ঠিকমতো হয়তো বোঝাতে না পারলেও চিন্তা করার ক্ষমতা তাদেরও আছে। এরকম সময়ে তাদের আচরণগত পরিবর্তন আসতে পারে। রাগ, ভয়, কান্না ইত্যাদি হতে পারে তাদের মানসিক চাপের বহিঃপ্রকাশ। যেহেতু আগে এত লম্বা সময় ঘরে থাকা হয় নি, এর একটা মানসিক প্রভাব আমাদের বড়দের ওপরও পড়েছে তাই তাদের পড়াটা খুবই স্বাভাবিক। তাই তাদের মানসিক চাপ কমানোর জন্য তাদের প্রতি একটু বাড়তি মনোযোগ দেওয়া উচিৎ। তাদের অনুভূতিগুলো ঠিকমতো প্রকাশ করতে দেওয়া, তাদেরকে সঠিকভাবে বোঝানো, তাদেরকে একটু বাড়তি সময় দেওয়া হলে খুব সহজেই তারা এই মানসিক চাপ কাটিয়ে উঠতে পারে।”

পরিশেষে বলা যায় শিশুদের মনমানসিকতা বোঝা, তাদের প্রতি একটু বাড়তি যত্ন, তাদের সাথে আনন্দময় একটু সময় কাটানোর মাধ্যমে যেমন শিশুদের মানসিক চাপ লাঘব হতে পারে ঠিক তেমনি পরিবারের বড়দের ক্ষেত্রেও এটি হতে পারে একটি কার্যকরী উপায়।

নিজস্ব প্রতিবেদক/ডা. টি এইচ এম এনায়েত উল্লাহ খান

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।