বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩, ২৫ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

করোনার দিনগুলোয় ১৬ || করোনার টিকা স্পেন পাচ্ছে আমরা কেন পাইনা

প্ল্যাটফর্ম নিউজ, ১৮ ডিসেম্বর ২০২০, শুক্রবার

ডা. মোহাম্মদ আল-মামুন
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এফসিপিএস (সার্জারি)
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া।

আজ সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে এক মহিলা আসলেন করোনার টিকা নিতে। তিনি শুনেছেন যে এখানে নাকি করোনার টিকা দেয়া হয়।

শুনে হাসবো না কাঁদবো বুঝতে পারছিলাম না। আমি অবশ্য প্রথমে ভেবেছিলাম নিয়মিত টিকাকে হয়তো ভুল করে করোনার টিকা বলছেন। পরে আমার ভুল ভাঙ্গলো। তিনি আসলেই করোনার টিকা নিতে এসেছেন।

গ্রামের অল্পশিক্ষিত এই মহিলার দোষ কি? জীবন রক্ষাকারী টিকা নিতে চাইবেন এটাতো খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমরাতো দিতে পারছি না।কিংবা এই মহিলা কোনদিন পাবেন কিনা তাও জানিনা। হয়তো বা তিনি ফ্রি কখনোই পাবেন না। সরকার না কিনতে পারলে তিনি ফ্রি পাবেন কিভাবে!এমনও হতে পারে কিনে দেবার সামর্থ্য তার নেই।

পৃথিবীর সকল সভ্যতায় নেতা আসে নেতা যায়। কেউ কেউ জাতিকে অনন্য উচ্চতায় উঠিয়ে দিয়ে যায়। তারা ক্ষমতা ভোগ করে ঠিকই, তবে জাতিকে  দিয়ে। আর এই সাধারন মানুষগুলো নিতান্তই ক্ষমতার উপলক্ষ্য থাকে।

তারা না ক্ষমতা চায়, না পায়।

জনতার বিরাট একটি অংশই ক্ষমতার একটি মাধ্যম হয় মাত্র।

এই মহিলাও হয়তো অনেক বার ভোট দিয়েছেন।হয়তো তিনি জানেনও না কেন ভোট দিচ্ছেন, কেন দিয়েছেন। তাদের চাওয়া পাওয়া জীবন ধারনের অতি সরলীকরনের মধ্যেই সীমাবদ্ধ।

কিন্তু আমরা তাদের বেঁচে থাকার নিশ্চয়তা দিতে পারলাম কোথায়?

আমরা পড়াশুনা করেছি দেশের কাজে লাগার জন্য, দেশের মানুষের কাজে লাগার জন্য।

আক্ষরিকভাবেই দেশ সেবা করতে পারলাম কোথায়?

ইউরোপ টাকা দিয়ে টিকা কিনছে। আমরাও টাকাই দিবো। তাদের সমান টাকাই দিবো। কিন্তু তবু আমাদেরকে এই প্রথম দফা টিকা কেউ দিবে না।

কারন আমরা আসলে পশ্চিমাদের চোখে উনমানুষ।তাদের চোখে যেহেতু আমরা এখনো পুরোপুরি মানুষ নই, কাজেই বিজ্ঞানে উন্নত পৃথিবীর কাছে আমাদের মূল্য খুব সামান্যই। উন্নত দেশগুলোকে টিকা দিয়ে তাদের সাথে বন্ধুত্ব টিকিয়ে রাখবে উন্নত দেশগুলো যেমনটি আত্মীয়তার ক্ষেত্রে হয় আমাদের দেশে। যার যার স্ট্যাটাস অনুসারে আত্মীয় হয়, স্ট্যাটাস অনুসারে আত্মীয়তা টিকে থাকে।

অথচ মাত্রই কয়েকশ বছর আগেই এরা ছিলো গরীব, অসভ্য। আর আমরা ছিলাম সম্পদশালী, পৃথিবীর অন্যতম সম্পদের ভান্ডার এবং অত্যন্ত নিরীহ ,সভ্য মানুষ। যারা খারাপ কিছু করতে জানতো না। এই সভ্য মানুষগুলোকে চুরিদারি শিখিয়েছে পশ্চিমারাই, যারা আজকে সভ্যতার বাহক বলে দাবীদার।

পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতা ও আমাদেরই ছিলো যেখান থেকে সভ্যতা পৃথিবীব্যাপী ছড়িয়েছে।

কে জানে ইউরোপিয়ানরা তাদেের সভ্যতার প্রথম পাঠ সিন্ধু সভ্যতা থেকেই নিয়েছে কিনা! ওরা ছিলো খাবার খেতে না পাওয়া অভুক্ত জলদস্যু। এই জলদস্যুরাই নিজেদেরকে গঠন করেছে আধুনিক সভ্যতার অন্যতম কারিগর হিসেবে।

ইউরোপিয়ান, আমেরিকানদের বর্তমান সভ্যতা তৈরীই হয়েছে অন্য সভ্যতার সম্পদ লুট করে করে।

ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবি যাই হইনা কেন, যতবড় রাজনীতিবিদই হই না কেন, আমাদের পরিচয় বাঙালি হিসেবেই। করোনার টিকা অন্যদেশ বিক্রয় করবে আপনার দেশ হিসেবেই, ব্যক্তি হিসেবে নয়। আপনি ব্যক্তি যাই হোন না কেন, এর কোন আলাদা মূল্য নেই।

তাই তো আমাদের অত্যন্ত ঐক্যবদ্ধ, সত্যবাদি, দূর্নীতিমুক্ত জাতি গঠন অত্যন্ত জরুরী। জাতিগত ভাবে আমরা বড় অবস্থানে না যেতে পারলে আমরা কোনদিনই পৃথিবীর বুকে মাথা উচু করে দাঁড়াতে পারবো না। যারা দূর্নীতি করে টাকার পাহাড় বানায় এটি তার নিজের জীবনে কোন কাজে লাগেনা, সন্তানরাও নষ্ট হয়ে কোন কাজে লাগাতে পারে না। কথায় আছে জুয়ার টাকা কোন কাজেই লাগে না, এটি শুধু নেশা এবং বাজে কাজেই খরচ হয়। তেমনি দূর্নীর্তির টাকা ও কোন গঠনমূলক কাজে আসে না, কোন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠে না। এগুলো খরচ হয় মদ আর জুয়ার আসরেই। এই টাকা আয় করে কি লাভ?

আমাদের স্বাধীনতার বয়স কম হয়নি। এই একই সময়ে কাতার কোথায় আর কোথায় আমরা?ইউরোপিয়ান দেশগুলো তখন কোথায় ছিলো আর এখন কোথায়?

আমরা নিজেরা ঐক্যবদ্ধ নই। চুরিদারিতে অত্যন্ত সিদ্ধহস্ত আমরা। আমরা কাজের কাজ কিছুই পারি না। রং মিস্ত্রি পারেনা রংয়ের কাজ, টাইলস মিস্ত্রি টাইলসের কাজ জানে না, ড্রাইভার পারেনা গাড়ি চালাতে। আমরা প্রচন্ড অদক্ষ তাই আমরা দূর্নীতি খুঁজি।

আমাদের অবস্থা এতোটাই খারাপ যে আমাদের গৃহস্থ ও গরুর দুধে পানি মিশিয়ে বিক্রয় করে, যারা অত্যন্ত তৃনমূল লেভেলের। এতো রুট লেভেলেও যদি অন্যায় হয় তবে এর শেষ কোথায়!

আমাদের পূর্বপুরুষরা ছিলেন প্রাচীন সভ্যতার কারিগর। আমরা কি পারব না আমাদের বর্তমান জনগোষ্ঠী দিয়েই অত্যন্ত সভ্য জাতি তৈরী করতে যারা পৃথিবীর বুকে মাথা উচু করে দাঁড়াবে। সম্ভব নিশ্চয়ই।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।