বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

করোনার দিনগুলোয় ১৫ || যুব ভয়ংকর যুবা ভয়ংকর

প্ল্যাটফর্ম নিউজ, ১৪ ডিসেম্বর ২০২০, সোমবার

ডা. মোহাম্মদ আল-মামুন
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এফসিপিএস (সার্জারি)
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া।

যুব ভয়ংকর যুবা ভয়ংকর
শিশুরা যে আরো ভয়ংকর

রাস্তায় বের হলেই মানুষজন চোখে পড়ে। সর্বত্র মাস্কবিহীন। কারো কোন বিকার নেই। এ চিত্র সারাদেশে। ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ঢাকা, কক্সবাজার সর্বত্র একই চিত্র। কেউ মাস্ক পরছে না। আমরা যারা মাস্ক পরছি, তারা যেন অন্যগ্রহের জীব।

যুবক যুবতীরা কোন মাস্ক পরবে না, কেননা তারা  মারা যায় না। ত্রিশের নীচে মারা যাওয়া খুবই বিরল ঘটনা। এই আনন্দে তারা মাস্ক ছেড়ে দিয়েছে। যুবতীরা এক কাঠি সরেস। তারা এমনকি আমার চেম্বারে ও নেকাব পরে ঢুকে পরে। জিজ্ঞেস করলেই বলে এটাই মাস্ক। আর আমি বলি এটি তো আপনার শ্বশুর ভাসুরের সামনে পরার জন্য। আমার সামনে মাস্কই পরবেন, যান মাস্ক পরে আসেন। বড্ড কষ্টে তারা দশ টাকার মাস্ক কিনে পরে। আহারে টাকার জন্য কত দরদ! দশটা টাকা যেন জলে ঢাললেন!

এই যুবতীদের সাথে আসে শিশুরা। কারো কোন মাস্ক নেই। যুবতীরা মনে করে শিশুদের তো সাজা দিতে পারবে না, তাই ওদের না পরালেও চলবে।অথচ দুই বছরের উপরে সবাইকে মাস্ক পরতে বলা হয়েছে।

এই যুবক- যুবতী, বালিকাবধু, শিশু সবাই করোনা আক্রান্ত হয়। শরীরের প্রতিরোধ ক্ষমতা ভালো থাকায় কেউ মারাত্মক অসুস্থ হচ্ছে না বা মারা যাচ্ছে না, কিন্তু ঘরের বয়স্ক বাবা, চাচা, দাদা, দাদী ঠিকই মরে যাচ্ছেন। আর তখন তারা বলেন “আল্লাহর মাল আল্লায় নিয়ে গেছে”। আর আমাদের ফেরেশতারা করোনা বিতরন করবেন শুধু।

এই অজ্ঞতা যে কত ভয়ংকর তা কিভাবে বুঝাই!

অনেকের করোনাকালীন সমস্যা বেশী না হলেও হুটহাট হার্ট অ্যাটাক এ্যাটাকে মারা যাচ্ছেন, কিছুদিন পরেই যাকে আমরা বলছি পোস্ট কোভিড সিন্ড্রোম। এভাবে অনেকেই আমাদের ছেড়ে চলে গেছেন বিশেষত যাদের ব্লাডপ্রেসার বেশী ছিলো, ডায়বেটিস ছিলো অথবা অন্য কোন জটিল রোগ ছিলো। করোনা থেকে মুক্তি পেলেও এর পরবর্তী ইফেক্ট থেকে মারা যাচ্ছে অনেকে যাকে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে হার্ট অ্যাটাক অথবা স্ট্রোকে স্বাভাবিক মৃত্যু। করোনার ছোবলে না পড়লে তারা হয়তোবা এভাবে মারা যেতেন না। তাছাড়া কোভিড আক্রান্ত হলে সম্পূর্ণ সুস্থ হলেও অনেকদিন বিভিন্ন শারীরিক সমস্যা থেকেই যায়। ঘুম না হওয়া, ক্ষুধামন্দা, মারাত্মক শারীরিক দূর্বলতা, চুল পড়া খুবই সাধারণ সমস্যা।

শীতকাল শুরু হতেই করোনা মারাত্নক আকার ধারন করেছে। আগে বয়স্করা মারা যেতো শুধু, এখন মারা যাচ্ছে যুবক যুবতীরাও। মেডিকেল ছাত্র, সদ্য পাশ করা ডাক্তার মারা গেছেন গত কিছুদিনের ভিতরে।

আমি নিজে বেশ কজনকে ঢাকায় রেফার করেছি।তাদের অক্সিজেন স্যাচুরেশন কম ছিলো।

সেদিন তো এক ডায়াবেটিক রোগী এবং তার ছেলেকে দেখলাম আমার চেম্বারে। সেই মা করোনা পজিটিভ। বারডেম থেকে কনফার্ম করা। ছেলের পরীক্ষা করলেও পজিটিভ পাবার কথা। ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে কোভিড ডেডিকেটেড কেন্দ্র হিসেবে।

তারা যাননি। তারা গ্রামে এসেছেন। আমার উপর নাকি প্রচন্ড কনফিডেন্স! তাই দেখাতে এসেছেন সাথে এটিও স্বীকার করছেন বারডেমে কি হয়েছিলো। ডায়াবেটিক ফুট। ঘা এর অবস্থা খুব একটা খারাপ না। এখন ঘরে বা হাসপাতালে না থেকে বিভিন্ন জায়গায় যাচ্ছেন।

তারা অবশ্য হাফমাস্ক পরেছেন। মা-ছেলে দুজনেরই পুরনো মাস্ক, ধৌত করা মনে হলো। দুজনরেই নাক খোলা। এই ধৌত করা হাফমাস্ক পরে কতজনকে করোনা বিলিয়েছেন আল্লাহ জানেন। আমাকেও দিলেন কিনা জানিনা। আমি অবশ্য তাদের দু’জনকেই মাস্ক পরতে বাধ্য করেছি। আমি নিজে মাস্ক পরি এবং মাস্ক পরিহিত ছাড়া রোগী দেখিনা।

তারা চেয়েছিলেন অপারেশন করাতে। আমি আরো পরে করতে বলেছি ডেডিকেটেড কোভিড হাসপাতালে। তারা মনে হয় রুস্ট হয়েছেন। তাদের মেডিকেল চিকিৎসা অবশ্য দেয়া হয়েছে।

ডাক্তার কেন অপারেশন করবে না!এরকম একটা ভাবনা থাকতে পারে তাদের মনে। তাদের ধারনা যুদ্ধ মনে হয় সৈনিকরা করে আর সারা জাতি বসে পান চিবায়। তারা কি করছেন এটি তো বলাই যাবে না।

তারা আমাদের কাছে আসবেন আর আমরা তাদের জড়িয়ে ধরে দেশপ্রেমের পরিচয় দিবো। কোভিড পজিটিভ হলে তো কোন কথাই নেই! তাদেরকে জড়িয়ে প্রাণ বিসর্জন দিতে কিংবা কোভিড আক্রান্ত হতে প্রস্তুত থাকতে হবে। তবেই না মিডিয়া এবং বড় কর্তারা বলবেন “সাব্বাস! বাঘের বাচ্চা একখান!”

আমার অবস্থা তখন,

“আমি যেন খড়গ শানের পাথর

ঘষে ঘষে ক্ষয়ে যাবো

মুখটি তবু খোলবো না”

আসলেই বলতে পারি না কিছু। পাছে লোকে কিছু বলে!

ডাক্তার ছাড়া অন্য যারা নিজেদের কোভিড হিরো দাবী করেন, কিংবা করান তাদেরকে কোভিড ডিউটি দিয়ে দেখতে ইচ্ছে করে কয়টা প্যান্ট ভিজায়!

যুদ্ধ মানে এই নয় যে খালি হাতে শত্রুর সামনে বুক খোলে বলা “শয়তান যদি সাহস থাকে তো গুলি কর!” বুদ্ধিমত্তার সাথে উপযুক্ত অস্ত্র নিয়েই শত্রুর মোকাবিলা করাই যুদ্ধ।

এখনকার সবচেয়ে বড় অস্ত্র হলো মাস্ক। দশ টাকার সার্জিকেল মাস্কই অনেক জীবন বাঁচাতে পারে।

আপনারা মাস্ক পরবেন না কোভিড পজিটিভ জানার পরেও আর আমরা……. নাই বা বললাম।

আরেক গ্রুপ বেশ মজার। তারা মাস্ক পরবেন না কারন তারা মুমিন মুসলমান। এটি তাদের চোখে বিধর্মীদের অসুখ। এই মুমিন মুসলমানরা মসজিদমুখো হয় না কিংবা নামাজ পড়ে না কখনো।তাও মুসলমান হিসেবে তারা করোনামুক্ত থাকবে মনে করে।

অবশ্য কারো একবার করোনা হয়ে গেলে সেরে গেলেও মাস্ক আর খোলেন না।

একটি মাস্ক আপনার আমার রক্ষা দিতে পারে। আর এটি না পরলে আপনারা আমাদেরকে সহ জীবন মরনের লটারীতে ফেলে দিলেন।

আল্লাহ জানে কিভাবে পাড়ি দিবো এই অজ্ঞতা আর অসময়কে।

 

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।