মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬৫ কার্তিক ১৪৩৩ · ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

করোনার দিনগুলি – ৯ | আজ আমি ভীত

Sarif Sahriarপ্রকাশ: ২ জুন ২০২০, ১১:২০ · হালনাগাদ: ৩ জুন ২০২০ · ২ মিনিটে পড়ুন
করোনার দিনগুলি – ৯ | আজ আমি ভীত
লেখার আকার

মঙ্গলবার, ২ জুন, ২০২০
ডা. জি. এম. আরিফ

আজ বুকের মাঝখানটা চিনচিন করছে, চোখ দুটো ছলছল!

আমি একজন চিকিৎসক! আমার পরিবার ও সব ভয়কে জয় করে অবিরাম চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি।

দেখতে দেখতে এদেশে করোনার ৩ মাস হয়ে যাচ্ছে। বীরদর্পে সে সামনে এগিয়ে যাচ্ছে। আমি সাধারণত যখন যে কাজে মনোনিবেশ করি, চেষ্টা করি সেটার শেষ পর্যন্ত দেখার। তবে কখনও সফল হই, কখনও বা বিফল। তাতে আমার মাথা ব্যথা নেই।

কিন্তু সত্যি আজ আমি ভীত!
আমি শংকিত!
আমি নিরুপায়!
আমি অসহায়!
আমি…!

কেউ একজন আমার পরিবারের আক্রান্ত হলেই শেষ! পর্যায়ক্রমে বাড়ির সবাই আক্রান্ত হবে।

কে কখন আক্রান্ত হবে?
আমার ৬ বছরের সন্তান?
আমার ৬ মাসের সন্তান?
আমার ৬৩ বছরের মা? 
আমার বউ?
আমার ভাই?
কি হবে? জানি না।

তবে এতটুকু জানি, মৃত্যুহার নেহাত কম নয়। আমার মত একজন সাহসী ছেলেও আজ নিরুপায়, অসহায়।

বড় ছেলেকে অনেক ভেবে চিন্তে পাঠালাম তার নানু বাসায়। যদি সে সেভ হয়। ছোট সন্তানকেও পাঠানোর চিন্তা করছি। নিজেও মানুষের সেবা দিতে গিয়ে বাসা থেকে বের হয়ে অন্য কোথাও থাকবো কিনা এখনো বুঝতে পারছি না! সবই অনিশ্চিত!

এ যাত্রায় বেঁচে যাবো তো? জানি না!

বড় ছেলেকে পাঠিয়ে দিয়ে বুকের চিনচিনটা আজ বড্ড বেড়ে গেল।

না থাক! আজ আর লিখবো না। কি আর হবে লিখে? দিনশেষে আমি তো চিকিৎসক। আমার আবার ব্যথা!

ভালো থাকুক জাতির বীর, শ্রেষ্ঠ সন্তানেরা- চিকিৎসক ও তার পরিবার। হে বাঙালী, একদিন বুঝবেন, চিকিৎসক কি জিনিস। কি অমূল্য সম্পদ আপনারা হারাতে যাচ্ছেন।

৭১ এ ছিল শুধু একদিন বুদ্ধিজীবী গণহত্যা দিবস। কিন্তু করোনা বলে যাচ্ছে- সব চিকিৎসক শেষ করেই বিদায় নিব!

আলবিদা!

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।