সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

করোনার দিনগুলি- ৪

প্ল্যাটফর্ম নিউজ, ২৩ এপ্রিল ২০২০, শুক্রবার:

একটু আগে যখন হসপিটালে ঢুকছিলাম, দেখি এক আনসার সদস্য ফোনে কথা বলছেন। হাঁটতে হাঁটতে কানে এলো, “যারা মারা গেছে সবাই কিন্তু বয়স্ক লোক, কোনো জোয়ান লোক মরতে দেখেছো?” বোঝা যাচ্ছে তিনি তার আপনজন কাউকে বোঝাচ্ছেন। হয় তিনি নির্জলা মিথ্যে বলে সান্ত্বনা দিচ্ছেন নতুবা তিনি এ বিষয়ক তথ্য সম্পর্কে ভীষণ অজ্ঞ।

আইইডিসিআরের ওয়েবসাইটে ঢুকলাম। ২১-৩০ বছর যাদের বয়স, অর্থাৎ সবচেয়ে জোয়ান যারা, প্রাণচাঞ্চল্যে ভরপুর যারা, তারাই আক্রান্ত হচ্ছেন সবচেয়ে বেশি৷ প্রতি ১০০ জনে ২৪ জন তারাই। এরপর ৩১-৪০ বছর বয়সী আক্রান্ত হয়েছেন। ১০০ জনে ২২ জন৷ দেখা যাচ্ছে যুবকদেরই আক্রান্ত হবার হার সবচেয়ে বেশি। অনেক ইয়াং মানুষ মারা যাচ্ছেন৷

ওয়ার্ডের বাইরে থাকা গার্ডে থাকা আনসার সাহেবের বয়স কতো? ২৮/৩০? উনার মতোন করে মিথ্যে সান্ত্বনা পরিবারকে দিয়ে যাচ্ছেন প্রতিটি যোদ্ধা। “না, না, খাওয়ার কোনো অসুবিধা হচ্ছে না”, ” আরে, হ্যাঁ হ্যাঁ, আমরা যেরকমভাবে এতো এতো সুরক্ষা সামগ্রী পরে রোগী দেখি, আল্লাহ ভরসা”, “কী যে বলেন সবাই তো ডিউটি করছে আমি কীভাবে এই অবস্থায় বাসায় চলে আসি হাহাহা…” এই শেষের হাসিটার মাঝে কান্না লুকিয়ে থাকে। গলা ধরে আসা লুকোনো থাকে৷ অজান্তে চোখের কোণ বেয়ে অবাধ্য জল নামতে থাকে৷ অপর প্রান্ত কি বুঝতে পারে? না কি তারাও অভিনয় শিখে গেছে বাধ্য হয়ে? এই কথাগুলো প্রতিটি যোদ্ধার কমন কথা। তারা যখন দূর পরবাসে ফোনে কথা বলেন, কখনও শোনার সুযোগ হলে মিলিয়ে নিয়েন।

চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সেনাবাহিনী, আনসার, স্বেচ্ছাসেবক, আরও যারা যুদ্ধ করে যাচ্ছেন প্রতিটি পরিবারে একই দীর্ঘশ্বাস। গতকাল পর্যন্ত পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন ২১৭ জন।

এতোটুকু যখন লিখেছি, একজন বৃদ্ধা রুমে প্রবেশ করলেন৷ “স্যার, আমার রোগীটা একটু দেখবেন কেমন জানি করছে?” “কী হয় মা, আপনার?” “আমার স্বামী।” এই ডাক উপেক্ষা করার শক্তি নেই আমার। দেখে এলাম। সান্ত্বনা দিলাম৷ ওষুধ দিলাম।

আমরা চিকিৎসকরা ইতোমধ্যে একজন অগ্রণী যোদ্ধাকে হারিয়েছি। ২৫০+ সহযোদ্ধা ইতোমধ্যে আক্রান্ত হয়ে যুদ্ধের ময়দান থেকে সরে যেতে বাধ্য হয়েছে। আমার কর্মস্থলে দুটো ওয়ার্ড লকডাউন করতে হয়েছে। একদিনে ১১ জন কলিগ আক্রান্ত হয়েছে। এক কলিগকে বাসা থেকে বের করে দেবে বলেছে বাড়িওয়ালা। আরেক আক্রান্ত কলিগকে নানাভাবে হেয়-অপমান করছে বাসার সামনে এসে এলাকাবাসী। কিছুক্ষণ আগে খবর পেলাম এক আক্রান্ত সহকর্মীর মারাত্নক শ্বাসকষ্ট হচ্ছে৷

একের পর এক দুঃসংবাদ আমাদের মানসিকভাবে বিপর্যস্ত করে দেয়৷ হঠাৎ করে খুব মন দুর্বল করে দেয়৷ পরক্ষণেই আবার যোদ্ধারা যার যতোটুকু আছে তাই নিয়ে নিজ নিজ যুদ্ধ সেক্টরে যুদ্ধ করতে চলে যায়। ভাঙে, তবে মচকায় না৷ বুকে এই সাহস, এই মানুষের জন্যে জীবনঝুঁকি নিয়ে ছুটে চলা, এই বুকে পাথর চেপে হাসিমুখে ঘোরার ক্ষমতা সরাসরি আল্লাহপ্রদত্ত। আর কিছুই না৷ তিনি নিজ অনুগ্রহে বেছে নিয়েছেন কাদের দিয়ে তিনি তার বান্দাদের উপকার করাবেন এই ঘোরলাগা অবাক কঠিন মুহূর্তে।

বরাবরের মতোই বলি, আপনাদের নিশ্চিন্তে ঘুম নিশ্চিত করতে নির্ঘুম রাত কাটাচ্ছি। দু’আ চাই সবার।

লেখক:
ডা. মারুফ রায়হান খান
কার্ডিওলজি বিভাগ
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।