মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬১২ কার্তিক ১৪৩৩ · ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

করোনার দিনগুলি ১৫ | তাহাদের নানান কমপ্লেইন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১ জুলাই ২০২০, ৫:১২ · ২ মিনিটে পড়ুন
করোনার দিনগুলি ১৫ | তাহাদের নানান কমপ্লেইন
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১ জুলাই ২০২০, বুধবার
লেখা: ডা. মেরী প্রিয়াংকা
মেডিকেল অফিসার, স্ক্রিনিং কর্নার
ডেলটা হসপিটাল লিমিটেড 

ডিউটির সময়ের অভিজ্ঞতা গুলো বলে শেষ হবেনা। হাসপাতালের একেকটি করিডোরে একেক বর্ণের গল্প, হরেক রকমের আহাজারি শুনতে পাওয়া যায়। তেমনি আছে রোগীদের নানান রকমের কমপ্লেইন। কিছু ঘটনা এমন..

রোগী ১:
– ম্যাডাম কাশি হচ্ছে খুব। কিন্তু না ম্যাডাম, এটাতো করোনার কাশি না।
– (বলতে বাধ্য হলাম) ভাই এটা যে করোনার কাশি নয়, কেমন করে বুঝলেন? আমাকে একটু শিখিয়ে দিবেন প্লিজ? তাহলে রোগী দেখতে একটু সুবিধা হয়।

রোগী -২:
– ম্যাডাম এইতো চারদিন ধরে জ্বর।
– ফাইলটা দেখি মা। আপনার দেখি করোনা টেস্ট করতে বলা হয়েছে, করেছেন কি?
– হ্যাঁ করেছি, কিন্তু ধরা পড়ে নাই।
– কই দেখি রিপোর্টটা?
– রিপোর্ট বাসায়, আনতে ভুলে গিয়েছি।
– আচ্ছা, নিয়ে আসেন রিপোর্ট।
– না মানে আসলে রিপোর্টটা করা হয় নাই। সমস্যা নাই, ম্যাডাম বলেছে ওটা এখন না করলেও হবে। আগে রক্ত পরীক্ষাগুলো করতে।
– ম্যাডাম এই কথা বলেছেন?
– জি হ্যাঁ।
– ম্যাডাম এ কথা কোনভাবেই বলার কথা নয়।
(করোনা রিপোর্ট, যা অনেকের মনে অপরাধবোধ জন্মায় অথচ সুস্থ সবাই হতে চায়, তাহলে লুকিয়ে রাখলে কিভাবে সুস্থ করা যায়?)

রোগী-৩:
– থার্মোমিটার দেখলে আমার ভয় লাগে
– ভয় লাগে! আপনার তো জ্বর ১০১ ডিগ্রী!
– কই না আমার কোন জ্বর নাই। থার্মোমিটার দেখলে আমার হাত পা কাপে, গায়ের তাপমাত্রা বেড়ে যায়।
– আপনার জ্বর আপনি জানতেন না আগে?
– আমার তো কোন জ্বর নাই। আমার ভয় লাগে।
– কিসের ভয়?
– এই যে করোনা, জেনে যাবে সবাই
(করোনা কোনো অসুস্থতা নয়, একটি হুমকি! রোগীর কথা শুনে তাই মনে হল।)

ডিউটিরত অবস্থায় এরকম অভিজ্ঞতা কমবেশি সবাইকে পেতে হয়। কিন্তু করোনাকালের এই ভয় গুলো কি সমীচীন? প্রতিটা মুহূর্ত অসুস্থতার চেয়ে আতংক বেশি। অসুস্থতা এখন রোগীর কাছে অপরাধবোধে পরিণত হয়েছে। কিন্তু কোন রোগীকে উপেক্ষা না করে, রিপোর্টের সত্যতা সম্পর্কে অনঅবগত থেকেই সেবা দিয়ে যাওয়া চিকিৎসকরাই আবার নাকি ‘কসাই’।
হয়তো পৃথিবী একদিন সুস্থ হয়ে উঠবে, কিন্তু মনের অসুখগুলো কবে সারবে?

(ঈষৎ পরিবর্তীত)

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।