মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩ · ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
অতিথি লেখা

করোনার দিনগুলি – ১৭ | করোনাকে সহজভাবে নিবেন না

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৭ জুলাই ২০২০, ১০:০৬ · ২ মিনিটে পড়ুন
করোনার দিনগুলি – ১৭ | করোনাকে সহজভাবে নিবেন না
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৮ জুলাই, ২০২০, শুক্রবার

ডা. গাজী ইয়াসিনুল ইসলাম
এমবিবিএস, এফসিপিএস (হেমাটোলোজি)
মেডিক্যাল অফিসার (ডিপার্টমেন্ট অব হেমাটোলোজি, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল)

আমি ৪র্থ ব্যাচে ৬ জুন থেকে ১২ জুন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ডিউটি করি এবং ২২ জুন ও পরবর্তী ৩০ জুন স্যাম্পল দিয়ে কোভিড পজেটিভ রিপোর্ট পাই। ৫ জুলাই স্যাম্পল দিয়ে কোভিড নেগেটিভ রিপোর্ট আসে। আবার ১১ জুলাই থেকে ডিউটির এসএমএস পাই। আমি ডিউটির জন্য প্রস্তুত ছিলাম।

গত রাতে আমি হঠাৎ অসুস্থ হয়ে পড়ি। প্রাথমিক ভাবে আমার হার্ট রেট ১৪০ এবং অক্সিজেন স্যাচুরেশন ৯২-৯৪% ছিল। বাসায় আমি একা। আমি একাই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এর দিকে রওনা দিয়ে বাসা থেকে ১০-১২ গজ দূরে যেতেই হার্ট রেট আরো বেড়ে যায়, হাত-পা ঠান্ডা হয়ে আসে, মাথা ঝিম ধরে। বুঝলাম শকে চলে যাচ্ছি। হাসপাতাল পর্যন্ত পৌছানো সম্ভব নয়। বাসায় ফিরতে পারব কিনা বুঝতে পারছি না। রাস্তায় অজ্ঞান হলে মৃত্যু সন্নিকটে। অতিকষ্ঠে বাসার সামনে এসে শুয়ে পড়লাম। প্রতিবেশীদের একজন আমাকে সিএনজিতে তুলে ঢাকা মেডিক্যালে নিয়ে আসলেন। একটা ওষুধ খেয়ে নিলাম। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইসিজি করতে ঘন্টা খানেক লেগে গেল। তখন হার্ট রেইট কমে এসেছে, একটু ভাল বোধ করছিলাম। বুকের এক্সরে করালাম, বাইল্যাটেরাল ওপাসিটি (ছোট) ছিল।

রাস্তা থেকে বাসায় ফেরার ১০-১৫ সেকেন্ড মৃত্যুর দরজায় দাঁড়িয়ে। কেন জানি তিনি আমায় অতি ভালবাসেন।

আপনারা কেউ করোনাকে কে সহজ ভাবে নিবেন না। যারা পজেটিভ হয়েছেন; নেগেটিভ হবার পর তাদের অন্তত এক মাস বিশ্রাম দেওয়া উচিত।

যারা আমাকে সাহায্য করেছেন কৃতজ্ঞতা জানিয়ে তাদের ছোট করব না। আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করুক।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

সব বাবার প্রতি গভীর শ্রদ্ধা || ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ

প্ল্যাটফর্ম নিউজ, ২০ জুন, ২০২২, সোমবার ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক। মা একটি বর্ণের আর দুটি বর্ণের খুব ছোট একটি শব্দ বাবা; কিন্তু বাস্তবতায় তার গভীরতা আর বিশালতা সীমাহীন। আদর-শাসন, স্নেহ-মায়া-মমতা, সন্তানকে ভালো রাখতে…

অবশেষে আবিষ্কার হলো ক্যান্সারের ঔষধ, সত্যি কি তাই? || ডা. মোঃ মারুফুর রহমান

প্ল্যাটফর্ম নিউজ, ৯ জুন, ২০২২, বৃহস্পতিবার ডা. মোঃ মারুফুর রহমান চিকিৎসক ও পিএইচডি গবেষক ডিপার্টমেন্ট অফ অনকোলজি এন্ড মেটাবলিজম ইউনিভার্সিটি অফ শেফিল্ড, যুক্তরাজ্য। গত কয়েকদিন ধরে নিউজফিডে ক্যান্সার চিকিৎসায় এক জাদুকরি ম্যাজিক বুলেট ধরনের ওষুধের অবিশ্বাস্য ফলাফলের খবর দেখতে পাচ্ছি।…

শিশুদের কথা বলা শেখানো || পর্ব-০১

প্ল্যাটফর্ম নিউজ, ২৫ মে, ২০২১, বুধবার ডা. সওকত আরা বীথি মিনেসোটা, ইউ এস এ। আপাতদৃষ্টিতে মনে হতে পারে শিশুরা তো এমনিতেই কথা বলা শিখে যায়। এদের আবার কথা বলা শেখাবার প্রয়োজন কিসের? কথা তো বনের পাখিদের শেখাবার দরকার হয়। একথা…

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।