মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

করোনা রোগীর চিকিৎসা দিয়ে বাড়ি ছাড়া হলেন ডাক্তার

Fahmida Hoque Mitiপ্রকাশ: ১৫ এপ্রিল ২০২০, ১০:৫১ · ২ মিনিটে পড়ুন
করোনা রোগীর চিকিৎসা দিয়ে বাড়ি ছাড়া হলেন ডাক্তার
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ: ১৫ এপ্রিল, ২০২০
বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চম্পকনগর সাব সেন্টারে কর্মরত একজন চিকিৎসক কোভিড ১৯ আক্রান্ত হয়েছেন। ধারণা করা হচ্ছে কোভিড ১৯ আক্রান্ত রোগীর নমুনা সংগ্রহ করার সময় তিনি আক্রান্ত হয়েছেন। তাঁর নাম ডা.হামিদা মুস্তফা।

উর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী হোম কোয়ারেন্টাইনে ছিলেন আক্রান্ত চিকিৎসক। পরবর্তীতে এলাকাবাসীর রোষানলে পড়েন তিনি এবং তার পরিবার। নমুনা সংগ্রহের জন্য পিপিই পরিহিত লোকজন বাসাটিতে আসা যাওয়া করায় এলাকাবাসী লাঠিসোটা নিয়ে এসে তাঁদের বাড়ি থেকে বের হয়ে যেতে বাধ্য করে। ঘটনাটি ঘটে গত ১৪ ই এপ্রিল, বাংলা নববর্ষের প্রথমদিন!

এ ব্যাপারে কোন আফসোস নেই বলে জানান ডাক্তার হামিদা মুস্তফা সেঁওতি। তিনি হোম কোয়ারেন্টাইনে যাওয়ার আগের দিন পর্যন্ত চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। কোভিড ১৯ আক্রান্ত রোগীদের জন্য হাসপাতালে এবং মাঠ পর্যায়ে সেবাদান করেছেন। যখনই নিজে আক্রান্ত হওয়ার সন্দেহ কাজ করছিল, নিজেই নমুনা নমুনা পরীক্ষা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছেন। কোয়ারেন্টাইনে ছিলেন এতদিন। মানুষের সংস্পর্শ যতটা সম্ভব এড়িয়ে চলেছেন। এমনকি পরিবারের কাছ থেকেও দূরে ছিলেন, তাঁদের সংক্রমণের ঝুঁকি কমাতে।

এত সাবধানতা অবলম্বনের পরও এলাকাবাসীর আচরণ তাঁকে ব্যথিত ও ক্ষুব্ধ করেছে। তিনি প্রশ্ন রাখেন, “নগর পুড়লে কি দেবালয় এড়ায়?” লোকজনের মাঝে করোনা নিয়ে আতঙ্ক ও কুসংস্কার কাজ করছে বলে তিনি মনে করেন। বৈশ্বিক মহামারি নিয়ে বিভিন্ন সময় নানারকম প্রচার বা বক্তব্য সমাজের বিভিন্ন পর্যায় থেকে এসেছে যা মানুষের মাঝে বিরূপ প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে।

বর্তমানে ডাক্তার সেঁওতি সরকার নির্ধারিত আইসোলেশন কেন্দ্রে আছেন। জানা যায়, স্থানীয় প্রশাসন ও সিভিল সার্জন তাঁকে সহায়তা করছে এবং নিরাপত্তার স্বার্থেই সরিয়ে নিতে বাধ্য হয়েছে।

নিজস্ব প্রতিবেদক/সুবহে জামিল সুবাহ

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।