মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ১০ অক্টোবর ২০২৬২৫ আশ্বিন ১৪৩৩ · ২৭ রবিউস সানি ১৪৪৮
জহুরুল ইসলাম মেডিকেল কলেজ কিশোরগঞ্জ

করোনা মোকাবেলায় জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের নানামুখী প্রস্তুতি গ্রহণ

জামিল সিদ্দিকীপ্রকাশ: ১১ এপ্রিল ২০২০, ৭:২৮ · ২ মিনিটে পড়ুন
করোনা মোকাবেলায় জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের নানামুখী প্রস্তুতি গ্রহণ
লেখার আকার

শনিবার, ১১ এপ্রিল, ২০২০

দেশের করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সরকারী নির্দেশ অনুযায়ী কোভিড-১৯ জনিত যে কোন পরিস্থিতি মোকাবেলায় নানামুখী প্রস্তুতি গ্রহণ করেছে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল। প্রস্তুতির অংশ হিসেবে হাসপাতাল প্রশাসন,ডাক্তার,নার্স ও অন্যান্যদের সমন্বয়ে ২৭ সদস্য বিশিষ্ট র‍্যাপিড রেসপন্স টিম গঠন করেছে কর্তৃপক্ষ। এছাড়াও যে কোন আসন্ন জরুরী অবস্থা মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে সার্বক্ষণিক এম্বুলেন্স সেবা। উল্লেখ্য, সর্দি, কাশি , জ্বর, গলাব্যাথা , শ্বাসকষ্ট ইত্যাদি উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগীদের আলাদাভাবে স্ক্রিনিং এবং চিকিৎসা সেবা দেওয়ার জন্য তৈরী করা হয়েছে ফ্লু কর্ণার। এছাড়াও জরুরী স্বাস্থ্য সমস্যায় ঘরে থেকে চিকিৎসা নেওয়ার জন্য হাসপাতাল প্রশাষণের পক্ষ থেকে ২৪ ঘন্টা চালু রাখা হয়েছে টেলি মেডিসিন সেবা। একইসাথে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবার জন্য খোলা হয়েছে কোভিড-১৯ আইসোলেশন সেন্টার।

করোনার প্রকোপ ঠেকাতে হাসপাতালের সবগুলো প্রবেশদ্বারের পরিবর্তে খোলা রাখা হয়েছে মাত্র একটি প্রবেশপথ। এবং সেখানে অত্যাধুনিক ডিসইনফেক্টেড ফগিং শাওয়ার বাথ সিস্টেমের ব্যবস্থা করা হয়েছে। যেখানে প্রতিদিন হাসপাতালে আগত সকল রোগীকে ডিসইনফেক্টেন্ট ফগিং শাওয়ার সিস্টেম (Disinfectant fogging shower system ) পার হয়ে হাসপাতালে প্রবেশ করতে হচ্ছে। তারও কিছুটা পরেই বসানো হয়েছে হাত ধোয়ার বেসিন এবং ফুট বাত সিস্টেম। যার ফলে হাসপাতালে আগত সকলের শরীরে থাকা পরিধেয় বস্ত্র, জুতা , ও শরীরের উন্মুক্ত অংশ জীবানু মুক্ত করা সম্ভব হচ্ছে। হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. বাহার উদ্দীন ভূঁইয়া জানান দেশের করোনার সার্বিক পরিস্থিতির কথা বিবেচনা করেই এই বহুরূপী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি আরও জানান অত্যাধুনিক এই ফগিং শাওয়ার টানেলটি তৈরি করতে সার্বিকভাবে সহযোগিতা করেছেন ইসলাম গ্রুপের অতিরিক্ত মহাপরিচালক জনাব আবু লুৎফে ফজলে রহিম খান। আর জীবাণু নাশক হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে বেঞ্জাক্লোনিয়াম ক্লোরাইড (N-alkyl Dimethyl Benzyl Ammonium Chloride-40%)।

এছাড়াও হসপিটালে কর্মরত চিকিৎসক সহ অন্যান্য স্বাস্থ্য কর্মীদের জন্য পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) এর ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি। একই সাথে দেশের করোনা পরিস্থিতি মোকাবেলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক/ ডা. তারেক হাসান

খবরটি শেয়ার করুন
জামিল সিদ্দিকী

A dreamer who want to bring positive changes in health sector in Bangladesh.

সম্পর্কিত খবর

মৃত্যুবরণ করলেন জহুরুল ইসলাম মেডিকেল কলেজের বিশিষ্ট এনেসথেশিওলজিস্ট

প্ল্যাটফর্ম নিউজ, শুক্রবার, ১২ মার্চ, ২০২১ দিনদিন চিকিৎসকদের মৃত্যুর মিছিল বেড়েই চলেছে। এবার মৃত্যুবরণ করলেন বিশিষ্ট অজ্ঞান রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রফিকুল ইসলাম। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) বিশিষ্ট অধ্যাপক ডা. রফিকুল ইসলাম, জহুরুল ইসলাম মেডিকেল কলেজের বিশিষ্ট অজ্ঞান রোগ…

১২ মার্চ ২০২১বিস্তারিত পড়ুন

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫…

২৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর…

২৮ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।